ঢাকা ০৮:৩২ পূর্বাহ্ন, শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬
সর্বশেষ সংবাদ
Logo বিচারহীনতার দশ বছর: সাঁওতালদের ভিটা বাগদাফার্মে কার স্বার্থে ইপিজেড? Logo গার্হস্থ্য অর্থনীতির অধ্যক্ষের অপসারণের দাবিতে গভীর রাতে বিক্ষোভ Logo নতুন রাজনৈতিক দল গড়ার ইঙ্গিত সামান্তার Logo নোবিপ্রবিতে ছাত্রদল নেতার উদ্যোগে সাপের কামড় প্রতিরোধ ও সচেতনতামূলক ক্যাম্পেইন Logo জাবির সিএলসি ইনস্টিটিউটে পরিচালক নিয়োগ: ‘স্বার্থের দ্বন্দ্ব’ ও শিক্ষক পদের দেনদরবারের অভিযোগ! Logo ট্রাম্পের চোখে ‘যুদ্ধের নায়ক’, তবুও নির্বাচনে পরাজয়ের ‘বলির পাঁঠা’ হেগসেথ? Logo ঢামেকে চীনা চিকিৎসক দলের বিনামূল্যে চিকিৎসাসেবা কার্যক্রমের সমাপনী Logo ‘স্বস্তি পেলাম’, কফি উইথ করণ শেষে কারিনার প্রতিক্রিয়া Logo কক্সবাজার পর্যটন কার্নিভালে টিকেটিং পার্টনার টিকিফাই Logo প্রকৃত শ্রমিকরা আর আন্দোলনে নেই: রিজভী

মিটফোর্ডে অভিযানে ৩০ দালাল আটক

  • মোঃ ইমরান হোসেন
  • প্রকাশিত ০৮:১৬:৫৫ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬
  • ১৬৯ বার পঠিত

রাজধানীর মিটফোর্ড হাসপাতালে একটি ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে দালাল চক্রের ৩০ জন সক্রিয় সদস্যকে আটক করা হয়| এর মধ্যে ১৬ জন সক্রিয় সদস্যকে মোট সাতাত্তর হাজার পাঁচশত টাকা জরিমানা করা হয় এবং বাকি সদস্যদের মৌখিকভাবে সতর্ক করা হয়

এছাড়া চকবাজার ও কেরাণীগঞ্জের বিভিন্ন প্রতিষ্ঠানে র‌্যাবের ভ্রাম্যমান আদালত কর্তৃক দেড় লক্ষ টাকা জরিমানা ও নকল প্রসাধনী জব্দ করা হয়।

বুধবার (২২ এপ্রিল) সন্ধ্যায় র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন-১০ সহকারী পরিচালক (মিডিয়া) মো: আনোয়ার হোসেন এক প্রেস বিজ্ঞপত্তির মাধ্যমে এ তথ্য নিশ্চিত করেছেন।

র‌্যাব জানায়, মোঃ আবু হাসান, এক্সিকিউটিভ মাজিস্ট্রেট, র‌্যাব র্ফোসেস সদর দপ্তর, কুর্মিটোলা, ঢাকা এর নেতৃত্বে ও র‌্যাব-১০, সিপিএসসি, লালবাগ ক্যাম্পের সহযোগিতায় ডিএমপি, ঢাকার কোতয়ালী থানাধীন মিটফোর্ড হাসপাতালে একটি ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে দালাল চক্রের ৩০ জন সক্রিয় সদস্যকে আটক করা হয়| তাদের মধ্যে ১৬ জন সক্রিয় সদস্যকে মোট সাতাত্তর হাজার পাঁচশত টাকা জরিমানা করা হয় এবং বাকি সদস্যদের মৌখিকভাবে সতর্ক করা হয়|

র‌্যাব আরও জানায়, একই ভ্রাম্যমান আদালত কর্তৃক ডিএমপি, ঢাকার চকবাজার থানাধীন বড়কাটরা এলাকায় নকল কসমেটিকস ও প্রসাধনী পন্য তৈরির উপকরণ জব্দ করে আরমান হোসেনকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে সত্তর হাজার টাকা জরিমানা করা হয়|

এছাড়াও উপজেলা নির্বাহী অফিসার, কেরাণীগঞ্জ, এনএসআই, ফায়ার সার্ভিস ও র‌্যাব-১০, সদর কোম্পানী কর্তৃক যৌথভাবে ঢাকা জেলার দক্ষিণ কেরাণীগঞ্জ থানাধীন কোনাখোলা এলাকায় স্যাটেলাইট এলপিজি প্লানে আরেকটি ভ্রাম্যমান আদালত পরিচালনা করা হয়| অবৈধভাবে গ্যাস সিলিন্ডার রিফিল করার কারণে উক্ত এলপিজি প্লানের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় নিয়মিত মামলার রুজুর কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে|

জনপ্রিয়

বিচারহীনতার দশ বছর: সাঁওতালদের ভিটা বাগদাফার্মে কার স্বার্থে ইপিজেড?

মিটফোর্ডে অভিযানে ৩০ দালাল আটক

প্রকাশিত ০৮:১৬:৫৫ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬