ঢাকা ১০:৪৭ পূর্বাহ্ন, শনিবার, ০৬ জুন ২০২৬
সর্বশেষ সংবাদ
Logo নগরীর চন্দ্রিমায় চিকিৎসকের বাড়ির কেয়ারটেকার গ্রেফতার, ২ সহস্রাধিক ইয়াবা উদ্ধার Logo পাখির বাসায় হাত দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট, রাজশাহীতে কিশোরের মৃত্যু Logo পাকুন্দিয়ায় সচেতনতামূলক র‍্যালি ও পরিস্কার-পরিচ্ছন্নতা অভিযান Logo শুধু ডিগ্রি নয়, সবুজ ভবিষ্যতের প্রতিশ্রুতি: হাবিপ্রবির মার্কেটিং বিভাগের অনন্য উদ্যোগ Logo আগামীর বাংলাদেশে যুবকদের মাদকের ছোঁয়া লাগতে দেওয়া হবে না: প্রতিমন্ত্রী শরীফুল আলম Logo বগুড়ায় নজরুল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীসহ দুই যুবকের ওপর সন্ত্রাসী হামলা Logo বিশ্ব পরিবেশ দিবসে রাবি উপাচার্যের বৃক্ষরোপণ : ১০ হাজার বৃক্ষরোপণের অঙ্গিকার Logo জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে কুবিতে কুরআন খতম ও দোয়া মাহফিল Logo বিয়ে করলেন উপস্থাপিকা দীপ্তি চৌধুরী Logo কারামুক্ত আইভী লড়বেন আগামী সিটি করপোরেশন নির্বাচনে

আগামীর বাংলাদেশে যুবকদের মাদকের ছোঁয়া লাগতে দেওয়া হবে না: প্রতিমন্ত্রী শরীফুল আলম

আগামীর বাংলাদেশে যুবকদের মাদকের ছোঁয়া লাগতে দেওয়া হবে না। তাদের দেশের সম্পদ হিসেবে গড়ে তুলতে হবে। আমরা চাই যুবসমাজ খেলাধুলার মাধ্যমে বিকশিত হোক। ক্রীড়াকে পেশা হিসেবে প্রতিষ্ঠিত করতে সরকার বিভিন্ন উদ্যোগ গ্রহণ করেছে। জাতীয় পর্যায়ের খেলোয়াড়দের খেলা-পরবর্তী জীবনের নিরাপত্তা নিশ্চিত করতে তাদের ইন্সট্রাক্টর হিসেবে চাকরির ব্যবস্থা করা হবে। পাশাপাশি দেশের প্রতিটি উপজেলায় ক্রীড়া অফিসার নিয়োগের পরিকল্পনাও রয়েছে।
শুক্রবার (৫ জুন) বিকেলে কিশোরগঞ্জের কটিয়াদী উপজেলার আচমিতা জর্জ ইনস্টিটিউশন মিনি স্টেডিয়াম মাঠে অষ্টঘড়িয়া পাপ্পু ক্রীড়া চক্র আয়োজিত ফ্রি গোল্ডকাপ ফুটবল প্রতিযোগিতার ফাইনালে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন পাট ও বস্ত্র প্রতিমন্ত্রী শরিফুল আলম।প্রতিমন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী ক্রীড়াকে পাঠ্যপুস্তকে একটি বিষয় হিসেবে অন্তর্ভুক্ত করার ইচ্ছা প্রকাশ করেছেন। ইতিমধ্যে দেশের প্রতিটি জেলায় ‘নতুন কুঁড়ি স্পোর্টস’ কার্যক্রম চালু করা হয়েছে। এ ছাড়া ট্যালেন্ট হান্টের মাধ্যমে ফুটবল, ক্রিকেট ও হকিসহ বিভিন্ন খেলায় দক্ষ খেলোয়াড় তৈরি করা হচ্ছে।

তিনি পুরো খেলাটি উপভোগ করেন এবং খেলা শেষে বিজয়ী দলের হাতে পুরস্কার তুলে দেন।ফাইনাল খেলাকে ঘিরে কটিয়াদী ছাড়াও আশপাশের জেলা নরসিংদী, গাজীপুর ও ময়মনসিংহ থেকে হাজারো দর্শক মাঠে জড়ো হন। একপর্যায়ে মাঠটি ফুটবলপ্রেমীদের মিলনমেলায় পরিণত হয়। দর্শকদের গগনবিদারী চিৎকার ও উচ্ছ্বাসে সৃষ্টি হয় ভিন্ন এক আবহ। বিপুলসংখ্যক দর্শকের ভিড় সামলাতে পুলিশকেও হিমশিম খেতে হয়েছে।

খেলার উদ্বোধন করেন কিশোরগঞ্জ-২ (কটিয়াদী-পাকুন্দিয়া) আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট মো. জালাল উদ্দিন। আচমিতা ইউনিয়নের অষ্টঘড়িয়া পাপ্পু ক্রীড়া চক্রের আয়োজনে ৩৩তম লক্ষ টাকা প্রাইজমানি গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হয়।প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ম্যাচটির নির্ধারিত ৯০ মিনিট গোলশূন্যভাবে শেষ হলে খেলা গড়ায় শ্বাসরুদ্ধকর টাইব্রেকারে। টানটান উত্তেজনার ম্যাচে টাইব্রেকারে ১-০ গোলে বেতাল ছুবেজ্জামান একাদশকে হারিয়ে বোয়ালিয়া ফুটবল একাডেমি চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে।

চ্যাম্পিয়ন হওয়ার প্রত্যয়ে উভয় দলই নাইজেরিয়া ও উগান্ডার একঝাঁক বিদেশি খেলোয়াড় এবং জাতীয় দলের খেলোয়াড়দের অন্তর্ভুক্ত করে পূর্ণশক্তির দল নিয়ে মাঠে নামে।

জনপ্রিয়

নগরীর চন্দ্রিমায় চিকিৎসকের বাড়ির কেয়ারটেকার গ্রেফতার, ২ সহস্রাধিক ইয়াবা উদ্ধার

আগামীর বাংলাদেশে যুবকদের মাদকের ছোঁয়া লাগতে দেওয়া হবে না: প্রতিমন্ত্রী শরীফুল আলম

প্রকাশিত ০২:১৮:৪১ অপরাহ্ন, শনিবার, ৬ জুন ২০২৬