ঢাকা ০৯:০৫ পূর্বাহ্ন, বুধবার, ২৬ অগাস্ট ২০২৬
সর্বশেষ সংবাদ
Logo কুবির হলে জুনিয়র শিক্ষার্থীকে রাতভর র‍্যাগিং, অকথ্য ভাষায় গালিগালাজের অভিযোগ Logo কচুয়ায় মঘিয়া ইউনিয়ন আন্তঃ ওয়ার্ড ফুটবল টুর্নামেন্টের পুরস্কার বিতরণী Logo পরিক্ষায় নকল করায় এক বছরের জন্য বহিষ্কার রাবির সিনেট সদস্য আকিল Logo পরবর্তী রাকসু নির্বাচনের তফসিল ঘোষণাসহ ৫ দফা দাবি শিবিরের Logo বিডিঅ্যাপসের সর্বকনিষ্ঠ ডেভেলপার ১১ বছরের যমজ ভাই তানভীর-তাফসীর Logo অর্থনীতিতে অনানুষ্ঠানিক কর্মসংস্থান ও বিদ্যুৎ অপচয়ের মিথ নিয়ে জাবিতে আলোচনা সভা Logo নিরাপদ ডিজিটাল পেমেন্ট এবং কার্যকর মূলধন ব্যবস্থাপনায় সহায়তা করবে Logo গোবিপ্রবির নতুন উপাচার্য অধ্যাপক ড. মো. সোহেল হাসান Logo সিরিয়াকে সন্ত্রাসী রাষ্ট্রের তালিকা থেকে বাদ দিলো যুক্তরাষ্ট্র Logo রাষ্ট্রপতির সঙ্গে তিন বাহিনীর প্রধানদের সৌজন্য সাক্ষাৎ

প্রথমবার বৈঠকে বসছেন ড. মুহাম্মদ ইউনূস ও নরেন্দ্র মোদি

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে বৈঠক করবেন বাংলাদেশের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। আগামী ৪ তারিখ থাইল্যান্ডে বিমসটেকের মূল অনুষ্ঠানের পর সাইডলাইনে এই বৈঠক হবার কথা রয়েছে।

ভারতের পক্ষ থেকে মঙ্গলবার (১ এপ্রিল) বাংলাদেশ সরকারের কূটনৈতিক পত্রের প্রেক্ষিতে ইতিবাচক সাড়া দেয়া হয়। দিল্লীর এক কূটনৈতিক সূত্র অভিযাত্রাকে বিষয়টি নিশ্চিত করেছে। দুই রাষ্ট্র প্রধানের বৈঠকটি সোফা ফরমেটে এটা হবার কথা রয়েছে। তবে সুনির্দিষ্ট সময় উল্লেখ করেনি।

এ বিষয়ে পররাষ্ট্র সচিব মো. জসীম উদ্দিন জানান, বৈঠকের বিষয়ে আশাবাদী বাংলাদেশ। উল্লেখ্য, বাংলাদেশের পক্ষ থেকে দ্বিপাক্ষিক বৈঠকের কথা বলে কূটনৈতিক নোট গত মাসে দেয় অন্তর্বর্তী সরকার।

এদিকে দক্ষিণ এশিয়ার শীর্ষ নেতাদের অংশগ্রহণে থাইল্যান্ডে বিমসটেকের ষষ্ঠ শীর্ষ সম্মেলনে যোগ দিতে বৃহস্পতিবার (৩ এপ্রিল) ব্যাংকক যাচ্ছেন অন্তর্বর্তী সরকার প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস।  এই সফরে প্রধান উপদেষ্টার সফরসঙ্গী হবেন পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন এবং পররাষ্ট্র সচিব মো. জসীম উদ্দিন।

জনপ্রিয়

কুবির হলে জুনিয়র শিক্ষার্থীকে রাতভর র‍্যাগিং, অকথ্য ভাষায় গালিগালাজের অভিযোগ

প্রথমবার বৈঠকে বসছেন ড. মুহাম্মদ ইউনূস ও নরেন্দ্র মোদি

প্রকাশিত ০৭:২১:৪৪ অপরাহ্ন, বুধবার, ২ এপ্রিল ২০২৫