ঢাকা ১০:৩৩ অপরাহ্ন, শনিবার, ১৩ জুন ২০২৬
সর্বশেষ সংবাদ
Logo বার কাউন্সিলের এমসিকিউতে পাস করলেন জাইমা রহমান Logo কুড়িয়ে পাওয়া ২০ লাখ টাকা মালিকের হাতে ফিরিয়ে দিলেন নৈশপ্রহরী Logo পিছিয়ে পড়েও জয় দিয়ে বিশ্বকাপ শুরু দক্ষিণ কোরিয়ার Logo ব্রাজিলের জার্সি পরে দানবাক্স চুরির সময় তরুণ আটক Logo কবর খুঁড়ে মিলল প্রাচীন ‘পাথর’, আত্মসাতের অভিযোগে গ্রামে উত্তেজনা Logo বিশ্বকাপের উদ্বোধনী অনুষ্ঠান মাতালেন শাকিরা Logo বেনাপোল বন্দরে ৬ কোটি টাকার পণ্য আত্মসাৎ, ১৮ জনের বিরুদ্ধে মামলা Logo বাজেটকে স্বাগত জানিয়ে কবি নজরুল কলেজ ছাত্রদলের আনন্দ মিছিল Logo শার্শায় চাঁদা না দেওয়ায় বিএনপি কর্মীকে হাতুড়িপেটা Logo কৃত্রিম হাত ও প্রতিরক্ষা মিসাইল উদ্ভাবনের স্বীকৃতি পাচ্ছেন ববি শিক্ষার্থী সুজন চন্দ্র পাল

পদত্যাগ করলেন আমিনুল ইসলাম

সমালোচনার মুখে ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) প্রশাসক মোহাম্মদ এজাজের উপদেষ্টার পদ থেকে পদত্যাগ করেছেন লেখক ড. আমিনুল ইসলাম।

মঙ্গলবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে ফেসবুকে নিজের প্রোফাইলে এক পোস্টে তিনি নিজেই এ কথা জানান।

গত ১৭ এপ্রিল সিটি করপোরেশনের এক অফিস আদেশে আমিনুল ইসলামকে এ পদে নিয়োগ দেওয়া হয়। এতে বলা হয়, স্থানীয় সরকার (সিটি করপোরেশন) আইন, ২০০৯ এর ৫৩ নং ধারা অনুযায়ী পরামর্শের প্রয়োজনে প্রশাসক মহোদয়ের অভিপ্রায় অনুযায়ী আমিনুল ইসলামকে উপদেষ্টা হিসেবে নিযুক্ত করা হলো। এটি সম্পূর্ণ অবৈতনিক হিসেবে বিবেচিত হবে। যথাযথ কর্তৃপক্ষের অনুমোদনক্রমে এই আদেশ জারি করা হলো।

এ নিয়োগ আদেশের পর সামাজিক যোগাযোগ মাধ্যমে বিষয়টি নিয়ে সমালোচনার ঝড় উঠেছে। অনেকেই তার বাংলাদেশি নাগরিকত্ব ত্যাগসহ নানা ইস্যু নিয়ে সমালোচনা করেছেন। কেউ কেউ দাবি করেছেন, স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়ার ইচ্ছায় নিয়োগ পান তিনি।

প্রসঙ্গত, ড. আমিনুল ইসলামের জন্ম ও বেড়ে ওঠা ঢাকার নাখালপাড়ায়। ঢাকা রেসিডেন্সিয়াল মডেল কলেজ থেকে এইচএসসি, সিলেটের শাহজালাল বিশ্ববিদ্যালয় থেকে গ্র্যাজুয়েশন শেষ করে সুইডেনে মাস্টার্স এবং ইংল্যান্ড থেকে পিএইচডি সম্পন্ন করেন তিনি। বর্তমানে উত্তর-পূর্ব ইউরোপের দেশ এস্তোনিয়ার এন্টারপ্রেনারশিপ ইউনিভার্সিটিতে টেকসই উন্নয়নে সিনিয়র লেকচারার হিসেবে কর্মরত আছেন।

শিক্ষকতার বাইরে তরুণ প্রজন্মের কাছে বেশ জনপ্রিয় লেখক আমিনুল ইসলাম। ২০২৩ সালে তার লেখা প্রবন্ধ ‘লাইফ অ্যাজ ইট ইজ’ রকমারি বেস্ট সেলার পুরষ্কার পেয়েছে। এ ছাড়া চলতি বছরেও বইমেলায় প্রকাশিত দুইটি বই ‘নিলী নীলিমা’ ও ‘গ্রীষ্মের ছুটিতে দুঃস্বপ্ন’ পাঠকমহলে ব্যাপক সাড়া ফেলেছে।

জনপ্রিয়

বার কাউন্সিলের এমসিকিউতে পাস করলেন জাইমা রহমান

পদত্যাগ করলেন আমিনুল ইসলাম

প্রকাশিত ০৮:৪৬:১৫ অপরাহ্ন, মঙ্গলবার, ২২ এপ্রিল ২০২৫