ঢাকা ০৬:৩৫ অপরাহ্ন, শনিবার, ২০ জুন ২০২৬
সর্বশেষ সংবাদ
Logo আপনার টিম কি পারফেক্ট শট নিয়েছে? তাহলে ‘শ্যুট অ্যান্ড উইন’-এ অংশ নিতে চলে আসুন অপো স্টোরে! Logo মুখ ঢেকে কথা বলায় বিশ্বকাপে প্রথম লাল কার্ড দেখলেন মিগেল আলমিরন Logo ভিনিসিয়ুস-কুনহার নৈপুণ্যে হাইতিকে উড়িয়ে বিশ্বকাপে ব্রাজিলের প্রথম জয় Logo ফটোগ্রাফি প্রতিযোগিতায় তরুণদের সঙ্গে ভিভোর দৃঢ় সংযোগ Logo মামুনুল হককে নিয়ে কটূক্তির প্রতিবাদে খেলাফত ছাত্র মজলিসের বিক্ষোভ Logo ইশরাকের উদ্যোগে কবি নজরুল কলেজে ছাত্রদলের এলইডি স্ক্রিন স্থাপন Logo প্রবাসীর বউ নিয়ে গেল ‘জিনের বাদশা’ Logo ঢাকার মাদরাসায় মিলল ‘মেইড ইন পাকিস্তান’ লেখা অস্ত্র Logo বিনিয়োগ ও কর্মসংস্থান বৃদ্ধির রোডম্যাপ হিসেবে ২০২৬-২৭ বাজেটকে স্বাগত জানিয়েছে আইবিএফবি Logo ডিজিটাল মিডিয়া ফোরামের তৃতীয় প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

আবহাওয়াজনিত কারণে কবি নজরুল কলেজ ছাত্রশিবিরের প্রকাশনা প্রদর্শনী স্থগিত

প্রতিকূল আবহাওয়ার কারণে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির কবি নজরুল সরকারি কলেজ শাখা আয়োজিত প্রকাশনা প্রদর্শনী অনুষ্ঠান স্থগিত করা হয়েছে।

রবিবার (২৬ এপ্রিল) রাতে সংগঠনটির কলেজ শাখার প্রচার সম্পাদক আব্দুল্লাহ খান ফাহিম স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে প্রকাশনা প্রদর্শনী অনুষ্ঠান স্থগিতের তথ্য জানানো হয়।

সংগঠনটির পক্ষ থেকে জানানো হয়, আগামী ২৭ এপ্রিল ২০২৬ (সোমবার) সকাল ৮টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত কলেজ ক্যাম্পাস মাঠে দিনব্যাপী এই প্রকাশনা প্রদর্শনী অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। পূর্বনির্ধারিত সময়ে অনুষ্ঠিতব্য এই গুরুত্বপূর্ণ আয়োজনটি হঠাৎ আবহাওয়ার অবনতির কারণে নির্ধারিত তারিখে সম্পন্ন করা সম্ভব হচ্ছে না। শিক্ষার্থীদের নিরাপত্তা, যাতায়াতের সুবিধা এবং সার্বিক পরিস্থিতি বিবেচনায় নিয়ে এ সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে।

প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, প্রকাশনা প্রদর্শনীর নতুন তারিখ ও সময় পরবর্তীতে জানিয়ে দেওয়া হবে। এ বিষয়ে সংশ্লিষ্ট সকলকে ধৈর্য ধারণ করে পরবর্তী ঘোষণার জন্য অপেক্ষা করার আহ্বান জানানো হয়েছে।

এ বিষয়ে ছাত্রশিবিরের কবি নজরুল সরকারি কলেজ শাখার সভাপতি হাসিব বিন হাসান বলেন, শিক্ষার্থীদের নিরাপত্তা, যাতায়াতের সুবিধা এবং সার্বিক পরিস্থিতি বিবেচনায় নিয়েই আমরা এই সিদ্ধান্ত নিতে বাধ্য হয়েছি। আমরা বিশ্বাস করি, শিক্ষার্থীদের স্বার্থই সর্বোচ্চ অগ্রাধিকার পাওয়া উচিত।

তিনি আরও বলেন, অনুষ্ঠানটি স্থগিত হওয়ায় আমরা আন্তরিকভাবে দুঃখিত। তবে খুব শিগগিরই অনুকূল পরিবেশে নতুন তারিখ নির্ধারণ করে প্রকাশনা প্রদর্শনী আয়োজন করা হবে, ইনশাআল্লাহ।

জনপ্রিয়

আপনার টিম কি পারফেক্ট শট নিয়েছে? তাহলে ‘শ্যুট অ্যান্ড উইন’-এ অংশ নিতে চলে আসুন অপো স্টোরে!

আবহাওয়াজনিত কারণে কবি নজরুল কলেজ ছাত্রশিবিরের প্রকাশনা প্রদর্শনী স্থগিত

প্রকাশিত ১১:১৯:২০ অপরাহ্ন, রবিবার, ২৬ এপ্রিল ২০২৬