ঢাকা ০৩:১৩ পূর্বাহ্ন, সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬
সর্বশেষ সংবাদ
Logo ৮ দিন পর বন্ধ হলো কাপ্তাই বাঁধের ১৬ জলকপাট, নেমেছে হ্রদের পানির উচ্চতা Logo যাত্রাবাড়ীতে দুর্বৃত্তদের গুলিতে যুবক নিহত Logo বিরামপুরে বিজিবি-গ্রামবাসীর বাধায় বিএসএফের পুশ ইনের চেষ্টা পণ্ড Logo মানবাধিকার, গুম প্রতিরোধ ও সম্পত্তি হস্তান্তরে তিন বিল সংসদে পাস Logo কাফরুলে শিশু অপহরণের অভিযোগে গ্রেফতার নারী কারাগারে Logo বিসিএসের ভাইভা দিতে ঢাকায় আসার পথে দুর্ঘটনায় ঢাবি শিক্ষার্থী নিহত Logo নীল নদের কুমিরই কি আটকে দেবে ট্রাম্পের সব নির্মাণ প্রকল্প? Logo শরিয়াহর সঙ্গে সাংঘর্ষিকতার অভিযোগ, সংসদ থেকে বিরোধী দলের ওয়াকআউট Logo স্বল্প পুঁজিতে লড়াই করেও হার বাংলাদেশের Logo সালমান শাহর সঙ্গে কেমন সম্পর্ক ছিল, জানালেন শাবনূর

যুক্তরাষ্ট্রে একসঙ্গে বাপ্পী চৌধুরী ও মাহিয়া মাহি

  • বিনোদন ডেস্ক
  • প্রকাশিত ১০:৪১:২৮ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৯ অক্টোবর ২০২৫
  • ২৫৩ বার পঠিত

বাপ্পী মাহি

দীর্ঘ এক দশক পর মুখোমুখি হলেন একসময়কার জনপ্রিয় জুটি বাপ্পী চৌধুরী ও মাহিয়া মাহি। একসময় একের পর এক হিট সিনেমা উপহার দিলেও, হঠাৎ করেই পর্দা ও ব্যক্তিগত জীবনে দূরত্ব তৈরি হয়েছিল এই দুই তারকার মধ্যে। তবে সেই অভিমান এবার গলল দূর দেশে যুক্তরাষ্ট্রে।সম্প্রতি চিত্রনায়ক কাজী মারুফের বিবাহবার্ষিকী উপলক্ষে যুক্তরাষ্ট্রে আয়োজিত এক ঘরোয়া অনুষ্ঠানে দেখা হয় বাপ্পী ও মাহির। প্রায় দশ বছর পর একসঙ্গে দেখা হওয়ায় দুজনেই আবেগে আপ্লুত হয়ে পড়েন। পুরোনো দিনের স্মৃতি রোমন্থনের পাশাপাশি হাসি-ঠাট্টাতেও মেতে ওঠেন তারা।

মাহি প্রায় চার মাস ধরে যুক্তরাষ্ট্রে অবস্থান করছেন, আর বাপ্পী সেখানে গেছেন গত মাসে। ৭ অক্টোবরের সেই অনুষ্ঠানে একত্রিত হয়েছিলেন মার্কিন প্রবাসী বাংলাদেশি শোবিজ তারকারা, আর সেখানেই ঘটেছে বহু প্রতীক্ষিত পুনর্মিলন। ফেসবুক লাইভে বাপ্পী বলেন, আমি আর মাহি একসঙ্গে সিনেমায় যাত্রা শুরু করেছিলাম। ও আমার খুব কাছের বন্ধু। ফোনে মাঝে মাঝে কথা হলেও, দেখা হলো প্রায় এক দশক পর। ওকে দেখে সত্যিই খুব ইমোশনাল লাগছিল। ক্যারিয়ারের শুরুতে আমরা একসঙ্গে দারুণ সময় কাটিয়েছি।

অন্যদিকে মাহি জানান, ১০ বছর পর বাপ্পীর সঙ্গে দেখা হলো। শুটিংয়ের সময় আমরা প্রচুর মজা করতাম। ক্যামেরা বন্ধ থাকলেই চলত হাসি-ঠাট্টা। ওকে আবার দেখে মনে হলো সময়টা যেন ফিরে এল পুরোনো দিনে। সত্যি খুব আবেগপ্রবণ মুহূর্ত ছিল।

লাইভ চলাকালে একজন দর্শক জানতে চান, আবার কবে এই জনপ্রিয় জুটিকে একসঙ্গে পর্দায় দেখা যাবে। উত্তরে বাপ্পী বলেন, যদি সুযোগ আসে, অবশ্যই আবার একসঙ্গে কাজ করতে চাই আমরা। লাইভের শেষ মুহূর্তে ‘ভালোবাসার রঙ’ সিনেমার বিখ্যাত গান ‘ভালোবাসার চেয়ে একটু বেশি’ পরিবেশন করেন বাপ্পী, আর সঙ্গে কণ্ঠ মেলান মাহি।

জনপ্রিয়

৮ দিন পর বন্ধ হলো কাপ্তাই বাঁধের ১৬ জলকপাট, নেমেছে হ্রদের পানির উচ্চতা

যুক্তরাষ্ট্রে একসঙ্গে বাপ্পী চৌধুরী ও মাহিয়া মাহি

প্রকাশিত ১০:৪১:২৮ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৯ অক্টোবর ২০২৫