ঢাকা ০১:২৩ অপরাহ্ন, রবিবার, ২১ জুন ২০২৬
সর্বশেষ সংবাদ
Logo সাবেক সংসদ সদস্য মোশাররফ হোসেন আর নেই Logo ১১ বলে ফিফটি করে বিশ্বরেকর্ড গড়লেন বৈভব সূর্যবংশী Logo বিশ্বকাপে ব্রাজিলের রেকর্ড ভেঙ্গে নেদারল্যান্ডসের নতুন ইতিহাস Logo আপনার টিম কি পারফেক্ট শট নিয়েছে? তাহলে ‘শ্যুট অ্যান্ড উইন’-এ অংশ নিতে চলে আসুন অপো স্টোরে! Logo মুখ ঢেকে কথা বলায় বিশ্বকাপে প্রথম লাল কার্ড দেখলেন মিগেল আলমিরন Logo ভিনিসিয়ুস-কুনহার নৈপুণ্যে হাইতিকে উড়িয়ে বিশ্বকাপে ব্রাজিলের প্রথম জয় Logo ফটোগ্রাফি প্রতিযোগিতায় তরুণদের সঙ্গে ভিভোর দৃঢ় সংযোগ Logo মামুনুল হককে নিয়ে কটূক্তির প্রতিবাদে খেলাফত ছাত্র মজলিসের বিক্ষোভ Logo ইশরাকের উদ্যোগে কবি নজরুল কলেজে ছাত্রদলের এলইডি স্ক্রিন স্থাপন Logo প্রবাসীর বউ নিয়ে গেল ‘জিনের বাদশা’

‎কুবিতে যথাযোগ্য মর্যাদায় আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে (কুবি) অমর একুশের সকালে পুষ্পস্তবক অর্পণের মধ্য দিয়ে যথাযোগ্য মর্যাদায় আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ও শহীদ দিবস পালিত হয়েছে।

‎শনিবার (২১শে ফেব্রুয়ারি) সকাল ১০টায় বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় শহীদ মিনারে ভাষা শহীদদের স্মরণে ফুল দিয়ে গভীর শ্রদ্ধা জানানো হয়।

‎ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে বিশ্ববিদ্যালয় প্রশাসনের পক্ষ থেকে কেন্দ্রীয় শহীদ মিনারে প্রথম পুষ্পস্তবক অর্পণ করেন উপাচার্য অধ্যাপক ড. মো. হায়দার আলী, উপ-উপাচার্য অধ্যাপক ড. মাসুদা কামাল এবং কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মোহাম্মদ সোলায়মান।

‎পরবর্তীতে একে একে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন আবাসিক হল, বিভাগ এবং বিভিন্ন নিবন্ধিত ও অনিবন্ধিত সংগঠনগুলো শহীদ মিনারে শ্রদ্ধা নিবেদন করে।

‎আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ও শহীদ দিবস পালন কমিটির আহ্বায়ক ও বিশ্ববিদ্যালয়ের প্রক্টর এবং অধ্যাপক ড. মো. আব্দুল হাকিম বলেন, “বিশ্বের ইতিহাসে ভাষার জন্য প্রাণ উৎসর্গের দৃষ্টান্ত নেই। কেবল বাংলাদেশই একমাত্র দেশ, যেখানে মাতৃভাষার মর্যাদা রক্ষায় মানুষ রক্ত দিয়েছে।”

‎তিনি আরো বলেন, “ভাষার জন্য জীবন উৎসর্গ করার এই কীর্তির স্বীকৃতি আন্তর্জাতিক পরিমণ্ডলেও অর্জিত হয়েছে। সেই আত্মত্যাগকে সম্মান জানিয়ে এই দিনটিকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে গ্রহণ করা হয়েছে। এই গৌরবময় ইতিহাসের প্রেক্ষিতেই আজ আমরা ভাষা শহীদদের স্মরণ করছি এবং তাঁদের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করছি।”

‎উল্লেখ্য যে, দিবসটি উপলক্ষে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবন থেকে একটি শোক র‍্যালি বের করা হয়। র‍্যালিটি ক্যাম্পাসের গোলচত্বর হয়ে শহীদ মিনারে গিয়ে শেষ হয়। র‍্যালিতে অংশগ্রহণকারী সকলেই শোকের প্রতীক হিসেবে কালো ব্যাজ ধারণ করেন।

জনপ্রিয়

সাবেক সংসদ সদস্য মোশাররফ হোসেন আর নেই

‎কুবিতে যথাযোগ্য মর্যাদায় আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত

প্রকাশিত ০৪:১৮:৫৯ অপরাহ্ন, শনিবার, ২১ ফেব্রুয়ারী ২০২৬