ঢাকা ০৩:১১ পূর্বাহ্ন, বুধবার, ১২ অগাস্ট ২০২৬
সর্বশেষ সংবাদ
Logo মেয়ের খুনিকে গ্রেফতারে এক মায়ের আকুতি Logo সেন্ট্রাল ইউনিভার্সিটি নয়, ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধীনে পরীক্ষা চান তিতুমীরের শিক্ষার্থীরা Logo তিতুমীর কলেজে ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির সভায় শিক্ষার্থীদের ওপর হামলা Logo সুবিশাল ৮,০০০ মিলিঅ্যাম্পিয়ার টাইটান ব্যাটারি নিয়ে বাজারে এলো রিয়েলমি সি১০০এক্স Logo হাজার ছাড়ালো সুপারশপ স্বপ্নের আউটলেট Logo কুড়িগ্রাম ও গাইবান্ধার চরাঞ্চলের শিক্ষার্থীদের ডিজিটাল শিক্ষার প্রসারে ২৫টি ল্যাপটপ দিচ্ছে স্ট্যান্ডার্ড চার্টার্ড বাংলাদেশ Logo নির্ধারিত মেয়াদ শেষ হলেও প্রতিবেদন দেয়নি ইবির ইংরেজি বিভাগে ভর্তি জালিয়াতির তদন্ত কমিটি Logo লাল-সবুজের পতাকা হাতে বিশ্বমঞ্চে বাংলাদেশকে তুলে ধরলেন সায়মা আনিকা Logo এসএসসির ফল প্রকাশ আজ, ভাঙছে ২০ বছরের রেকর্ড Logo সৌদি আরবে ভয়াবহ অগ্নিকাণ্ডে ১৭ বাংলাদেশির মৃত্যু

১০২ জন শিক্ষার্থীকে নিয়ে বাকৃবিতে কৃষি অর্থনীতি ও গ্রামীণ সমাজবিজ্ঞান অনুষদের ২য় ইন্টার্নশিপ

বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে(বাকৃবি) কৃষি অর্থনীতি ও গ্রামীণ সমাজবিজ্ঞান অনুষদের ২০২০-২১ শিক্ষাবর্ষের শিক্ষার্থীদের ইন্টার্নশিপ কার্যক্রমের উদ্বোধনী অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২৩এপ্রিল) দুপুর সাড়ে ৩টায় সৈয়দ নজরুল ইসলাম সম্মেলন কক্ষে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অধ্যাপক ড. মোহাম্মদ আমিরুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত উপাচার্য অধ্যাপক ড. জি. এম. মুজিবর রহমান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের ছাত্রবিষয়ক উপদেষ্টা অধ্যাপক ড. মো শহীদুল হক,কোষাধ্যক্ষ(অতিরিক্ত দ্বায়িত্ব) অধ্যাপক ড.হুমায়ুন কবির, পল্লী উন্নয়ন একাডেমির (আরডিএ) মহাপরিচালক (ভারপ্রাপ্ত) ড. মো. আব্দুল মজিদ প্রামানিক, ক্রান্তি এসোসিয়েটস লিমিটেড ম্যানেজিং ডাইরেক্টর মো. এ বি এম সিদ্দিকী। এছাড়া বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন অনুষদের শিক্ষক-কর্মকর্তা ও ইন্টার্নশিপে অংশগ্রহণকারী শিক্ষার্থীরা এসময় উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য প্রদান করেন ২য় ইন্টার্নশিপ ব্যবস্থাপনা সেলের কোর্স কো-অর্ডিনেটর অধ্যাপক ড.মোহাম্মদ ইসমাইল হোসেন।

জানা যায় যে, দেশের ২৮ টি সরকারি-বেসরকারি বিভিন্ন ব্যাংক ও প্রতিষ্ঠানে ইন্টার্ন হিসেবে ১০২ জন শিক্ষার্থী এই প্রোগ্রামে অংশগ্রহণ করছেন।

প্রধান অতিথির বক্তব্যে বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত উপাচার্য অধ্যাপক ড. জি. এম. মুজিবর রহমান বলেন, অর্থনীতির মূল স্তম্ভ হলো আর্থিক ব্যবস্থাপনা, যেটি পরিবার থেকে শুরু হয়। যার আর্থিক ব্যবস্থাপনা যত সুন্দর, তার জীবন তত সুন্দর হয়। আমি চাই আমাদের শিক্ষার্থীরা সবাই উদ্যোক্তা হোক। উচ্চ শিক্ষায় গ্রাজুয়েট তৈরিতে বাকৃবির শিক্ষার্থীদের জন্য সরকার সর্বোচ্চ ব্যয় করে। তাই আমাদের প্রমাণ করতে হবে এই ব্যয় যৌক্তিক। এক্ষেত্রে কৃষি অর্থনীতি ও গ্রামীণ সমাজবিজ্ঞান অনুষদের শিক্ষার্থীদের নিজেদের সুযোগ প্রমাণের বেশি। শুধু চাকরির জন্য বসে থাকবে না, তোমরা এমনভাবে তৈরি হবে যেন তোমরাই চাকরি দিতে পারবে৷

এসময় কৃষি অর্থনীতি ও গ্রামীণ সমাজবিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড.মোহাম্মদ আমিরুল ইসলাম বলেন, তোমাদের কোনো আচরণে যাতে বিশ্ববিদ্যালয়ের মান-সম্মান যেন ব্যাহত না হয় সেদিকে খেয়াল রাখবে। এই বিশ্ববিদ্যালয়কে প্রতিনিধিত্ব তোমরাই করবা এবং এর মাধ্যমে তোমরা পেশাদারিত্ব শিখবে।আর তোমরা সময়ের প্রতি যত্নশীল হবে এবং সর্বোচ্চ পরিমাণ জ্ঞান আহরণের চেষ্টা করবে।

জনপ্রিয়

মেয়ের খুনিকে গ্রেফতারে এক মায়ের আকুতি

১০২ জন শিক্ষার্থীকে নিয়ে বাকৃবিতে কৃষি অর্থনীতি ও গ্রামীণ সমাজবিজ্ঞান অনুষদের ২য় ইন্টার্নশিপ

প্রকাশিত ০৯:১০:২৪ পূর্বাহ্ন, শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬