ঢাকা ০১:১৫ পূর্বাহ্ন, রবিবার, ২৩ অগাস্ট ২০২৬
সর্বশেষ সংবাদ
Logo আমরা ফান করেই JCD লিখেছি: কুবির নজরুল হলে জেসিডি লেখায় জড়িত শিক্ষার্থী Logo ২ ভাসমান এলএনজি টার্মিনাল চালু, মধ্যরাত থেকেই বাড়তে যাচ্ছে গ্যাস সরবরাহ Logo প্রশাসনিক কারণে তেজগাঁও ও পল্টন মডেল থানার ওসি প্রত্যাহার Logo পাবিপ্রবিতে নিরাপত্তা শাখায় নতুন নিরাপত্তা কর্মকর্তা একরামুল হক Logo শিক্ষার্থীদের গবেষণায় উৎসাহিত করতে পাবিপ্রবিতে পোস্টার প্রেজেন্টেশন Logo চাঁদাবাজদের তালিকা হচ্ছে, পুলিশ জড়িত থাকলে ব্যবস্থা: স্বরাষ্ট্রমন্ত্রী Logo ‘JCD’ লেখা নিয়ে কুবির হলে দুই দফা মারামারি, দুই শিক্ষার্থী সাময়িক বহিষ্কার ২ Logo হিরো মোটোকর্পের এক্সপালস ২০০ সিরিজ এখন বাংলাদেশে Logo শিক্ষা ক্যাডারদের যোগ্যতা নিয়ে প্রশ্ন, ডিসিইউ ভিসির সঙ্গে একমত অধ্যাপক মামুন Logo নব-নির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুলকে ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি উপাচার্যের অভিনন্দন

সোনার দাম আরও বাড়লো, ভরি ১ লাখ ৪২ হাজার টাকা

দেশের বাজারে সোনার দাম ফের বেড়েছে। সব থেকে ভালো মানের বা ২২ ক্যারেটের এক ভরি (১১.৬৬৪ গ্রাম) সোনার দাম ২ হাজার ৮২৩ টাকা বাড়িয়ে ১ লাখ ৪২ হাজার ২৬৬ টাকা নির্ধারণ করা হয়েছে।

স্থানীয় বাজারে তেজাবী সোনার (পাকা সোনা) দাম বাড়ার পরিপ্রেক্ষিতে এই দাম বাড়ানো হয়েছে। আগামীকাল রোববার (২৪ নভেম্বর) থেকে নতুন দাম কার্যকর করা হবে বলে জানিয়েছে বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস)।

এর আগে গত ২০ ও ২২ নভেম্বর আরও দুই দফা সোনার দাম বাড়ানো হয়। ২০ নভেম্বর সব থেকে ভালো মানের এক ভরি সোনার দাম বাড়ানো হয় ২ হাজার ৯৪০ টাকা। আর ২২ নভেম্বর বাড়ানো হয় ১ হাজার ৯৯৪ টাকা। ফলে তিন দফায় প্রতি ভরি সোনার দাম বাড়লো ৬ হাজার ৭৫৭ টাকা।

তার আগে ৫, ৮, ১৩ ও ১৫ নভেম্বর চার দফা সোনার দাম কমানো হয়। ৫ নভেম্বর ভালো মানের এক ভরি সোনার দাম কমানো হয় ১ হাজার ৩৬৫ টাকা, ৮ নভেম্বর কমানো হয় ৩ হাজার ৪৫৩ টাকা, ১৩ নভেম্বর কমানো হয় ২ হাজার ৫১৯ টাকা এবং ১৫ নভেম্বর কমানো হয় ১ হাজার ৬৮০ টাকা। ফলে চার দফায় ভালো মানের এক ভরি সোনার দাম কমানো হয় ৯ হাজার ১৭ টাকা।

চার দফা দাম কমানোর আগে ২০, ২৩ ও ৩১ অক্টোবর টানা তিন দফা সোনার দাম বাড়ানো হয়। ভালো মানের প্রতি ভরি সোনার দাম ২০ অক্টোবর ২ হাজার ৬১২ টাকা, ২৩ অক্টোবর ১ হাজার ৮৯০ টাকা এবং ৩১ অক্টোবর ১ হাজার ৫৭৫ টাকা বাড়ানো হয়। এতে ৩১ অক্টোবর থেকে ভালো মানের এক ভরি সোনার দাম দাঁড়ায় ১ লাখ ৪৩ হাজার ৫২৬ টাকা। দেশের বাজারে এটিই সোনার সর্বোচ্চ দাম।

এই রেকর্ড দাম হওয়ার পর ১০ দিনের মধ্যে চার দফায় সোনার দাম কমানো হয়। এখন আবার টানা তিন দফা দাম বাড়ানো হলো। শনিবার (২৩ নভেম্বর) বাজুস স্ট্যান্ডিং কমিটি অন প্রাইসিং অ্যান্ড প্রাইস মনিটরিং কমিটি বৈঠকে করে দাম বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে। পরবর্তীতে কমিটির চেয়ারম্যান মাসুদুর রহমান সই করা এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

নতুন মূল্য অনুযায়ী, সব থেকে ভালো মানের বা ২২ ক্যারেটের এক ভরি সোনার দাম ২ হাজার ৮২৩ টাকা বাড়িয়ে নির্ধারণ করা হয়েছে ১ লাখ ৪২ হাজার ২৬৬ টাকা। ২১ ক্যারেটের এক ভরি সোনার দাম ২ হাজার ৭০৬ টাকা বাড়িয়ে ১ লাখ ৩৫ হাজার ৮০৪ টাকা নির্ধারণ করা হয়েছে।

এছাড়া ১৮ ক্যারেটের এক ভরি সোনার দাম ২ হাজার ৩০৯ টাকা বাড়িয়ে ১ লাখ ১৬ হাজার ৩৯৫ টাকা নির্ধারণ করা হয়েছে। আর সনাতন পদ্ধতির এক ভরি সোনার দাম ১ হাজার ৯৭১ টাকা বাড়িয়ে ৯৫ হাজার ৬৪৫ টাকা নির্ধারণ করা হয়েছে।

এর আগে ২২ নভেম্বর সব থেকে ভালো মানের বা ২২ ক্যারেটের এক ভরি সোনার দাম ১ হাজার ৯৯৪ টাকা বাড়িয়ে নির্ধারণ করা হয় ১ লাখ ৩৯ হাজার ৪৪৩ টাকা। ২১ ক্যারেটের এক ভরি সোনার দাম ১ হাজার ৯০১ টাকা বাড়িয়ে ১ লাখ ৩৩ হাজার ৯৮ টাকা নির্ধারণ করা হয়।

এছাড়া ১৮ ক্যারেটের এক ভরি সোনার দাম ১ হাজার ৬৩৩ টাকা বাড়িয়ে ১ লাখ ১৪ হাজার ৮৬ টাকা নির্ধারণ করা হয়। আর সনাতন পদ্ধতির এক ভরি সোনার দাম ১ হাজার ৩৮৮ টাকা বাড়িয়ে ৯৩ হাজার ৬৭৪ টাকা নির্ধারণ করা হয়। আজ শনিবার পর্যন্ত এ দামেই সোনা বিক্রি হয়েছে।

সোনার দাম বাড়ানো হলেও অপরিবর্তিত রয়েছে রূপার দাম। ২২ ক্যারেটের এক ভরি রূপার দাম ২ হাজার ৫৭৮ টাকা, ২১ ক্যারেটের এক ভরি রূপার দাম ২ হাজার ৪৪৯ টাকা, ১৮ ক্যারেটের এক ভরি রূপার দাম ২ হাজার ১১১ টাকা এবং সনাতন পদ্ধতির এক ভরি রূপার দাম ১ হাজার ৫৮৬ টাকা নির্ধারণ করা হয়েছে।

জনপ্রিয়

আমরা ফান করেই JCD লিখেছি: কুবির নজরুল হলে জেসিডি লেখায় জড়িত শিক্ষার্থী

সোনার দাম আরও বাড়লো, ভরি ১ লাখ ৪২ হাজার টাকা

প্রকাশিত ০৮:৩৩:৫৭ অপরাহ্ন, শনিবার, ২৩ নভেম্বর ২০২৪