ঢাকা ০২:৩৫ অপরাহ্ন, সোমবার, ২৭ এপ্রিল ২০২৬
সর্বশেষ সংবাদ
Logo ঢাকায় ভারতের নতুন হাইকমিশনার বিজেপি নেতা দীনেশ ত্রিবেদী Logo জাবিতে ১৭ দিনব্যাপী জিওস্পেশাল ডাটা অ্যানালাইসিস প্রশিক্ষণ কর্মশালা শুরু  Logo সবুজ পাতায় অন্তর্ভুক্তির অপেক্ষায় নোবিপ্রবির হাজার কোটি টাকার প্রকল্প  Logo বাকৃবিতে স্নাতক ১ম বর্ষের ভর্তি কার্যক্রম শুরু: প্রথম দিনে ভর্তি ৪৪৬ জন, ভর্তি বাতিল একজনের Logo সারাদেশে চলমান সহিংসতা ও ধর্ষণের প্রতিবাদে জাবিতে লাল কার্ড প্রদর্শন  Logo বাকৃবিতে নিরাপত্তা শাখার বুনিয়াদি প্রশিক্ষণ কোর্সের সমাপনী অনুষ্ঠিত Logo ঢাবিতে সাংবাদিকদের ওপর ছাত্রদলের বর্বরোচিত হামলার প্রতিবাদে নোবিপ্রবিতে মানববন্ধন Logo ঢাবির সাংবাদিকদের হামলায় জড়িতদের বিচারের দাবিতে পাবিপ্রবি প্রেসক্লাবের মানববন্ধন Logo কুবি প্রেস ক্লাবের নতুন সভাপতি এমদাদুল হক Logo আবহাওয়াজনিত কারণে কবি নজরুল কলেজ ছাত্রশিবিরের প্রকাশনা প্রদর্শনী স্থগিত

জাবিতে ১৭ দিনব্যাপী জিওস্পেশাল ডাটা অ্যানালাইসিস প্রশিক্ষণ কর্মশালা শুরু 

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) জিওস্পেশাল ডাটা অ্যানালাইসিস এন্ড ম্যানেজমেন্ট (বেসিক এন্ড ইন্টারমিডিয়েট) শীর্ষক ১৭ দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা শুরু হয়েছে।

রবিবার (২৭ এপ্রিল) সকাল সাড়ে ১০টায় বিশ্ববিদ্যালয়ের সিনেট হলে প্রধান অতিথি হিসেবে উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ কামরুল আহসান কর্মশালার উদ্বোধন করেন ।

বিশ্ববিদ্যালয়ের ইনস্টিটিউট অব রিমোট সেন্সিং অ্যান্ড জিআইএসের আয়োজনে এবং বাংলাদেশ কম্পিউটার কাউন্সিল-এর ইডিজিই (Enhancing Digital Government and Economy) প্রকল্প ও Esri Bangladesh-এর সহযোগিতায় তৃতীয় ও চতুর্থ ব্যাচের এ প্রশিক্ষণ কর্মশালার আয়োজন করা হয়েছে।

উদ্বোধনী বক্তব্যে উপাচার্য বলেন, “অনলাইনের বিভিন্ন রিসোর্স ও ডাটা অ্যানালাইসিস শেখার ক্ষেত্রে ডিজিটাল লার্নিং প্ল্যাটফর্ম এবং প্রাতিষ্ঠানিক প্রশিক্ষণ অত্যন্ত গুরুত্বপূর্ণ। এসব প্ল্যাটফর্ম সবার জন্য শেখার সুযোগ তৈরি করে সমাজে বৈষম্য কমাতে সহায়তা করছে।”

তিনি আরও বলেন, “জিআইএস ও রিমোট সেন্সিং প্রযুক্তিতে প্রশিক্ষিতরা শুধু ব্যক্তিগত ক্যারিয়ার উন্নয়নই করছেন না বরং দেশের অগ্রযাত্রায়ও গুরুত্বপূর্ণ অবদান রাখছেন।”

ইনস্টিটিউটের পরিচালক অধ্যাপক ড. মুহম্মদ নজরুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ড. সোহেল আহমেদ, ভূগোল ও পরিবেশ বিভাগের অধ্যাপক ড. খন্দকার মোহাম্মদ শরিফুল হুদা, ইনস্টিটিউট অব ইনফরমেশন টেকনোলজির অধ্যাপক ড. এম. মেসবাহউদ্দিন সরকার, সেন্টার ফর এনভাইরোনমেন্টাল অ্যান্ড জিওগ্রাফিক ইনফরমেশন সার্ভিসেস (সিইজিআইএস)-এর ভারপ্রাপ্ত এক্সিকিউটিভ ডিরেক্টর মো. মোতালেব হোসাইন সরকার, ইস্রী বাংলাদেশের কান্ট্রি ম্যানেজার মোহাম্মদ আব্দুল হাদি, প্রশিক্ষকবৃন্দ ও শিক্ষার্থীরা।

উল্লেখ্য, কর্মশালাটিতে দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের মোট ৪০ জন শিক্ষার্থী অংশগ্রহণ করছেন।

জনপ্রিয়

ঢাকায় ভারতের নতুন হাইকমিশনার বিজেপি নেতা দীনেশ ত্রিবেদী

জাবিতে ১৭ দিনব্যাপী জিওস্পেশাল ডাটা অ্যানালাইসিস প্রশিক্ষণ কর্মশালা শুরু 

প্রকাশিত ০৫:২২:২৩ অপরাহ্ন, সোমবার, ২৭ এপ্রিল ২০২৬