ঢাকা ০২:১৫ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬
সর্বশেষ সংবাদ
Logo পিএইচপি প্রোগ্রামিংয়ে ত্রুটি শনাক্ত, নিরাপত্তার উদ্বেগে বন্ধ বহু ওয়েবসাইট Logo ইউক্রেইন-যুক্তরাষ্ট্রের সঙ্গে ত্রিপক্ষীয় শান্তি আলোচনায় বসতে রাজি পুতিন Logo আর্জেন্টাইন প্রতিভার মাস্টারক্লাস, ইউনাইটেডকে গুঁড়িয়ে দিল কোমো Logo ‘ফাদার অব অল বোমস’ উন্মোচনের ঘোষণা ইরানের Logo ব্যাটিং ব্যর্থতায় আরেকটি পরাজয়ে বিব্রতকর বিদায় বাংলাদেশের Logo যুক্তরাষ্ট্র থেকে এলো ১ লাখ ৭৫ হাজার টন গম Logo মোহাম্মদপুরে নিষিদ্ধ ছাত্রলীগ-স্বেচ্ছাসেবক লীগের ৪ জন গ্রেপ্তার Logo গ্রীষ্মের আগেই চার হাজার মেগাওয়াট সৌরবিদ্যুৎ উৎপাদন সম্ভব Logo ৩১ অক্টোবর জামায়াতের লংমার্চ Logo ৪৫তম বিসিএসের গেজেটে নাম নেই বাকৃবির মেহেদীর, তদন্তে ভুলের অভিযোগ

জ্বালানি সংকটের অজুহাতে অনলাইন শিক্ষা সিদ্ধান্তের প্রতিবাদে জাবিতে মানববন্ধন

মধ্যপ্রাচ্যে ইরান-যুক্তরাষ্ট্রের যুদ্ধে জ্বালানি সংকটের অজুহাতে সারা দেশের শিক্ষা কার্যক্রম অনলাইনভিত্তিক করার সিদ্ধান্তের প্রতিবাদে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে মানববন্ধন করেছে বাংলাদেশ ছাত্র ইউনিয়ন, জাবি সংসদ।

বৃহস্পতিবার (২ এপ্রিল) বিকাল ৪টায় বিশ্ববিদ্যালয়ের শহীদ মিনার প্রাঙ্গণে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে সংগঠনটির বিভিন্ন স্তরের নেতাকর্মীরা অংশগ্রহণ করেন।

এবিষয়ে বাংলাদেশ ছাত্র ইউনিয়ন জাবি সংসদের শিক্ষা ও গবেষণা বিষয়ক সম্পাদক ইমরান বলেন, “বিশ্বব্যাপী সংকটের প্রভাবে বাংলাদেশে জ্বালানি ঘাটতি তীব্র আকার ধারণ করেছে, এমনকি অল্পদিনের মজুদ থাকার আশঙ্কাও রয়েছে। কিন্তু এ বিষয়ে সংসদে কার্যকর কোনো পরিকল্পনা দেখা যাচ্ছে না। এর বদলে অনলাইন ক্লাস চালুর সিদ্ধান্ত নেওয়া হয়েছে, যা বাস্তবসম্মত নয়। তাই আমরা এই সিদ্ধান্তের প্রতিবাদ জানিয়ে জ্বালানি সংকট মোকাবিলায় স্পষ্ট ও বাস্তবসম্মত পরিকল্পনার দাবি জানাই।”

মানববন্ধনে বাংলাদেশ ছাত্র ইউনিয়ন জাবি সংসদের সভাপতি অদ্রি অংকুর বলেন, “জ্বালানি সংকটের কথা বলে অনলাইন ক্লাস চালুর সিদ্ধান্ত আমরা যৌক্তিক মনে করি না। করোনাকালে আমরা দেখেছি, অনলাইন শিক্ষায় সব শিক্ষার্থী সমান সুযোগ পায় না। গ্রামের ও নিম্নবিত্ত শিক্ষার্থীরা সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়। তাই এই সিদ্ধান্ত শিক্ষার বৈষম্য আরও বাড়াবে।”

“জ্বালানি সংকট সমাধানের জন্য শিক্ষাপ্রতিষ্ঠানে হাত দেওয়া কোনো কার্যকর সমাধান নয়। বরং অন্য খাতে অপচয় কমিয়ে সংকট মোকাবিলা করা উচিত। আমরা দ্রুত এই সিদ্ধান্ত বাতিল করে শিক্ষাবান্ধব বাস্তবসম্মত পদক্ষেপ নেওয়ার” দাবি জানান অংকুর।

এসময় বাংলাদেশ ছাত্র ইউনিয়ন জাবি সংসদের সেক্রেটারি আবরার হক বিন সাজেদ (ফাইজান অর্ক), সংগঠক আনিকা তাবাসসুম ফারাবী, সিয়াম মাহমুদসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।

জনপ্রিয়

পিএইচপি প্রোগ্রামিংয়ে ত্রুটি শনাক্ত, নিরাপত্তার উদ্বেগে বন্ধ বহু ওয়েবসাইট

জ্বালানি সংকটের অজুহাতে অনলাইন শিক্ষা সিদ্ধান্তের প্রতিবাদে জাবিতে মানববন্ধন

প্রকাশিত ০৬:৫৭:০৯ পূর্বাহ্ন, শনিবার, ৪ এপ্রিল ২০২৬