ঢাকা ১২:৪৫ অপরাহ্ন, বুধবার, ২১ অক্টোবর ২০২৬

রাজশাহীর বিভাগীয় কমিশনার ইউসুফ আলীকে প্রত্যাহার

জাতীয় ডেস্ক: রাজশাহীর বিভাগীয় কমিশনার ইউসুফ আলীকে তাঁর পদ থেকে প্রত্যাহার করে জনপ্রশাসন মন্ত্রণালয়ে সংযুক্ত করা হয়েছে। জনপ্রশাসন মন্ত্রণালয়ের উপসচিব জেতী প্রু স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এই প্রত্যাহারের আদেশ জারি করা হয়। জনস্বার্থে জারিকৃত এই আদেশ অবিলম্বে কার্যকর করা হবে বলে প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে।

প্রধানমন্ত্রীর রাজশাহী সফর শেষে রাতেই এই প্রত্যাহারের সিদ্ধান্ত আসে এবং তাঁকে তাৎক্ষণিকভাবে দায়িত্ব ছাড়ার নির্দেশ দেওয়া হয়। নির্দেশ পাওয়ার পর তিনি দপ্তরে কর্মকর্তাদের সঙ্গে সংক্ষিপ্ত বৈঠক করেন এবং নির্ধারিত সময়ের মধ্যে অতিরিক্ত বিভাগীয় কমিশনারের কাছে দায়িত্ব হস্তান্তর করেন। রাতেই তিনি রাজশাহী ত্যাগ করে ঢাকার উদ্দেশ্যে রওনা হন।

প্রধানমন্ত্রী তারেক রহমানের রাজশাহী সফরকালে হজরত শাহ মখদুম বিমানবন্দরে বিদায় জানানোর সময় বিভাগীয় কমিশনারের একটি আচরণ নিয়ে আলোচনা তৈরি হয়। সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে দেখা যায়, প্রধানমন্ত্রী হ্যান্ডশেক করার সময় তিনি প্রটোকল ভেঙে অতিরিক্ত এক হাত দিয়ে তাকে স্পর্শ করার চেষ্টা করেন। এরপরই মূলত এই প্রশাসনিক পদক্ষেপ নেওয়া হয় বলে বিভিন্ন সূত্রে জানা গেছে।

উল্লেখ্য, এর আগে গত আগস্ট মাসেও রাজশাহীর তৎকালীন বিভাগীয় কমিশনারকে প্রত্যাহার করা হয়েছিল এবং সে সময় ইউসুফ আলীকে নতুন কমিশনার হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছিল। মাত্র দুই মাস দায়িত্ব পালনের পর তাঁকেও এবার পদ থেকে সরিয়ে জনপ্রশাসন মন্ত্রণালয়ে ন্যস্ত করা হলো।

জনপ্রিয়

৬ ইংলিশ ক্লাবের কাছ থেকে সুপার লিগের খরচ চায় রেয়াল মাদ্রিদ

রাজশাহীর বিভাগীয় কমিশনার ইউসুফ আলীকে প্রত্যাহার

প্রকাশিত ১১:৩৭:১৯ পূর্বাহ্ন, বুধবার, ২১ অক্টোবর ২০২৬