ঢাকা ০৪:২৯ পূর্বাহ্ন, সোমবার, ০৮ জুন ২০২৬
সর্বশেষ সংবাদ
Logo হজ শেষে দেশে ফিরেছেন ৩৭ হাজারের বেশি হাজি Logo মোবাইল ফোন হ্যাক হয়েছে কি না বুঝবেন কীভাবে Logo লায়ন্স ক্লাব ডাইনামিক সিটি ও সালমা আদিল ফাউন্ডেশনের যৌথ উদ্যোগে ৫৪ জন রোগীর ছানি অপারেশন Logo ১৭ লাখ ডলারের বৃত্তি পেয়েছেন আইএসডির ‘ক্লাস অব ২০২৬’ ব্যাচের শিক্ষার্থীরা Logo দেশে হামে আরও ৭ শিশুর মৃত্যু Logo বিসিবি সভাপতি নির্বাচিত হলেন তামিম ইকবাল Logo শেষ হলো ফ্রি ফায়ার ওয়ার্ল্ড সিরিজ বাংলাদেশ স্প্রিং ২০২৬: ওয়ার্ল্ড কাপে যাচ্ছে বাংলাদেশ Logo নীলফামারীতে টিআইবি-সনাকের মানববন্ধন: পরিবেশ রক্ষায় ১২ দফা সুপারিশ Logo ধনবাড়ী বাজার ব্যবসায়ী সমিতির সভাপতি লেবু, সম্পাদক টিটু Logo কুড়িগ্রামের দিনমজুর থেকে দোহারের সফল বর্গা চাষী মোহাম্মদ হোসেন

রাবিতে শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত

  • সায়েম চৌধুরী
  • প্রকাশিত ০৫:৩০:৪৬ অপরাহ্ন, শনিবার, ২১ ফেব্রুয়ারী ২০২৬
  • ১৩১ বার পঠিত

যথাযোগ্য মর্যাদা ও নানা আয়োজনের মধ্য দিয়ে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) দিনব্যাপী মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত হয়েছে।

শনিবার (২১ ফেব্রুয়ারি) দিবসের প্রথম প্রহর রাত ১২টা ০১ মিনিটে উপাচার্য প্রফেসর ড. সালেহ্ হাসান নকীব বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ এবং শহীদদের স্মরণে এক মিনিট নীরবতা পালন করেন।

এরপর ভোরে প্রশাসন ভবনসহ অন্যান্য ভবনে জাতীয় পতাকা অর্ধনমিত উত্তোলন করা হয়। সকাল ৮টা থেকে বিভিন্ন আবাসিক হল, বিভাগ ও ইনস্টিটিউট, রাবি শিক্ষক সমিতি, রাবি মহিলা ক্লাবসহ বিভিন্ন পেশাজীবী সংগঠন ও প্রতিষ্ঠান, রাবি স্কুলসমূহ প্রভাতফেরিসহ শহীদ মিনারে পুষ্পার্ঘ্য অর্পণ করে।

সকাল ১০টায় বিশ্ববিদ্যালয়ের সিনেট ভবন চত্বরে অনুষ্ঠিত হয় চিত্রাঙ্কন ও বাংলা হস্তলিপি প্রতিযোগিতা। উপাচার্য প্রফেসর সালেহ্ হাসান নকীব এই প্রতিযোগিতার উদ্বোধন করেন। প্রতিযোগিতা শেষে উপাচার্য পত্নী প্রফেসর রায়হানা শামস ইসলাম পুরস্কার প্রদান করেন।বাদ জোহর কেন্দ্রীয় জামে মসজিদে অনুষ্ঠিত হয় কোরআনখানি ও মোনাজাত।

পুষ্পস্তবক অর্পণ শেষে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. সালেহ হাসান নকীব বলেন, ২১শে ফেব্রুয়ারির এই মহান দিনে ভাষার জন্য যারা আত্মোৎসর্গ করেছেন, সেই সকল শহিদদের প্রতি গভীর শ্রদ্ধা জানাই এবং তাঁদের আত্মার মাগফিরাত কামনা করি। মাতৃভাষার মর্যাদা সমুন্নত রাখতে আমরা আজ নতুন করে শপথ গ্রহণ করি।

তিনি আরও বলেন, আমরা চাই আমাদের বাংলা ভাষা দিন দিন আরও সমৃদ্ধ হোক; জ্ঞান, গবেষণা ও সৃজনশীল চর্চায় মর্যাদার আসনে অধিষ্ঠিত হোক। ভাষার উৎকর্ষ সাধন ও উন্নয়নে আমাদের নিরন্তর প্রচেষ্টা অব্যাহত থাকতে হবে। কারণ ভাষা বেঁচে থাকে মানুষের কথায়, ব্যবহারে ও চর্চায়। জীবনের প্রতিটি ক্ষেত্রে—কথায়, লেখায় ও যোগাযোগে—বাংলা ভাষার শুদ্ধ, পরিশীলিত ও সুন্দর প্রয়োগই হোক আমাদের প্রত্যাশা।”

এছাড়াও, দিবসের কর্মসূচিতে উপলক্ষে আরো ছিল রাবি স্কুল ও মডেল স্কুলে রচনা প্রতিযোগিতা, রাকসু, রাবি শিক্ষক সমিতি, অফিসার সমিতি, সহায়ক কর্মচারী সমিতি, সাধারণ কর্মচারী ইউনিয়ন ও পরিবহন টেকনিক্যাল কর্মচারী সমিতির আলোচনা সভা ও সন্ধ্যায় কেন্দ্রীয় মন্দিরে বিশেষ প্রার্থনা।

জনপ্রিয়

হজ শেষে দেশে ফিরেছেন ৩৭ হাজারের বেশি হাজি

রাবিতে শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত

প্রকাশিত ০৫:৩০:৪৬ অপরাহ্ন, শনিবার, ২১ ফেব্রুয়ারী ২০২৬