ঢাকা ০৫:৫১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬
সর্বশেষ সংবাদ
Logo র‍্যাব বিলুপ্ত, নতুন বাহিনী এসআরবি: সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী Logo র‍্যাবের মতো আরেকটি বাহিনী গঠন নিয়ে সংসদে প্রশ্ন তুলেছে বিরোধীদল Logo হাম উপসর্গে আরও ৭ শিশুর মৃত্যু Logo নৌবাহিনীর ডকইয়ার্ডে ৮৬ জনের নিয়োগ, লাগবে না আবেদন ফি Logo ‘মাননীয়’ বাদ, অনলাইন হাজিরা: নিজ দপ্তরেই দৃষ্টান্ত প্রধানমন্ত্রীর Logo চিরনিদ্রায় শায়িত হলেন নিহত সেনাসদস্য তাসনিম রিফাত Logo ড. ইউনূসকে ৬৬৬ কোটি টাকা কর দিতে হবে: হাইকোর্ট Logo শেখ হাসিনায় নীরব ভারত, তারেক রহমানের সঙ্গে সম্পর্ক উন্নয়নের চেষ্টা Logo ৫ ঘণ্টার জন্য প্যারোলে মুক্তি পাচ্ছেন চিন্ময় কৃষ্ণ দাস Logo ভারতে ব্রিকস সম্মেলনে যাচ্ছেন না প্রধানমন্ত্রী, প্রতিনিধিও যাবেন না

স্থানীয় সরকার বিশেষজ্ঞ তোফায়েল আহমেদ আর নেই

প্রখ্যাত স্থানীয় সরকার ও নির্বাচন বিশেষজ্ঞ, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের লোকপ্রশাসন বিভাগের সাবেক চেয়ারম্যান অধ্যাপক তোফায়েল আহমেদ আর নেই। বুধবার (৮ অক্টোবর) রাত সাড়ে ৯টার দিকে রাজধানীর ইউনাইটেড হাসপাতালে তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেন। তার বয়স হয়েছিল ৭১ বছর। (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)

তোফায়েল আহমেদের জামাতা লে. কর্নেল সারোয়ার জাহান এবং হাসপাতালের জনসংযোগ শাখার পরিচালক ডা. ফজলে রাব্বী চৌধুরী তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন।

জানা গেছে, হৃদরোগে আক্রান্ত হয়ে তিনি মঙ্গলবার হাসপাতালে ভর্তি হন। চিকিৎসাধীন অবস্থায় বুধবার রাতে মৃত্যুবরণ করেন তিনি। তার হৃদযন্ত্রে জটিলতা ছাড়াও ফুসফুসে সংক্রমণ ছিল।

পারিবারিক সূত্রে জানা গেছে, অধ্যাপক তোফায়েল আহমেদের মরদেহ রাতেই চট্টগ্রামে নিয়ে যাওয়া হয়েছে। আগামীকাল বৃহস্পতিবার (৯ অক্টোবর) চট্টগ্রামের হাটহাজারী থানার ফতেহপুর গ্রামের পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হবে।

অধ্যাপক তোফায়েল আহমেদ দেশের স্থানীয় সরকার ব্যবস্থা সংস্কার ও শক্তিশালীকরণে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে গেছেন। তিনি ২০০৬-২০০৭ সালে তত্ত্বাবধায়ক সরকারের সময় গঠিত ‘স্থানীয় সরকার কমিশনের’ সদস্য ছিলেন। পরবর্তীতে ২০২৪ সালের ১৮ নভেম্বর অন্তর্বর্তী সরকার স্থানীয় সরকার সংস্কারের লক্ষ্যে একটি কমিশন গঠন করলে, তাকে প্রধান হিসেবে দায়িত্ব দেওয়া হয়। তার নেতৃত্বে সাত সদস্যের কমিশন ২০২৫ সালের ২০ এপ্রিল প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূসের হাতে দুই খণ্ডে চূড়ান্ত প্রতিবেদন তুলে দেয়।

অধ্যাপক তোফায়েল আহমেদের মৃত্যুতে দেশের প্রশাসনিক, রাজনৈতিক ও শিক্ষাঙ্গনে শোকের ছায়া নেমে এসেছে। তিনি ছিলেন একজন নিবেদিতপ্রাণ গবেষক ও সংস্কারক, যিনি আজীবন স্থানীয় সরকারকে শক্তিশালী ও গণমুখী করার লক্ষ্যে কাজ করে গেছেন।

জনপ্রিয়

র‍্যাব বিলুপ্ত, নতুন বাহিনী এসআরবি: সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী

স্থানীয় সরকার বিশেষজ্ঞ তোফায়েল আহমেদ আর নেই

প্রকাশিত ০৯:২৪:৫৮ অপরাহ্ন, বুধবার, ৮ অক্টোবর ২০২৫