ঢাকা ১২:৩৭ পূর্বাহ্ন, সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬
সর্বশেষ সংবাদ
Logo ইয়ামালের জোড়া গোলে রিয়ালকে হঁটিয়ে টেবিলের চূড়ায় বার্সা Logo সৌদি আরবের দুই এলাকায় জরুরি সতর্কতা Logo বিনা জামানতে ২০ লাখ টাকা দেবে বাংলাদেশ ব্যাংক, যারা পাবেন Logo রাবিতে ছাত্রদলের ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান Logo খালি কীটনাশকের বোতল ফেরত দিলেই নগদ টাকা, পরিবেশ রক্ষায় ইন্ডোফিলের অভিনব উদ্যোগ Logo থানচির ছাং ওডং পাড়ায় পাবিপ্রবি প্রেসক্লাবের পরিচ্ছন্নতা অভিযান Logo কুবি শিক্ষার্থীদের দক্ষতা উন্নয়নে গঠিত হচ্ছে ক্যারিয়ার ডেভেলপমেন্ট সেন্টার Logo গোবিপ্রবির কৃষি অনুষদের নতুন ডিন ড. এস. এম. আহসান Logo জাতীয় মঞ্চে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের তিন উদ্ভাবনী প্রকল্প Logo বিশ্বব্যাপী তেল সরবরাহ ৪ শতাংশ ঘাটতির ঝুঁকি

গোবিপ্রবির কৃষি অনুষদের নতুন ডিন ড. এস. এম. আহসান

গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (গোবিপ্রবি) কৃষি অনুষদের নতুন ডিন হিসেবে নিয়োগ পেয়েছেন বিশ্ববিদ্যালয়ের কৃষি বিভাগের সহযোগী অধ্যাপক ড. এস. এম. আহসান।

রোববার (১৩ সেপ্টেম্বর) বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার মো. এনামউজ্জামান স্বাক্ষরিত এক অফিস আদেশে এ তথ্য জানানো হয়।

অফিস আদেশে বলা হয়েছে, কৃষি অনুষদের পূর্ববর্তী ডিনের মেয়াদ পূর্ণ হওয়ায় বিশ্ববিদ্যালয় আইন-২০০১-এর ২৩(৫) ধারা অনুযায়ী কৃষি বিভাগের সহযোগী অধ্যাপক ড. এস. এম. আহসানকে ডিন হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে।

অফিস আদেশ অনুযায়ী, ডিন হিসেবে তাঁর মেয়াদ হবে দুই বছর। এ নিয়োগ দায়িত্ব গ্রহণের তারিখ থেকে কার্যকর হবে। তিনি বিশ্ববিদ্যালয়ের প্রচলিত নিয়ম অনুযায়ী ভাতা ও অন্যান্য সুযোগ-সুবিধা পাবেন।

এদিকে, একই অফিস আদেশে কৃষি বিভাগের সহযোগী অধ্যাপক ড. জিলহাস আহমেদ জুয়েলকে পূর্ববর্তী ডিন হিসেবে দায়িত্ব পালনের জন্য অভিনন্দন ও ধন্যবাদ জানানো হয়েছে। তিনি ১১ সেপ্টেম্বর ২০২৪ থেকে ১০ সেপ্টেম্বর ২০২৬ পর্যন্ত কৃষি অনুষদের ডিন হিসেবে দায়িত্ব পালন করেন।

নবনিযুক্ত ডিন ড. এস. এম. আহসান বলেন, “আজ কৃষি অনুষদের ডিন হিসেবে আমি দায়িত্ব গ্রহণ করেছি। আমার প্রধান লক্ষ্য হচ্ছে, আগের ডিন মহোদয়রা যেভাবে সফলভাবে অনুষদটি পরিচালনা করেছেন, সেই ধারাবাহিকতা বজায় রাখা।”

তিনি আরও বলেন, “বাংলাদেশের প্রেক্ষাপটে কৃষি ও মৎস্যবিজ্ঞান বিভাগের অপার সম্ভাবনা রয়েছে, বিশেষ করে গবেষণার ক্ষেত্রে। তাই আমার প্রধান কাজ হচ্ছে কৃষি বিভাগ ও মৎস্যবিজ্ঞান বিভাগের জন্য একটি সুস্থ ও উপযুক্ত গবেষণার পরিবেশ তৈরি করা। যাতে এখান থেকে আমরা ভালো গবেষণা করতে পারি এবং মানসম্মত প্রকাশনা নিশ্চিত করতে পারি।”

জনপ্রিয়

ইয়ামালের জোড়া গোলে রিয়ালকে হঁটিয়ে টেবিলের চূড়ায় বার্সা

গোবিপ্রবির কৃষি অনুষদের নতুন ডিন ড. এস. এম. আহসান

প্রকাশিত ১১:৪৯:৩১ অপরাহ্ন, রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬