ঢাকা ০৮:৩০ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬
সর্বশেষ সংবাদ
Logo মাকে সঙ্গে আনতে না পারা ভোজিনহার পাশে দাঁড়াচ্ছে যুক্তরাষ্ট্র Logo একই দিনে দুই ইতিহাসের নায়ক মেসি Logo পাবনায় ১৬ জনের এইচআইভি শনাক্ত, আক্রান্তদের মধ্যে ৭ জন সমকামী Logo আর্জেন্টিনার জয়ে মাথা ন্যাড়া করলেন ব্রাজিল সমর্থক Logo যবিপ্রবিতে ক্যাম্পাস অ্যাক্টিভেশন প্রোগ্রামের মাধ্যমে তরুণদের ক্ষমতায়নে কাজ করছে বিজমেকার Logo নিউইয়র্কে আর্জেন্টিনা-আলজেরিয়া সমর্থকদের সংঘর্ষ, ম্যাচের আগে উত্তেজনা Logo আর্জেন্টিনা-আলজেরিয়া ম্যাচে জিতবে কে, জানিয়ে দিলো সুপার কম্পিউটার Logo মাত্র ১২ বছর বয়সে কোরআনের হাফেজ হলেন রুবায়েত সরদার Logo আর্জেন্টিনার সমর্থককে এআই দিয়ে ব্রাজিলের জার্সি পরানোয় থানায় অভিযোগ Logo প্রেমের টানে বাংলাদেশে চীনা যুবক, ইসলাম ধর্ম গ্রহণের পর চলছে বিয়ের প্রস্তুতি

সমুদ্র সৈকতে মধুর সময় কাটাচ্ছেন মিম

  • বিনোদন ডেস্ক
  • প্রকাশিত ০৩:৪৪:০০ অপরাহ্ন, শনিবার, ১৫ ফেব্রুয়ারী ২০২৫
  • ১১০ বার পঠিত

ঢাকাই সিনেমার জনপ্রিয় চিত্রনায়িকা বিদ্যা সিনহা মিম। অভিনয়ের পাশাপাশি মডেলিংয়েও সক্রিয় থাকেন তিনি। ২০০৭ সালে লাক্স-চ্যানেল আই সুপারস্টার প্রতিযোগিতায় বিজয়ী হয়ে বিনোদন জগতে প্রবেশ এই তারকার। 

এরপরে আর পেছনে ফিরে তাকাতে হয়নি। একের পর এক সিনেমা, ওয়েব সিরিজ, টেলিফিল্ম, বিজ্ঞাপনে কাজ করে গেছেন তিনি।

সামাজিক যোগাযোগ মাধ্যমে রয়েছে মিমের লাখো ভক্ত অনুসারী। কখনো কাজের সূত্রে, আবার কখনো ব্যক্তিগত কারণে, ফেসবুক-ইনস্টাগ্রামে ভক্তদের সঙ্গে সরব থাকেন তিনি।

বেশ কয়েকদিন ধরেই স্বামী সনি পোদ্দারকে নিয়ে মালদ্বীপ অবস্থান করছেন মিম। ভালোবাসা দিবস উদযাপন করতেই স্বামীকে নিয়ে সেখানে উড়াল দিয়েছেন তিনি।

মালদ্বীপের দৃষ্টিনন্দন সৈকত ও সেখানকার মোহনীয় পরিবেশে চমৎকার কিছু মুহূর্ত উপভোগ করেছেন মিম-সনি। সেখানেই সমুদ্রের ধারে কমলা রড়ের বিকিনিতে ঝড় তুলতে দেখা গেল অভিনেত্রীকে।

শনিবার বিকেলে (১৫ ফেব্রুয়ারি) ফেসবুকে বেশ কয়েকটি ছবি প্রকাশ করেছেন মিম। যেখানে বিচের পাশে মোহমীয় রূপে দেখা মিলেছে অভিনেত্রীর।

মিমের এই পোস্ট দেখে মুগ্ধতা প্রকাশ করেন তার ভক্ত-অনুরাগীরা। বিশেষ করে এই নায়িকার অনুরাগীদের অধিকাংশ তার সৌন্দর্যের প্রশংসা করেন। কেউ লিখেছেন, ঢালিউডের লাস্যময়ী অভিনেত্রী মিম। কারো মন্তব্য, বরাবরই সাহসী আপনি।

প্রসঙ্গত, ২০০৭ সালে লাক্স-চ্যানেল আই সুপারস্টার প্রতিযোগিতায় বিজয়ী হয়ে বিনোদন জগতে প্রবেশ করেন বিদ্যা সিনহা মিম। হুমায়ুন আহমেদ পরিচালিত ‘আমার আছে জল চলচ্চিত্রে’ অভিনয় করে দর্শকদের নজরে আসেন তিনি। এরপর থেকে টেলিভিশন নাটক ও চলচ্চিত্রে কাজ করে জনপ্রিয়তা অর্জন করেন। নিজের অভিনয় দক্ষতা দিয়ে দর্শকদের মনে জায়গা করে নিয়েছেন এই নায়িকা।

জনপ্রিয়

মাকে সঙ্গে আনতে না পারা ভোজিনহার পাশে দাঁড়াচ্ছে যুক্তরাষ্ট্র

সমুদ্র সৈকতে মধুর সময় কাটাচ্ছেন মিম

প্রকাশিত ০৩:৪৪:০০ অপরাহ্ন, শনিবার, ১৫ ফেব্রুয়ারী ২০২৫