ঢাকা ০২:১২ অপরাহ্ন, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬
সর্বশেষ সংবাদ
Logo হুমকির মামলা: তানজিন তিশার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারির আবেদন Logo বুয়েটে ভর্তি পরীক্ষার আবেদন শুরু ১ ডিসেম্বর Logo কড়াইল-ভাসানটেক বস্তির উন্নয়নে ‘মডেল প্রকল্প’ নেবে সরকার, সহায়তায় বিশ্ব ব্যাংক Logo কিসলুর সিনেমা ‘মস্তান’, সঙ্গী শুভ-চঞ্চল-তমা ও মাহি Logo ‘টু-টাচ রুল’: দুই স্পর্শেই মিলবে প্রয়োজনীয় জিনিস Logo জিটিএ সিক্স কিনতে অনলাইনে অর্থ সংগ্রহের হিড়িক ব্রিটিশ গেইমারদের Logo সম্মানা পাগড়ি পাচ্ছেন ফরিদাবাদ মাদ্রাসার ২০ হাজার হাফেজ-আলেম-মুফতি Logo রক্তে শর্করা নিয়ন্ত্রণে একটানা হাঁটা নাকি সারাদিনে অল্প হাঁটা: কোনটি ভালো? Logo যেখানে দেখা যায় লালঘাড় পেঙ্গা Logo ইসলামী বিশ্ববিদ্যালয়ে চাকরির সুযোগ, আবেদন ৩০ নভেম্বর পর্যন্ত

হুমকির মামলা: তানজিন তিশার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারির আবেদন

আইন-আদালত ডেস্ক: প্রতারণা মামলার বাদীকে হত্যার হুমকি দেওয়ার অভিযোগে জনপ্রিয় অভিনেত্রী তানজিন তিশার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারির আবেদন করা হয়েছে। সম্প্রতি ঢাকার নির্বাহী ম্যাজিস্ট্রেট আদালতে ফ্যাশন উদ্যোক্তা ও মামলার বাদী আয়েশাহ আনুম ফায়যাহ সানায়া চৌধুরীর পক্ষে এই আবেদন দাখিল করেন আইনজীবী। নির্ধারিত দিনে মামলার বিষয়ে অবগত থাকা সত্ত্বেও আদালতে হাজির না হওয়ায় এই আইনি পদক্ষেপ নেওয়া হয়।

বাদীর আইনজীবী জানান, বিবাদীপক্ষ আদালতের নোটিশ পাওয়ার পরও শুনানিতে উপস্থিত হননি এবং আদালতের প্রতি অবহেলা প্রদর্শন করেছেন। এছাড়া মামলার পর থেকে বিবাদী সামাজিক যোগাযোগমাধ্যমে বাদীর বিরুদ্ধে নানা ধরনের কটূক্তি অব্যাহত রেখেছেন বলেও আবেদনে উল্লেখ করা হয়েছে। ওই দিন বিচারক প্রশাসনিক কাজে ব্যস্ত থাকায় পরবর্তী শুনানির জন্য আগামী চৌদ্দই ডিসেম্বর দিন নির্ধারণ করেছেন।

এর আগে গত বছরের ছাব্বিশ নভেম্বর তানজিন তিশার বিরুদ্ধে ৭৫ হাজার টাকার একটি শাড়ি আত্মসাতের অভিযোগে প্রতারণার মামলা করেছিলেন সানায়া চৌধুরী। ওই ঘটনায় পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন বা পিবিআই তদন্ত শেষে অভিযোগের সত্যতা মেলেনি মর্মে চূড়ান্ত প্রতিবেদন জমা দিয়েছিল। তবে সেই প্রতিবেদনের বিরুদ্ধে বাদী নারাজি আবেদন জানালে আদালত সিআইডি পুলিশকে পুনরায় তদন্তের নির্দেশ দেয়।

নতুন এই মামলার অভিযোগে বলা হয়েছে, পূর্বের মামলা তুলে নেওয়ার জন্য তানজিন তিশা বাদীকে বিভিন্ন সময় হুমকি দিয়ে আসছিলেন। এমনকি বাদীর বাসায় লোক পাঠিয়েও তাকে ভয়ভীতি দেখানো হয়েছে বলে অভিযোগে প্রকাশ পায়। এই ধরনের হুমকিতে চরম নিরাপত্তাহীনতায় ভুগে বাদী আদালতে এই নতুন আইনি পদক্ষেপ গ্রহণ করতে বাধ্য হয়েছেন।

জনপ্রিয়

প্রকাশিত ০২:০৭:২৪ অপরাহ্ন, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬