ঢাকা ০৯:৫৪ অপরাহ্ন, রবিবার, ১৬ অগাস্ট ২০২৬
সর্বশেষ সংবাদ
Logo খালেদা জিয়ার জন্মবার্ষিকীতে জিয়া উদ্যানে কৃষ্ণচূড়া গাছ রোপণ করলেন ছাত্রদল নেতা মিনার Logo খালেদা জিয়ার জন্মবার্ষিকীতে কবি নজরুল কলেজ ছাত্রদলের দোয়া ও মিলাদ মাহফিল Logo তীব্র লোডশেডিং ও গ্যাস সংকটে বিপাকে কুবির শিক্ষার্থীরা Logo যে আমলে বান্দার গুনাহ ঝরে যায় Logo ফ্যামিলি কার্ড শুমারিতে দলীয় সুপারিশে ছাত্রদল নেতা ও তার প্রেমিকার নাম Logo বাণিজ্যিক পোল্ট্রি খামারে বাড়ছে বিপজ্জনক ব্যাকটেরিয়া Logo লোডশেডিং সমাধানে অপেক্ষা করা ছাড়া উপায় নেই: বিদ্যুৎমন্ত্রী Logo নতুন স্বরাষ্ট্রমন্ত্রী এ্যানি, সালাহউদ্দিন আহমেদ এলজিআরডি মন্ত্রী! Logo এসএসসি পাসেই বেসরকারি সংস্থায় চাকরি Logo ছয় মাস পর্যটক যাতায়াত বন্ধ: নতুন প্রাণ পেলো সেন্ট মার্টিন

তৈরি পোশাকশিল্পে দক্ষ কর্মী গড়ে তুলতে বিজিএমইএর সঙ্গে কাজ করছে হপ লুন

দেশের তৈরি পোশাকশিল্পে দক্ষ কর্মশক্তি গড়ে তুলতে বাংলাদেশ পোশাক প্রস্তুতকারক ও রপ্তানিকারক সমিতির (বিজিএমইএ) দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণ কার্যক্রমে যুক্ত হয়েছে হপ লুন অ্যাপারেল লিমিটেড। এর অংশ হিসেবে হপ লুনের ইউনিট-২ কারখানায় তৈরি পোশাকশিল্পে ক্যারিয়ার গড়তে ইচ্ছুক ব্যক্তিদের প্রশিক্ষণ দেওয়া হচ্ছে।

এর পাশাপাশি, হপ লুনের আটজন কর্মী বিজিএমইএর মূল্যায়ন ও অনুমোদনের পর এ উদ্যোগে প্রশিক্ষক হিসেবে কাজ করছেন। তাঁরা সুইং মেশিন অপারেশন, ইন্ডাস্ট্রিয়াল ইঞ্জিনিয়ারিং ও লিন ম্যানুফ্যাকচারিং, অ্যাডভান্সড গার্মেন্টস কোয়ালিটি কন্ট্রোল ম্যানেজমেন্ট এবং সোশ্যাল কমপ্লায়েন্স ও এনভায়রনমেন্টাল ম্যানেজমেন্ট—এই চারটি বিষয়ে অংশগ্রহণকারীদের প্রশিক্ষণ দিচ্ছেন।
এ পর্যন্ত মোট ২০৮ জন এই প্রশিক্ষণ সম্পন্ন করেছেন। তাঁদের মধ্যে ১১৮ জনের কর্মসংস্থান হয়েছে। এর মধ্যে ৯০ জন হপ লুনে এবং অন্যরা বিভিন্ন পোশাক কারখানায় কাজ করছেন।
প্রশিক্ষণ শেষে কর্মসংস্থানের সুযোগ তৈরি করতে হপ লুন চাকরির মেলা ও ক্যারিয়ার কাউন্সেলিংয়েরও আয়োজন করছে। প্রশিক্ষণ শেষ করা অংশগ্রহণকারীদের বিজিএমইএর পক্ষ থেকে দেওয়া হচ্ছে সনদ ও প্রশিক্ষণ ভাতা। আর প্রশিক্ষকদের দেওয়া হচ্ছে সনদ।
সরকারের স্কিলস ফর ইন্ডাস্ট্রি কমপিটিটিভনেস অ্যান্ড ইনোভেশন প্রোগ্রাম (এসআইসিআইপি) প্রকল্পের আওতায় এই প্রশিক্ষণ কার্যক্রম পরিচালিত হচ্ছে। অর্থ মন্ত্রণালয়ের উদ্যোগে এশীয় উন্নয়ন ব্যাংকের (এডিবি) অর্থায়নে বাস্তবায়িত হচ্ছে এসআইসিআইপি। শিল্প খাতের সঙ্গে অংশীদারিত্বের মাধ্যমে প্রযুক্তিনির্ভর কর্মশক্তি গড়ে তোলা এবং দেশের অগ্রাধিকারপ্রাপ্ত খাতগুলোতে উদ্ভাবন এবং তাদের আন্তর্জাতিক পর্যায়ে প্রতিযোগিতা করার সক্ষমতা বাড়ানো এ কর্মসূচির অন্যতম লক্ষ্য।
এ ছাড়া, অনুকূল কর্মপরিবেশ নিশ্চিত করা, শিল্প খাতে নতুন প্রযুক্তি ও উদ্ভাবনের ব্যবহার বাড়ানো এবং আরও বেশি মানুষের জন্য অর্থনৈতিক সুযোগ তৈরিতে অবদান রাখছে এ উদ্যোগ, যা টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রার (এসডিজি) সঙ্গে সামঞ্জস্যপূর্ণ।
এ প্রসঙ্গে হপ লুন অ্যাপারেল লিমিটেড (ইউনিট-২) -এর জেনারেল ম্যানেজার মোহাম্মদ আশিকুর রহমান বলেন, ‘বাংলাদেশের পোশাকশিল্পের দীর্ঘমেয়াদি প্রবৃদ্ধির জন্য দক্ষ কর্মশক্তি গড়ে তোলা অত্যন্ত গুরুত্বপূর্ণ। সিআইসিআইপির আওতায় বিজিএমইএর সঙ্গে অংশীদারিত্বের মাধ্যমে খাতটির জন্য কর্মোপযোগী দক্ষ জনবল তৈরিতে নিজেদের দক্ষতা ও কর্মক্ষেত্রের অভিজ্ঞতা কাজে লাগাতে পেরে আমরা আনন্দিত।’
বিজিএমইএর এসআইসিআইপি প্রকল্পের কো অর্ডিনেটর মোঃ আশফাকুর রহমান (রাজিব) বলেন, ‘এসআইসিআইপির সফল বাস্তবায়নে শিল্প খাতের অংশগ্রহণ অত্যন্ত গুরুত্বপূর্ণ। হপ লুনের মতো পোশাক প্রস্তুতকারক প্রতিষ্ঠানের সঙ্গে কাজ করার ফলে প্রশিক্ষণার্থীরা কর্মক্ষেত্রভিত্তিক বাস্তব দক্ষতা অর্জনের সুযোগ পাচ্ছেন। এতে তাঁদের কর্মসংস্থানের সম্ভাবনা বাড়ার পাশাপাশি শিল্পের ভবিষ্যৎ কর্মশক্তিও গড়ে উঠছে।

জনপ্রিয়

খালেদা জিয়ার জন্মবার্ষিকীতে জিয়া উদ্যানে কৃষ্ণচূড়া গাছ রোপণ করলেন ছাত্রদল নেতা মিনার

তৈরি পোশাকশিল্পে দক্ষ কর্মী গড়ে তুলতে বিজিএমইএর সঙ্গে কাজ করছে হপ লুন

প্রকাশিত ০৮:১৮:০৯ অপরাহ্ন, বুধবার, ২৯ জুলাই ২০২৬