ঢাকা ০৮:৫৭ অপরাহ্ন, মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬
সর্বশেষ সংবাদ
Logo জাবিতে র‍্যাগিংয়ের অভিযোগে ৮ শিক্ষার্থী বহিষ্কার Logo রাষ্ট্রপতির সাথে বিদায়ি নৌপ্রধানের সৌজন্য সাক্ষাৎ Logo অচল কম্পিউটারে চলছে পাবিপ্রবির সামাজিক বিজ্ঞান অনুষদের ল্যাব, ভোগান্তিতে শিক্ষার্থীরা Logo ঘোষণায় সীমাবদ্ধ ‘জুলাই-২৪ স্কয়ার’, দুই বছরেও শুরু হয়নি কাজ Logo জুলাই স্মৃতি সংরক্ষণে নোবিপ্রবি শিবিরের ভিডিও কনটেস্ট আয়োজন Logo ফিড ব্যালেন্সিং ও পুষ্টি নিয়ে বাকৃবিতে দুই দিনব্যাপী আন্তর্জাতিক কর্মশালা Logo ফুটবল উন্মাদনায় দেশের বাজারে ব্যাপক সাড়া ফেলেছে শাওমি স্মার্ট টিভি Logo এআই দিয়ে তৈরি কনটেন্ট সম্পর্কে সচেতনতা বাড়াচ্ছে টিকটক Logo পাবিপ্রবি শাখা ছাত্রশিবিরের নেতৃত্বে উল্লাস-শামীম Logo পাবিপ্রবিতে গবেষনায় জোর দিতে শিক্ষক-শিক্ষার্থীদের বছরে ২ কোটি ৩৩ লাখ টাকার প্রণোদনা

ড. ইউনূসের মেডিকেল টিম নিয়ে গুজব না ছড়ানোর অনুরোধ

অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের মেডিকেল টিম নিয়ে গুজব না ছড়ানোর অনুরোধ জানানো হয়েছে। 

মঙ্গলবার (২২ অক্টোবর) রাতে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর অধ্যাপক মো. সায়েদুর রহমান এক বার্তায় এই অনুরোধ জানান।

বার্তায় বলা হয়, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূসের চিকিৎসার জন্য একটি মেডিকেল টিম গঠন করা হয়েছে। এটি একটি নৈমিত্তিক বিষয়। রাষ্ট্র ও সরকার প্রধানদের চিকিৎসার জন্য এ ধরনের মেডিকেল টিম নিয়মিত গঠন করা হয়ে থাকে। এ নিয়ে কোনো ধরনের গুজব না ছড়ানোর জন্য সবাইকে বিশেষভাবে অনুরোধ জানানো যাচ্ছে।

এর আগে, মঙ্গলবার বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের অ্যানেস্থেসিয়া অ্যানালজেসিয়া অ্যান্ড ইন্টেনশিভ কেয়ার মেডিসিন বিভাগের ভারপ্রাপ্ত অধ্যাপক ডা. মো. মোস্তাফা কামাল স্বাক্ষরিত এক অফিস আদেশে বলা হয়, প্রধান উপদেষ্টার জরুরি চিকিৎসা ব্যবস্থাপনা নিশ্চিতকরণে ইন্টেনশিভ কেয়ার ইউনিটে আইসিইউ-২ এবং দুই নম্বর বেড সর্বক্ষণের জন্য প্রস্তুত রাখা হয়েছে। জরুরি রাত্রিকালীন চিকিৎসার জন্য সাতজন চিকিৎসকের টিমকে আলাদা করে প্রস্তুত থাকতে বলা হয়েছে। সাত চিকিৎসকের মধ্যে তিনজন কার্ডিয়াক, অ্যানাস্থেসিয়ার ও সিনিয়র চিকিৎসক। এছাড়া আইসিসিইউ বিশেষজ্ঞ চিকিৎসককেও টিমে রাখা হয়েছে।

এ বিষয়ে উপাচার্য বলেন, এটি একটি রুটিন বিষয়। যে-কোনো রাষ্ট্র প্রধানের জন্যই বঙ্গবন্ধু মেডিকেলে প্রতিটি বিভাগে এরকম টিম প্রস্তুত করা থাকে আগে থেকেই। এটি প্রধান উপদেষ্টার অসুস্থতাজনিত বা এরকম কিছুই নয়।

জনপ্রিয়

জাবিতে র‍্যাগিংয়ের অভিযোগে ৮ শিক্ষার্থী বহিষ্কার

ড. ইউনূসের মেডিকেল টিম নিয়ে গুজব না ছড়ানোর অনুরোধ

প্রকাশিত ১০:৫৯:০০ অপরাহ্ন, মঙ্গলবার, ২২ অক্টোবর ২০২৪