পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের(পাবিপ্রবি) সামাজিক ও কল্যানমূলক সংগঠনের আগামী এক বছরের জন্য কমিটি প্রকাশ করা হয়েছে। উক্ত কমিটিতে সভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন সালমান খান নয়ন ও সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন সোহান শেখ।
মঙ্গলবার রাতে উপদেষ্টাগন সাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।
কমিটির উপদেষ্টা হিসেবে রয়েছেন অধ্যাপক ড. হাসিবুর রহমান, ডীন ব্যাবসায় শিক্ষা অনুষদ ও অধ্যাপক ব্যবসায় প্রশাসন বিভাগ, মাহবুবুর রহমান প্রভাষক, রসায়ন বিভাগ এবং রাফাতুল ইসলাম প্রভাষক, ট্যূরিজম এন্ড হসপিটালিটি ম্যানেজমেন্ট বিভাগ।
কমিটির অন্যান্য সদস্যরা হলেন, সিনিয়র সহ-সভাপতি বায়েজিদ আহমেদ ও সহ–সভাপতি এরছেল তারেজ আহির ।
সিনিয়র সহ-সাধারণ সম্পাদক মুশফিকুর রহমান ত্বকি, সহ-সাধারণ সম্পাদক এ.এন.এম সিয়াম সহ-সাধারণ সম্পাদক সপ্নীল পোদ্দার, সাংগঠনিক সম্পাদক রাহুল সরকার, দপ্তর সম্পাদক মোঃ ইমরান হোসেন, প্রচার সম্পাদক পিয়াস সরকার, কোষাধ্যক্ষ মাহমুদুল হাসান রোহান।
ছামিউল/পাবিপ্রবি





























