ঢাকা ০৬:৩৩ অপরাহ্ন, সোমবার, ০৫ অক্টোবর ২০২৬
সর্বশেষ সংবাদ
Logo বান্দরবানের থানচিতে পর্যটকবাহী গাড়ি খাদে পড়ে নিহত ২ Logo নাশতার সময় গলায় ডিম আটকে প্রাণ গেল তরুণীর Logo হাসিমুখে ফুলেল শুভেচ্ছা নিলেন শিক্ষক, কিছুক্ষণ পর ঢলে পড়লেন মৃত্যুর কোলে Logo ঢাকা-বাইপাস এক্সপ্রেসওয়েতে ফাটল, তড়িঘড়ি গর্ত ভরাট, ঝুঁকি নিয়ে যান চলাচল Logo ডেঙ্গুতে ৯ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৯০২ Logo প্রাচীন দাঁত দেখে গবেষকেরা জানালেন, মানুষ সুপারি খেত ২৫ হাজার বছর আগে থেকেই Logo ভিয়েতনামে ২৭০০ বিড়াল চুরির অভিযোগ, গ্রেপ্তার ১২ Logo দুদকের মামলায় ছেলেসহ গ্রেপ্তার দেখানো হলো শাজাহান খানকে Logo ব্র্যাক বিশ্ববিদ্যালয়ে বোমা হামলার হুমকি দিয়ে ইমেইল, তদন্তে ডিবি Logo আলোয় মস্তিষ্ক নিয়ন্ত্রণের কৌশল উদ্ভাবনে চিকিৎসায় নোবেল পেলেন ৩ বিজ্ঞানী

কমলনগর উপজেলা মহিলা উন্নয়ন সমন্বয় কমিটির প্রতিনিধি হলেন দেলোয়ার হোসেন মানিক

লক্ষ্মীপুরের কমলনগর উপজেলা মহিলা উন্নয়ন সমন্বয় কমিটিতে গণ্যমান্য প্রতিনিধি হিসেবে মনোনয়ন পেয়েছেন উপজেলা বিএনপির যুগ্ম সম্পাদক মো. দেলোয়ার হোসেন মানিক। বাংলাদেশ জাতীয় সংসদের হুইপ ও সংসদ সদস্য এ বি এম আশরাফ উদ্দিন নিজান তাকে এ মনোনয়ন প্রদান করেছেন।

বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) হুইপের কার্যালয় থেকে এপিএস টু হুইপ এ কে এম আজিম স্বাক্ষরিত এক দাপ্তরিক চিঠির মাধ্যমে এ মনোনয়নের বিষয়টি জানানো হয়।

দেলোয়ার হোসেন মানিককে দেওয়া ওই চিঠিতে বলা হয়, হুইপ এ বি এম আশরাফ উদ্দিন নিজান, এমপি মহোদয় তাকে কমলনগর উপজেলা মহিলা উন্নয়ন সমন্বয় কমিটির একজন গণ্যমান্য প্রতিনিধি হিসেবে মনোনয়ন প্রদান করেছেন। চিঠিতে তার প্রতি প্রত্যাশা ব্যক্ত করে উল্লেখ করা হয়, ‘জনগণের স্বার্থ ও অধিকার সুরক্ষায় আপনি সততা, নিষ্ঠা ও দায়িত্বশীলতার সঙ্গে আপনার ওপর অর্পিত দায়িত্ব পালন করবেন—এটাই প্রত্যাশা’।

একই সঙ্গে এ বিষয়ে প্রয়োজনীয় কার্যক্রম গ্রহণের জন্য কমলনগর উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) সঙ্গে পরামর্শ ও সমন্বয় করার জন্যও চিঠিতে নির্দেশ দেওয়া হয়েছে।

জনপ্রিয়

বান্দরবানের থানচিতে পর্যটকবাহী গাড়ি খাদে পড়ে নিহত ২

কমলনগর উপজেলা মহিলা উন্নয়ন সমন্বয় কমিটির প্রতিনিধি হলেন দেলোয়ার হোসেন মানিক

প্রকাশিত ১১:৪৫:১৭ অপরাহ্ন, মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬