ঢাকা ০১:২২ অপরাহ্ন, সোমবার, ১৮ মে ২০২৬
সর্বশেষ সংবাদ
Logo ডিজেলের বদলে সৌরশক্তি, কৃষিতে নতুন সম্ভাবনার দেখাল বাকৃবি Logo পাবিপ্রবিতে উচ্চশিক্ষায় চাপ ব্যবস্থাপনা নিয়ে কাউন্সেলিং সেমিনার অনুষ্ঠিত Logo জাহাঙ্গীরনগর থিয়েটারের নতুন কমিটি ঘোষণা, নেতৃত্বে তপু-নাফি Logo বিইউ রেডিও ফেস্ট (সিজন-১): সাফল্যের সাথে সম্পন্ন দুই দিনব্যাপী মহোৎসব Logo কুবিতে অনুষ্ঠিত হয়েছে জাতীয় হাই স্কুল প্রোগ্রামিং প্রতিযোগিতা Logo শিক্ষার্থীবান্ধব ক্যাম্পাস গঠনে আবাসিক হল পরিদর্শন করলেন কুবি উপাচার্য Logo থ্যালাসেমিয়া রোগের প্রতিসচেতনতা বৃদ্ধিতে বাকৃবিতে স্কিনিং প্রোগ্রাম অনুষ্ঠিত Logo ‎পাবিপ্রবিতে পাঁচ শতাধিক শিক্ষার্থীর অংশগ্রহণে জাতীয় হাই স্কুল প্রোগ্রামিং প্রতিযোগিতা Logo কৃষি খাতে ব্যয় কমাতে বাকৃবি গবেষকদের যুগান্তকারী সমাধান, এআই ভিত্তিক স্মার্ট সফটওয়্যার Logo ফুলেল শুভেচ্ছা ছাড়াই দায়িত্ব নিলেন নোবিপ্রবির নবনিযুক্ত উপাচার্য

পাবিপ্রবিতে উচ্চশিক্ষায় চাপ ব্যবস্থাপনা নিয়ে কাউন্সেলিং সেমিনার অনুষ্ঠিত

‎‎পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (পাবিপ্রবি) উচ্চশিক্ষায় শিক্ষার্থীদের মানসিক চাপ মোকাবিলায় কাউন্সেলিং বিষয়ক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। ইনস্টিটিউশনাল কোয়ালিটি অ্যাসুরেন্স সেল (আইকিউএসি) এর উদ্যোগে আয়োজিত এ সেমিনারের শিরোনাম ছিল ‘স্ট্রেস ম্যানেজমেন্ট ইন হায়ার এডুকেশন’।

‎শনিবার (১৬ মে) বিশ্ববিদ্যালয়ের মেডিকেল সেন্টারে আয়োজিত এ সেমিনারে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. আবুল হাসনাত মুহাঃ শামীম। বিশেষ অতিথি ছিলেন উপ-উপাচার্য অধ্যাপক ড. মো. নজরুল ইসলাম এবং কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মো. শামীম আহসান।

‎সেমিনারে রিসোর্স পার্সন হিসেবে উপস্থিত ছিলেন ইন্সটিটিউট অব এডুকেশন অ্যান্ড রিসার্চের পরিচালক অধ্যাপক ড. আকতার বানু, ড. মাসুদ রানা সরকার এবং ইনস্টিটিউশনাল কোয়ালিটি অ্যাসুরেন্স সেলের (আইকিউএসি) পরিচালক অধ্যাপক ড. মো. শামীম রেজা।

‎ বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের মোট ৬৪ জন শিক্ষার্থী সেবা গ্রহণ করেন। সেমিনারে বক্তারা শিক্ষার্থীদের একাডেমিক চাপ, ভবিষ্যৎ ক্যারিয়ার নিয়ে উদ্বেগ, মানসিক স্বাস্থ্যের গুরুত্ব এবং চাপ মোকাবিলার বিভিন্ন কৌশল নিয়ে আলোচনা করেন। তারা নিয়মিত কাউন্সেলিং, সময় ব্যবস্থাপনা, ইতিবাচক চিন্তাভাবনা এবং সহপাঠ্য কার্যক্রমে অংশগ্রহণের ওপর গুরুত্বারোপ করেন।

‎এ বিষয়ে আইকিউএসি সেলের পরিচালক অধ্যাপক ড. মো. শামীম রেজা বলেন, “উচ্চশিক্ষায় শিক্ষার্থীদের মানসিক চাপ একটি বাস্তব চ্যালেঞ্জ। এ ধরনের কাউন্সেলিং সেবা শিক্ষার্থীদের মানসিক স্বাস্থ্য সচেতনতা বৃদ্ধি এবং চাপ মোকাবিলায় কার্যকর ভূমিকা রাখবে। আইকিউএসি’র উদ্যোগে আয়োজিত এই কার্যক্রম শিক্ষার্থীদের সুস্থ ও ইতিবাচক শিক্ষাজীবন গঠনে সহায়ক হবে বলে আমি বিশ্বাস করি।”

ছামিউল/‎পাবিপ্রবি

জনপ্রিয়

ডিজেলের বদলে সৌরশক্তি, কৃষিতে নতুন সম্ভাবনার দেখাল বাকৃবি

পাবিপ্রবিতে উচ্চশিক্ষায় চাপ ব্যবস্থাপনা নিয়ে কাউন্সেলিং সেমিনার অনুষ্ঠিত

প্রকাশিত ০৫:২৪:০৩ অপরাহ্ন, সোমবার, ১৮ মে ২০২৬