ঢাকা ১১:৫৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬
সর্বশেষ সংবাদ
Logo ৩২ বছর পূর্বে ছাত্রদলের হামলায় নিহত কামরুলের স্মরণে জাবিতে শিবিরের বৃক্ষরোপণ Logo নামফলকহীন জরাজীর্ণ ফটকেই চলছে কুবির বিজয়-২৪ হল Logo বাবার দোকানে একা পেয়ে ৬ বছরের শিশুকে ধর্ষণচেষ্টা, ১৪ বছরের কিশোরকে পুলিশে সোপর্দ Logo কবি নজরুল কলেজে ৬ টি বাস দেয়ার প্রতিশ্রুতি দিয়ে ৬ বছরেও কথা রাখেননি কাদির মোল্লা Logo প্রধানমন্ত্রী তারেক রহমানকে দিল্লি সফরের আমন্ত্রণ নরেন্দ্র মোদির Logo খুবি ছাত্রী হলের বাথরুমে গোপনে ৬ মাসে ৯০০ ভিডিও ধারণ করে টেলিগ্রাম গ্রুপে বিক্রি, ক্যান্টিন কর্মী আটক Logo তদন্ত চলাকালীন সিএমওকে দায়িত্ব থেকে অব্যাহতি, ২৪ ঘণ্টার আল্টিমেটাম জাকসুর Logo ববিতে উচ্চশিক্ষার সুযোগ শীর্ষক সেমিনার ও নেগেরি পাডাং বিশ্ববিদ্যালয়ের সাথে MoU স্বাক্ষরিত Logo ২০৩৪ সালের মধ্যে বাংলাদেশকে এক ট্রিলিয়ন ডলারের অর্থনীতিতে রূপান্তর করতে দৃঢ়প্রতিজ্ঞ বাংলাদেশ সরকার : প্রধানমন্ত্রী তারেক রহমান Logo প্রধানমন্ত্রীর সঙ্গে সৌদি আরবের উচ্চপর্যায়ের প্রতিনিধি দলের সাক্ষাৎ

বাবার দোকানে একা পেয়ে ৬ বছরের শিশুকে ধর্ষণচেষ্টা, ১৪ বছরের কিশোরকে পুলিশে সোপর্দ

যশোরের শার্শা উপজেলায় ৬ বছরের এক শিশু কন্যাকে ধর্ষণচেষ্টার অভিযোগ উঠেছে। ঘটনাটির সিসিটিভি ফুটেজ দেখে অভিযুক্ত নাইম হোসাইন (১৪) নামে এক কিশোরকে আটক করে গণধোলাই দেওয়ার পর পুলিশে সোপর্দ করেছে স্থানীয় জনতা।

বৃহস্পতিবার (২৩ জুলাই) সকালে উপজেলার লক্ষ্মণপুর ইউনিয়নের ফুলসারা গ্রামে এ ঘটনা ঘটে। আটককৃত নাইম একই ইউনিয়নের শিকারপুর গ্রামের আব্দুর রহমানের ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, ফুলসারা গ্রামে নিজ বাড়ির সংলগ্ন শিশুটির বাবার একটি মুদি দোকান রয়েছে। সকালে শিশুটিকে দোকানে বসিয়ে রেখে তার বাবা নাস্তা করতে বাড়ির ভেতরে যান। এ সুযোগে নাইম দোকানে ঢুকে শিশুকে একা পেয়ে জোরপূর্বক ধর্ষণের চেষ্টা চালায়। শিশুটির চিৎকারে আশপাশের লোকজন ছুটে এলে নাইম পালিয়ে যায়।

পরবর্তীতে দোকানের সিসিটিভি ক্যামেরার ফুটেজ পর্যালোচনা করে নাইমকে শনাক্ত করে গ্রামবাসী। পরে তার নিজ বাড়ি থেকে তাকে আটক করে গণধোলাই শেষে পুলিশে খবর দেওয়া হয়।

ঘটনার সত্যতা নিশ্চিত করে শার্শা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শামিনুল হক জানান, খবর পেয়েই পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে শিশুটিকে হেফাজতে নেয়। ভীতি ও মানসিক আঘাতে শিশুটি অসুস্থ হয়ে পড়লে তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।

এ ঘটনায় শার্শা থানায় একটি মামলা দায়ের করা হয়েছে (মামলা নম্বর: ৩১, তারিখ: ২৩ জুলাই)। আটক আসামিকে ইতোমধ্যে যশোর আদালতে পাঠানো হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

জনপ্রিয়

৩২ বছর পূর্বে ছাত্রদলের হামলায় নিহত কামরুলের স্মরণে জাবিতে শিবিরের বৃক্ষরোপণ

বাবার দোকানে একা পেয়ে ৬ বছরের শিশুকে ধর্ষণচেষ্টা, ১৪ বছরের কিশোরকে পুলিশে সোপর্দ

প্রকাশিত ১০:৩১:১৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬