ঢাকা ০৭:০৯ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬
সর্বশেষ সংবাদ
Logo কনটেন্ট ক্রিয়েটরদের জন্য শুরু হলো ‘গেট দ্য চ্যালেঞ্জ’ Logo দ্বিতীয় প্রান্তিকেও মুনাফার শক্তিশালী ধারা অব্যাহত রেখেছে রবি Logo আন্তর্জাতিক পানি সম্মেলনে এমপি ফজলুল হক মিলনের অংশগ্রহণ Logo তৈরি পোশাকশিল্পে দক্ষ কর্মী গড়ে তুলতে বিজিএমইএর সঙ্গে কাজ করছে হপ লুন Logo সাবেক মন্ত্রী লতিফ সিদ্দিকী গ্রেপ্তার Logo পাবিপ্রবিতে ফের মারামারি, দায়িত্ব পালনে সাংবাদিককে বাধা Logo তিন বছর পর হাবিপ্রবিতে অনুষ্ঠিত হচ্ছে পাবলিক স্পিকিং কম্পিটিশন ‘Lets Talk’ Logo যুক্তরাষ্ট্র থেকে ১৩ বছরে আসবে ৭১ হাজার কোটি টাকার এলএনজি Logo হামলার বিচার না হওয়া পর্যন্ত আমরা হবিগঞ্জে আছি: সারজিস Logo বুধবার সারা দেশে বিক্ষোভ সমাবেশের ডাক এনসিপির

যুবদল নেতা নয়নকে প্রধানমন্ত্রীর ফোন, কী বললেন?

তৃণমূলের নেতাকর্মীদের বিপদে-আপদে খোঁজ নেওয়া এবং তাদের আগলে রাখার এক অনন্য দৃষ্টান্ত স্থাপন করে চলেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।

সেই ধারাবাহিতায় এবার অসুস্থ যুবদল নেতা রবিউল ইসলাম নয়নের শারীরিক অবস্থার খোঁজ নিতে সরাসরি যোগাযোগ করেছেন দলের এই শীর্ষ নেতা। যা মাঠপর্যায়ের নেতাকর্মীদের মাঝে নতুন এক আবেগের সৃষ্টি করেছে।

মঙ্গলবার দুপুরে নিজের ভেরিফাইড ফেসবুক পোস্টে এক আবেগঘন বার্তায় নয়ন এ কথা জানান। তিনি বলেন, একটি ফোন কলেই বদলে যায় তার সকালটা। বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তার পর ওপাশ থেকে ভেসে আসে চিরচেনা সেই স্নেহভরা কণ্ঠ।

রক্তে ইনফেকশন এবং প্লাটিলেট কমে যাওয়ায় নয়নের শারীরিক অবস্থার অবনতির কথা শুনে গভীর উদ্বেগ প্রকাশ করেন তারেক রহমান। একই সাথে তাকে যথাযথ চিকিৎসা ও সম্পূর্ণ বিশ্রামে থাকার পরামর্শ দেন তিনি।

ফেসবুক পোস্টে নয়ন লেখেন, আমি আপ্লুত, আমার মতো একজন ক্ষুদ্র কর্মীর অসুস্থতার খোঁজ খবর তিনি নিলেন। এছাড়া সাংগঠনিক বিভিন্ন বিষয় নিয়ে দিক নির্দেশনা দিলেন। আমাদের সৌভাগ্য আমরা তার মতো মহান নেতা পেয়েছি। আপনারা জনাব তারেক রহমানের প্রতি আস্থা রাখবেন, তিনি সবাইকে আগলে রাখবেন।

জনপ্রিয়

কনটেন্ট ক্রিয়েটরদের জন্য শুরু হলো ‘গেট দ্য চ্যালেঞ্জ’

যুবদল নেতা নয়নকে প্রধানমন্ত্রীর ফোন, কী বললেন?

প্রকাশিত ০৯:৪১:৫১ অপরাহ্ন, মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬