ঢাকা ১০:৫৭ পূর্বাহ্ন, সোমবার, ১০ অগাস্ট ২০২৬
সর্বশেষ সংবাদ
Logo লাল-সবুজের পতাকা হাতে বিশ্বমঞ্চে বাংলাদেশকে তুলে ধরলেন সায়মা আনিকা Logo এসএসসির ফল প্রকাশ আজ, ভাঙছে ২০ বছরের রেকর্ড Logo সৌদি আরবে ভয়াবহ অগ্নিকাণ্ডে ১৭ বাংলাদেশির মৃত্যু Logo দেশ গঠনে আলেম-ওলামাদের সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী Logo রুটিনে ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির নাম না থাকায় কবি নজরুল কলেজ শিক্ষার্থীদের পরীক্ষা বর্জন Logo কবি নজরুল কলেজে জুলাই গণঅভ্যুত্থান দিবস পালিত Logo দাম বাড়লো জেট ফুয়েলের Logo রাষ্ট্রপতি পদে জামায়াত জোটের প্রার্থী কর্নেল অলি Logo উত্তরায় ‘গ্রিনিং বাংলাদেশ’ কর্মসূচির অংশ হিসেবে ইবিয়ান ক্লাবের বৃক্ষরোপণ Logo জোর করে বশ্যতা স্বীকার করানোর চেষ্টা প্রতিহত করবে ইরান: পেজেশকিয়ান

পাসপোর্ট পেতে লাগবে না পুলিশ ভেরিফিকেশন

এখন থেকে পাসপোর্ট পেতে আর পুলিশ ভেরিফিকেশন প্রয়োজন হবে না। জাতীয় পরিচয়পত্র (এনআইডি) এর মাধ্যমে পাসপোর্ট পাওয়া যাবে।

সোমবার (১৭ ফেব্রুয়ারি) বিকেলে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সুরক্ষা সেবা বিভাগ থেকে এ সংক্রান্ত নির্দেশনা প্রধান উপদেষ্টার কার্যালয়ে পাঠানো হয়েছে।

নির্দেশনায় বলা হয়, পুলিশ ভেরিফিকেশন প্রক্রিয়ার কারণে আবেদনকারীরা অনেক সময় দেরিতে পাসপোর্ট পান এবং অযথা কাগজপত্র যাচাইয়ের কারণে ভোগান্তিতে পড়েন। এ কারণে পাসপোর্ট আবেদনকারীদের যেকোনো ধরনের সমস্যা হ্রাস এবং সময়মতো পাসপোর্ট প্রদান নিশ্চিত করার জন্য প্রধান উপদেষ্টা পুলিশ ভেরিফিকেশন ব্যবস্থা তুলে দেয়ার নির্দেশনা দিয়েছেন।

এতে আরও বলা হয়, নতুন পাসপোর্ট এর আবেদনের ক্ষেত্রে অনলাইনে জাতীয় পরিচয় পত্রের তথ্য যাচাই করে আবেদনকারীকে পুলিশ ভেরিফিকেশন ছাড়াই পাসপোর্ট প্রদান করতে হবে।

এছাড়া বিদেশে অবস্থানরত বাংলাদেশি নাগরিক ও অপ্রাপ্ত বয়স্কদের জন্য পাসপোর্টের নতুন আবেদনের ক্ষেত্রে অনলাইনে জন্ম নিবন্ধন সনদের তথ্যে যাচাই করে পুলিশ ভেরিফিকেশন ছাড়াই পাসপোর্ট প্রদান করতে হবে।

জনপ্রিয়

লাল-সবুজের পতাকা হাতে বিশ্বমঞ্চে বাংলাদেশকে তুলে ধরলেন সায়মা আনিকা

পাসপোর্ট পেতে লাগবে না পুলিশ ভেরিফিকেশন

প্রকাশিত ০৩:১৫:২৩ অপরাহ্ন, সোমবার, ১৭ ফেব্রুয়ারী ২০২৫