ঢাকা ১২:১৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬
সর্বশেষ সংবাদ
Logo বেনাপোল কাস্টমসের রাজস্বের লক্ষ্যমাত্রা ১০ হাজার ৫৮৮ কোটি টাকা Logo স্বাস্থ্যকর খাবার কেনার সামর্থ্য নেই প্রায় ৭ কোটি বাংলাদেশির Logo দল থেকে বহিষ্কার হওয়া এমপি নজরুলের আসন শূন্য হওয়া নিয়ে যা জানালো ইসি Logo রান্না হতেই বদলে গেল রঙ, সবুজ মাংসের কড়াই নিয়ে সোজা থানায় ভুক্তভোগীরা! Logo জুলাই শহীদদের স্মরণে ছাত্রদলের দোয়া মাহফিল  Logo চরভদ্রাসনে খাল কাটায় ‘ভূতুড়ে শ্রমিক’: কাগজে ১৭৮, মাঠে ৫০ Logo আগামী বছরের শুরুতেই ইউনিয়ন পরিষদ নির্বাচন: মির্জা ফখরুল Logo বিক্ষোভকারীদের ওপর বলপ্রয়োগের ঘটনায় ফুটেজ সংরক্ষণের নির্দেশ দিল্লি হাইকোর্টের Logo এনসিপি নেত্রীদের ‘জামাতের দাসী’ বলে ট্রল ও হেনস্তার প্রতিবাদ Logo কর্মসংস্থানে সমতার অঙ্গীকারে এসডিজি ব্র্যান্ড চ্যাম্পিয়ন হলো স্বপ্ন

জমকালো আয়োজনে বিপিএলের মাসকট ‘ডানা-৩৬’ উন্মোচন

বৈষম্যবিরোধী ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে শহিদ হয়েছেন অনেকেই। তবে এর মধ্যে আলোচিত রংপুরের শহিদ আবু সাঈদ ও ঢাকার মীর মাহফুজ রহমান মুগ্ধ। স্বাভাবিকভাবেই আসন্ন বিপিএলকে কেন্দ্র করে এই দুই শহিদকে বিশেষভাবে স্মরণ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

রোববার রাজধানীর একটি পাঁচ তারকা হোটেলে বিপিএলের এবারের আসরকে কেন্দ্র করে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উদ্যোগে নতুন বাংলাদেশ গড়ার লক্ষ্যে ‘তারুণ্যের উৎসব ২০২৫’ নামে একটি অনুষ্ঠানের আয়োজন করা হয়। সেখানেই উন্মোচন করা হয় বিপিএল ২০২৫-এর মাসকাট। বিশেষ এ মাসকটের নাম দেওয়া হয়েছে ‘ডানা ৩৬’।

পাখির ডানার মতো হাত দুটি উচিয়ে বুক পেতে দাঁড়িয়ে থাকার শহিদ আবু সাঈদের চিত্র ফুটিয়ে তোলা হয়েছে এ মাসকাটে। এছাড়াও স্টেডিয়ামে লঞ্চ করা হবে ‘শহিদ আবু সাঈদ স্ট্যান্ড।’

এ ছাড়াও দর্শকদের মাঠমুখি করার জন্য রাখা হয়েছে নানা আয়োজন। যেমন, ফ্যান এনগেজমেন্ট-সোশ্যাল কনটেস্ট, স্পেশাল ফ্যান জোন অ্যাকটিভিশন, ইন ভেন্যু ফ্যান এনগেজমেন্ট-গেমস অ্যান্ড গিভ-অ্যাওয়ে (গিফট), ম্যাচ চলাকালীন ফ্যান এনগেজমেন্ট, গেমস অ্যান্ড গিভওয়ে (গিফট), ডিজিটাল ওয়াচপার্টিস এবং কমেন্ট্রি।

উল্লেখ্য, বিপিএলের ১১তম আসরে তিনটি নতুনসহ ৭টি দল অংশগ্রহণ করবে। প্রায় দেড় মাসব্যাপী এ টুর্নামেন্ট শেষ হবে আগামী বছরের ৭ ফেব্রুয়ারি।

জনপ্রিয়

বেনাপোল কাস্টমসের রাজস্বের লক্ষ্যমাত্রা ১০ হাজার ৫৮৮ কোটি টাকা

জমকালো আয়োজনে বিপিএলের মাসকট ‘ডানা-৩৬’ উন্মোচন

প্রকাশিত ০৫:২৫:০৮ অপরাহ্ন, রবিবার, ১ ডিসেম্বর ২০২৪