ঢাকা ০৬:২৩ পূর্বাহ্ন, সোমবার, ১৮ মে ২০২৬
সর্বশেষ সংবাদ
Logo ‘আমি জানি না, সে আমাকে কেন মেরেছে’, নিজ বন্ধুর হাতে রক্তাক্ত কুবি শিক্ষার্থী Logo বাংলাদেশ-অস্ট্রেলিয়া সিরিজের সময়সূচি প্রকাশ করল বিসিবি Logo কোরবানির ঈদে ঘরে বসেই সাশ্রয়ী ও নিরাপদ কেনাকাটার মেগা অফার নিয়ে এলো ‘স্বপ্ন’ Logo খুলনায় শিক্ষার্থীদের নিয়ে ‘লাউড অ্যান্ড ক্লিয়ার’ বুটক্যাম্প অনুষ্ঠিত Logo স্বপ্ন ফুড কোর্টে লাইভ মিউজিক Logo অভিযুক্তকে গ্রেফতারের দাবিতে ঢাকা-আরিচা মহাসড়ক অবরোধের হুঁশিয়ারি জাকসুর Logo কুমিল্লাকে বিভাগ করার আশ্বাস প্রধানমন্ত্রীর Logo এখন টিভির চার সাংবাদিককে নিয়ে রাতে সিদ্ধান্ত Logo বিশ্বের মানচিত্র থেকে পাকিস্তানকে মুছে ফেলার হুঁশিয়ারি ভারতের Logo দেশপ্রেমিক ও বিশেষজ্ঞদের নিয়ে রাষ্ট্র মেরামত করা হবে: তথ্যমন্ত্রী

জ্বালানি সংকটের অজুহাতে অনলাইন শিক্ষা সিদ্ধান্তের প্রতিবাদে জাবিতে মানববন্ধন

মধ্যপ্রাচ্যে ইরান-যুক্তরাষ্ট্রের যুদ্ধে জ্বালানি সংকটের অজুহাতে সারা দেশের শিক্ষা কার্যক্রম অনলাইনভিত্তিক করার সিদ্ধান্তের প্রতিবাদে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে মানববন্ধন করেছে বাংলাদেশ ছাত্র ইউনিয়ন, জাবি সংসদ।

বৃহস্পতিবার (২ এপ্রিল) বিকাল ৪টায় বিশ্ববিদ্যালয়ের শহীদ মিনার প্রাঙ্গণে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে সংগঠনটির বিভিন্ন স্তরের নেতাকর্মীরা অংশগ্রহণ করেন।

এবিষয়ে বাংলাদেশ ছাত্র ইউনিয়ন জাবি সংসদের শিক্ষা ও গবেষণা বিষয়ক সম্পাদক ইমরান বলেন, “বিশ্বব্যাপী সংকটের প্রভাবে বাংলাদেশে জ্বালানি ঘাটতি তীব্র আকার ধারণ করেছে, এমনকি অল্পদিনের মজুদ থাকার আশঙ্কাও রয়েছে। কিন্তু এ বিষয়ে সংসদে কার্যকর কোনো পরিকল্পনা দেখা যাচ্ছে না। এর বদলে অনলাইন ক্লাস চালুর সিদ্ধান্ত নেওয়া হয়েছে, যা বাস্তবসম্মত নয়। তাই আমরা এই সিদ্ধান্তের প্রতিবাদ জানিয়ে জ্বালানি সংকট মোকাবিলায় স্পষ্ট ও বাস্তবসম্মত পরিকল্পনার দাবি জানাই।”

মানববন্ধনে বাংলাদেশ ছাত্র ইউনিয়ন জাবি সংসদের সভাপতি অদ্রি অংকুর বলেন, “জ্বালানি সংকটের কথা বলে অনলাইন ক্লাস চালুর সিদ্ধান্ত আমরা যৌক্তিক মনে করি না। করোনাকালে আমরা দেখেছি, অনলাইন শিক্ষায় সব শিক্ষার্থী সমান সুযোগ পায় না। গ্রামের ও নিম্নবিত্ত শিক্ষার্থীরা সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়। তাই এই সিদ্ধান্ত শিক্ষার বৈষম্য আরও বাড়াবে।”

“জ্বালানি সংকট সমাধানের জন্য শিক্ষাপ্রতিষ্ঠানে হাত দেওয়া কোনো কার্যকর সমাধান নয়। বরং অন্য খাতে অপচয় কমিয়ে সংকট মোকাবিলা করা উচিত। আমরা দ্রুত এই সিদ্ধান্ত বাতিল করে শিক্ষাবান্ধব বাস্তবসম্মত পদক্ষেপ নেওয়ার” দাবি জানান অংকুর।

এসময় বাংলাদেশ ছাত্র ইউনিয়ন জাবি সংসদের সেক্রেটারি আবরার হক বিন সাজেদ (ফাইজান অর্ক), সংগঠক আনিকা তাবাসসুম ফারাবী, সিয়াম মাহমুদসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।

জনপ্রিয়

‘আমি জানি না, সে আমাকে কেন মেরেছে’, নিজ বন্ধুর হাতে রক্তাক্ত কুবি শিক্ষার্থী

জ্বালানি সংকটের অজুহাতে অনলাইন শিক্ষা সিদ্ধান্তের প্রতিবাদে জাবিতে মানববন্ধন

প্রকাশিত ০৬:৫৭:০৯ পূর্বাহ্ন, শনিবার, ৪ এপ্রিল ২০২৬