ঢাকা ০৩:২৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬
সর্বশেষ সংবাদ
Logo কুল-বিএসজেএ মিডিয়া কাপ ফুটবল টুর্নামেন্টের ড্র ও জার্সি উন্মোচন Logo কবি নজরুল কলেজ আরবি ভাষা ও সংস্কৃতি ক্লাবের সভাপতি সোলাইমান, সম্পাদক নূর হোসাইন Logo সবার সামনে জকসু সম্পাদককে থাপ্পড়-হুমকির অভিযোগে ছাত্রদলের নেলীর বিরুদ্ধে জিডি Logo বাকৃবিতে ১ম বর্ষের ভর্তি কার্যক্রম শেষে আসন ফাঁকা এখনও ৩৯১টি Logo কুবি ছাত্রীর পিছু নিয়ে ব্রাহ্মণবাড়িয়া থেকে কুমিল্লায় এসে শিক্ষার্থীদের হাতে আটক উত্যক্তকারী Logo কুমিল্লা বিশ্ববিদ্যালয় বিএনসিসির ১৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন Logo চ্যাংদোলা করে নেতা বের করার ঘটনায় নোবিপ্রবি ছাত্রদলের ৫ নেতাকে শোকজ Logo এফএমএস বিভাগের নাম ও অনুষদ পরিবর্তন সংক্রান্ত কমিটি, সুপারিশমালা দ্রুত বাস্তবায়ন চায় শিক্ষার্থীরা Logo মুক্ত আলাপ আয়োজন করে নোবিপ্রবি সাংবাদিক সমিতি আইস ব্রেক করেছে – নোবিপ্রবি ভিসি Logo বাকৃবিতে ল্যাপটপ, প্রজেক্টর সহ বিভিন্ন শিক্ষা ও অফিস সরঞ্জাম বিতরণ 

জাবিতে আন্তঃবিভাগ ব্যাডমিন্টন ও টেবিল টেনিস প্রতিযোগিতা

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের জিমনেসিয়ামে অনুষ্ঠিত আন্তঃবিভাগ ব্যাডমিন্টন ও টেবিল টেনিস প্রতিযোগিতা সম্পন্ন হয়েছে। ব্যাডমিন্টন প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হয়েছে পরিসংখ্যান ও উপাত্ত বিজ্ঞান বিভাগের ফাতেমা তুজ জোহরা এবং ইংরেজি বিভাগের মো. আলী । টেবিল টেনিস প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হয়েছে পাবলিক হেলথ এন্ড ইনফরমেটিক্স বিভাগের আলভি খোরশেদ এবং প্রত্নতত্ত্ব বিভাগের পাঅং বম।

বুধবার (২০ অক্টোবর) বিকেলে জিমনেসিয়ামে অনুষ্ঠিত ব্যাডমিন্টন প্রতিযোগিতার ছাত্রীদের ফাইনাল খেলায় পরিসংখ্যান ও উপাত্ত বিজ্ঞান বিভাগের ফাতেমা তুজ জোহরা ইংরেজি বিভাগের সিফাত আরা রুমকিকে পরাজিত করে চ্যাম্পিয়ন হয়েছে। ছাত্রদের প্রতিযোগিতায় ইংরেজি বিভাগের মো. আলী অর্থনীতি বিভাগের দীপঙ্কর ঘোষকে পরাজিত করে চ্যাম্পিয়ন হয়েছে।

টেবিল টেনিস প্রতিযোগিতার ফাইনাল খেলায় পাবলিক হেলথ্ এন্ড ইনফরমেটিক্স বিভাগের আলভি খোরশেদ নাটক ও নাট্যতত্ত্ব বিভাগের রিয়াকে পরাজিত করে চ্যাম্পিয়ন হয়েছে। ছাত্রদের মধ্যে প্রত্নতত্ত্ব বিভাগের পাঅং বম ম্যানেজমেন্ট স্টাডিজ বিভাগের রিইয়াং ম্রোকে পরাজিত করে চ্যাম্পিয়ন হয়েছে।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে জাবি উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ কামরুল আহসান। প্রতিযোগিতা শেষে বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করেন তিনি। এ সময় বিশেষ অতিথি হিসেবে উপ-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক ড. মোহাম্মদ মাহফুজুর রহমান উপস্থিত ছিলেন।

এছাড়া অন্যান্যদের মধ্যে প্রতিযোগিতা পরিচালনা কমিটির সভাপতি অধ্যাপক ড. নাহরিন ইসলাম খান, শারীরিকি শিক্ষা বিভাগের ভারপ্রাপ্ত পরিচালক বেগম নাছরীন এবং সংশ্লিষ্ট বিভাগের শিক্ষক, শিক্ষার্থী এবং কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

জনপ্রিয়

কুল-বিএসজেএ মিডিয়া কাপ ফুটবল টুর্নামেন্টের ড্র ও জার্সি উন্মোচন

জাবিতে আন্তঃবিভাগ ব্যাডমিন্টন ও টেবিল টেনিস প্রতিযোগিতা

প্রকাশিত ০৫:৪৯:২০ অপরাহ্ন, মঙ্গলবার, ২১ অক্টোবর ২০২৫