ঢাকা ০৪:৪২ অপরাহ্ন, রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬
সর্বশেষ সংবাদ
Logo অটোরিকশা রাখা নিয়ে মারধরের প্রতিবাদ করায় এসবি সদস্যকে হত্যা Logo শেয়ারবাজারে ধস, ভেঙে গেল ৬ হাজার পয়েন্টের মনস্তাত্ত্বিক সাপোর্ট Logo বিচারকদের মতো শিক্ষকদের জন্যও পৃথক পে-স্কেল হবে: শিক্ষামন্ত্রী Logo সোমবার থেকে আমানতের মূল টাকা ফেরত পাবেন সম্মিলিত ইসলামী ব্যাংকের গ্রাহকরা Logo পুলিশ কর্মকর্তাকে হত্যার ঘটনায় মূল হোতা আটক Logo বিদেশে জাতীয় দলের খেলা দেখার সুযোগ পেলেন মেহেরপুরের নাফিজ Logo গোপালগ‌ঞ্জে যাত্রীবাহী বাস খাঁদে পড়ে নিহত ৩, আহত ৩০ Logo প্রতিবাদ করায় প্রাণ যায় এসবি সদস্যের, ছেলের কারখানাতেও হামলা Logo ডাক্তার দেখানোর আগে শরীর সম্পর্কে যে তথ্যগুলো লিখে রাখা জরুরি? Logo ট্রাম্পের প্রতিনিধিদের সঙ্গে পুতিনের ৩ ঘণ্টার বৈঠক

বাজিতপুরে বজ্রপাতে পুরোহিতের মৃত্যু

কিশোরগঞ্জের বাজিতপুর উপজেলায় মাঠে কাজ করার সময় বজ্রপাতে উত্তম গাঙ্গুলী (৪৭) নামে এক পুরোহিতের মৃত্যু হয়েছে। রোববার (৭ জুন) সন্ধ্যা ৬টার দিকে উপজেলার হিলচিয়া ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের সরিষাপুর গ্রামে এ দুর্ঘটনা ঘটে। নিহত উত্তম গাঙ্গুলী ওই গ্রামের মৃত দুলাল গাঙ্গুলীর ছেলে। তিনি কৃষিকাজের পাশাপাশি স্থানীয়ভাবে পুরোহিতের দায়িত্বও পালন করতেন।

হিলচিয়া ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান মাজহারুল ইসলাম নাহিদ জানান, বিকেলে উত্তম গাঙ্গুলী কৃষিকাজের জন্য মাঠে যান। এ সময় হঠাৎ বজ্রপাত হলে তিনি গুরুতর আহত হন। বজ্রপাতের আঘাতে তাঁর শরীরের বিভিন্ন অংশ দগ্ধ হয় এবং ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়।

স্থানীয় বাসিন্দারা জানান, বজ্রপাতের পর আশপাশের লোকজন দ্রুত ঘটনাস্থলে ছুটে গিয়ে তাঁকে নিথর অবস্থায় পড়ে থাকতে দেখেন। পরে বিষয়টি প্রশাসনের কর্মকর্তাদের জানানো হয়।

বাজিতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম শহিদুল্লাহ বলেন, বজ্রপাতে মৃত্যুর খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল ও নিহতের বাড়িতে গেছে। প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

উত্তম গাঙ্গুলীর এমন আকস্মিক মৃত্যুতে তাঁর পরিবার, স্বজন ও এলাকাবাসীর মধ্যে গভীর শোকের ছায়া নেমে এসেছে। কৃষক হওয়ার পাশাপাশি পুরোহিত হিসেবে দায়িত্ব পালন করায় তিনি এলাকায় সবার পরিচিত মুখ ছিলেন। তাঁর এই অকাল মৃত্যুতে পুরো এলাকায় এখন শোকের পরিবেশ বিরাজ করছে।

জনপ্রিয়

অটোরিকশা রাখা নিয়ে মারধরের প্রতিবাদ করায় এসবি সদস্যকে হত্যা

বাজিতপুরে বজ্রপাতে পুরোহিতের মৃত্যু

প্রকাশিত ১১:৪৪:০১ অপরাহ্ন, সোমবার, ৮ জুন ২০২৬