ঢাকা ০১:২১ পূর্বাহ্ন, বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬
সর্বশেষ সংবাদ
Logo অন্তরঙ্গ দৃশ্য ফাঁস হওয়া নিয়ে কী বললেন রাধিকা–বিজয় Logo ব্যাডমিন্টনে সে-ইয়ংয়ের অনন্য কীর্তি Logo ভাইরাল মিজানের ১০০ টাকায় গরুর মাংস-ভাতের দোকান আবার উচ্ছেদ Logo বিশ্বের সবচেয়ে শব্দদূষণকারী দুই পাখির সন্ধান Logo কমলনগর উপজেলা মহিলা উন্নয়ন সমন্বয় কমিটির প্রতিনিধি হলেন দেলোয়ার হোসেন মানিক Logo নোবিপ্রবিতে চালু হচ্ছে ইন্টারন্যাশনাল ল্যাঙ্গুয়েজ সেন্টার Logo গোবিপ্রবিতে ওবিই কারিকুলাম বাস্তবায়নে দুই দিনব্যাপী প্রশিক্ষণ সম্পন্ন Logo ম্যান সিটিকে আনুষ্ঠানিকভাবে দোষী সাব্যস্ত করল প্রিমিয়ার লিগ Logo দেশে প্রথম প্ল্যানটেইন থেকে নিরাপদ ও পুষ্টিসমৃদ্ধ ব্রয়লার মাংস উৎপাদনে বাকৃবির সাফল্য Logo থার্ড টার্মিনালের ২৫০ কোটি টাকা আত্মসাতের অভিযোগ: তারিক সিদ্দিককে দুদকে তলব

কমলনগর উপজেলা মহিলা উন্নয়ন সমন্বয় কমিটির প্রতিনিধি হলেন দেলোয়ার হোসেন মানিক

লক্ষ্মীপুরের কমলনগর উপজেলা মহিলা উন্নয়ন সমন্বয় কমিটিতে গণ্যমান্য প্রতিনিধি হিসেবে মনোনয়ন পেয়েছেন উপজেলা বিএনপির যুগ্ম সম্পাদক মো. দেলোয়ার হোসেন মানিক। বাংলাদেশ জাতীয় সংসদের হুইপ ও সংসদ সদস্য এ বি এম আশরাফ উদ্দিন নিজান তাকে এ মনোনয়ন প্রদান করেছেন।

বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) হুইপের কার্যালয় থেকে এপিএস টু হুইপ এ কে এম আজিম স্বাক্ষরিত এক দাপ্তরিক চিঠির মাধ্যমে এ মনোনয়নের বিষয়টি জানানো হয়।

দেলোয়ার হোসেন মানিককে দেওয়া ওই চিঠিতে বলা হয়, হুইপ এ বি এম আশরাফ উদ্দিন নিজান, এমপি মহোদয় তাকে কমলনগর উপজেলা মহিলা উন্নয়ন সমন্বয় কমিটির একজন গণ্যমান্য প্রতিনিধি হিসেবে মনোনয়ন প্রদান করেছেন। চিঠিতে তার প্রতি প্রত্যাশা ব্যক্ত করে উল্লেখ করা হয়, ‘জনগণের স্বার্থ ও অধিকার সুরক্ষায় আপনি সততা, নিষ্ঠা ও দায়িত্বশীলতার সঙ্গে আপনার ওপর অর্পিত দায়িত্ব পালন করবেন—এটাই প্রত্যাশা’।

একই সঙ্গে এ বিষয়ে প্রয়োজনীয় কার্যক্রম গ্রহণের জন্য কমলনগর উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) সঙ্গে পরামর্শ ও সমন্বয় করার জন্যও চিঠিতে নির্দেশ দেওয়া হয়েছে।

জনপ্রিয়

অন্তরঙ্গ দৃশ্য ফাঁস হওয়া নিয়ে কী বললেন রাধিকা–বিজয়

কমলনগর উপজেলা মহিলা উন্নয়ন সমন্বয় কমিটির প্রতিনিধি হলেন দেলোয়ার হোসেন মানিক

প্রকাশিত ১১:৪৫:১৭ অপরাহ্ন, মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬