ঢাকা ০৩:৩২ অপরাহ্ন, শুক্রবার, ২৪ জুলাই ২০২৬
সর্বশেষ সংবাদ
Logo ঠাকুরগাঁওয়ে শিক্ষার্থীসহ অংশীজনদের নিয়ে পুষ্টি সচেতনতা কর্মসূচির আয়োজন Logo ভোক্তার আস্থা অর্জন এবং পণ্য ও সেবার মানোন্নয়নে বিশেষ উদ্যোগ নিয়েছে খাস ফুড। Logo ৩২ বছর পূর্বে ছাত্রদলের হামলায় নিহত কামরুলের স্মরণে জাবিতে শিবিরের বৃক্ষরোপণ Logo নামফলকহীন জরাজীর্ণ ফটকেই চলছে কুবির বিজয়-২৪ হল Logo বাবার দোকানে একা পেয়ে ৬ বছরের শিশুকে ধর্ষণচেষ্টা, ১৪ বছরের কিশোরকে পুলিশে সোপর্দ Logo কবি নজরুল কলেজে ৬ টি বাস দেয়ার প্রতিশ্রুতি দিয়ে ৬ বছরেও কথা রাখেননি কাদির মোল্লা Logo প্রধানমন্ত্রী তারেক রহমানকে দিল্লি সফরের আমন্ত্রণ নরেন্দ্র মোদির Logo খুবি ছাত্রী হলের বাথরুমে গোপনে ৬ মাসে ৯০০ ভিডিও ধারণ করে টেলিগ্রাম গ্রুপে বিক্রি, ক্যান্টিন কর্মী আটক Logo তদন্ত চলাকালীন সিএমওকে দায়িত্ব থেকে অব্যাহতি, ২৪ ঘণ্টার আল্টিমেটাম জাকসুর Logo ববিতে উচ্চশিক্ষার সুযোগ শীর্ষক সেমিনার ও নেগেরি পাডাং বিশ্ববিদ্যালয়ের সাথে MoU স্বাক্ষরিত

‘ভারতের আগ্রাসন কোনোভাবেই মেনে নেওয়া হবে না’

ভারত আমাদের ওপর আগ্রাসন চালাবে আর আমরা তা মেনে নেব, এটা হতে পারে না বলে মন্তব্য করেছেন বাংলাদেশ সুপ্রিম কোর্ট পার্টি (বিএসপি) মহাসচিব আব্দুল আজিজ সরকার।

বৃহস্পতিবার (৫ ডিসেম্বর) প্রেস ক্লাবের সামনে বাংলাদেশ সুপ্রিম পার্টির (বিএসপি) উদ্যোগে আগরতলায় হিন্দু সংগ্রাম সমিতির বাংলাদেশের সহকারী দূতাবাসে হামলা, জাতীয় পতাকার অবমাননা ও ভারতের মিডিয়ায় বাংলাদেশ বিরোধী অবিরাম মিথ্যা প্রচারণার প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ ও মিছিলে তিনি এ মন্তব্য করেন।

বিএসপি আয়োজিত সমাবেশে সভাপতিত্ব করেন সংগঠনের ভাইস চেয়ারম্যান রুহুল আমিন ভূইয়া চাঁদপুরী। প্রধান অতিথি ছিলেন বিএসপির কেন্দ্রীয় মহাসচিব বীর মুক্তিযোদ্ধা অ্যাড. আব্দুল আজিজ সরকার।

বিএসপি মহাসচিব বলেন, ভারত আমাদের বড় প্রতিবেশী, আমাদের স্বাধীনতা যুদ্ধে সহযোগিতা করেছে, তার জন্য আমরা ভারতের কাছে কৃতজ্ঞ। তার মানে এটা নয় যে, ভারত আমাদের ওপর আগ্রাসন চালাবে, যখন যেভাবে ইচ্ছা আমাদের আবেগ অনুভূতি নিয়ে খেলবে। আন্তর্জাতিক আইন লঙ্ঘন করে, পূর্ব সতর্কতা ছাড়া বাঁধ ছেড়ে দিয়ে আমাদের দেশকে পানির নিচে তলিয়ে দেবে। আবার শুষ্ক মৌসুমে পানি বন্ধ করে রাখবেন, সীমান্তে পাখির মতো গুলি করে মানুষ হত্যা করবে। এটা হতে পারে না। আমরা সমগ্র জাতি আজ ঐক্যবদ্ধ। কোনোভাবেই আপনারা আমাদের উপর আগ্রাসন চালানোর চিন্তাও  করবেন না।

তিনি আরো বলেন, আমরা মনে করি ভারত আমাদের বন্ধুরাষ্ট্র। আপনাদের কাছ থেকে আমরা বন্ধুত্বপূর্ণ আচরণ কামনা করি। ভারত বাংলাদেশের সম্পর্ক হতে হবে সবক্ষেত্রে সমতা ও ন্যায্যতার ভিত্তিতে। এই দেশের জনগণ আপনাদেরকে প্রভুর ভূমিকায় দেখতে চায় না। আপনারা বড় প্রতিবেশী তাই আপনাদের দায়িত্বও বেশি।আমরা  আপনাদের কাছ থেকে দায়িত্বশীল আচরণ দেখতে চাই। মনে রাখবেন এদেশের জনগণ উগ্রতা, হঠকারিতা পছন্দ করে না। বাংলাদেশের মুসলিম-হিন্দু-বৌদ্ধ-খ্রিষ্টান আমরা এক ও অভিন্ন। এই দেশে আমরা যুগ যুগ ধরে হিন্দু-মুসলিম ঐক্যবদ্ধ থেকে দৃঢ় সম্প্রীতির বন্ধনে আবদ্ধ হয়ে আছি।

দেশের দায়িত্বশীলদের প্রতি আহ্বান জানিয়ে তিনি বলেন, দেশের দায়িত্বশীলদের প্রতি আমাদের আহ্বান থাকবে কারো উসকানির ফাঁদে পা না দেওয়ার জন্য। যেন আমাদের স্বাধীনতা সার্বভৌমত্ব হুমকির সম্মুখীন না হয়। আমরা কোন উপনিবেশকে এদেশের মাটিতে দেখতে চাই না।

জনপ্রিয়

ঠাকুরগাঁওয়ে শিক্ষার্থীসহ অংশীজনদের নিয়ে পুষ্টি সচেতনতা কর্মসূচির আয়োজন

‘ভারতের আগ্রাসন কোনোভাবেই মেনে নেওয়া হবে না’

প্রকাশিত ০১:২৫:২২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৫ ডিসেম্বর ২০২৪