ঢাকা ১০:০৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬
সর্বশেষ সংবাদ
Logo সাজেক থেকে ৩ হাজার পর্যটককে উদ্ধার করেছে সেনাবাহিনী Logo জাপানে উড়োজাহাজে সাপ, বাতিল হল ফ্লাইট Logo গোপন কথাটি এবার রবে গোপন, চ্যাটজিপিটিতে ‘লকড চ্যাট’ Logo সেই এনসিপি নেতার ফেসবুক স্টোরিতে ফের আগ্নেয়াস্ত্র প্রদর্শন Logo ডিসেম্বরের মধ্যে সিরাজগঞ্জ বিসিক শিল্পপার্কে গ্যাস-বিদ্যুৎ: প্রধানমন্ত্রীর মুখ্যসচিব Logo প্রধানমন্ত্রী যখন জাপান থাকবেন, রাষ্ট্রদূত থাকবেন ঢাকায় Logo অস্ট্রেলিয়াকে ইনিংস ব্যবধানে গুঁড়িয়ে সমতা ফেরাল দক্ষিণ আফ্রিকা Logo ডেলের ‘কোর সার্ভার পার্টনার অব দ্য ইয়ার’ পুরস্কার পেল স্মার্ট টেকনোলজিস Logo গিলের বিশ্বরেকর্ড ভেঙে ব্রুকের বিধ্বংসী ডাবল সেঞ্চুরি Logo ‘ককরোচদের ডাকা বিক্ষোভে যাইনি,’ দিল্লি হাইকোর্টে বললেন নেহা বোরা

গিলের বিশ্বরেকর্ড ভেঙে ব্রুকের বিধ্বংসী ডাবল সেঞ্চুরি

খেলা ডেস্ক: শ্রীলঙ্কার বিপক্ষে ওয়ানডে ক্রিকেটে ব্যাট হাতে ঝড় তুলে নতুন বিশ্বরেকর্ড গড়লেন ইংল্যান্ডের অধিনায়ক হ্যারি ব্রুক। রাওয়ালপিন্ডি ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠিত ত্রিদেশীয় সিরিজের ম্যাচে তিনি মাত্র ১১৪ বলে নিজের ডাবল সেঞ্চুরি পূর্ণ করেন। এই বিধ্বংসী ইনিংসের সুবাদে তিনি পেছনে ফেলেছেন ভারতের শুভমান গিলকে। এর মাধ্যমে প্রথম ইংলিশ ব্যাটসম্যান হিসেবে ওয়ানডে ফরম্যাটে ডাবল সেঞ্চুরির অনন্য কীর্তি গড়েছেন তিনি।

ম্যাচের শুরুতে কিছুটা সাবধানী ব্যাটিং করলেও সময়ের সঙ্গে সঙ্গে খেলার গতি বাড়িয়ে দেন এই ব্যাটার। ইনিংসের শুরুর দিকে ২৪ বলে মোটে ১৩ রান সংগ্রহ করলেও পরে তিনি চার-ছক্কার বৃষ্টি নামান। তিনি ৭৫ বলে সেঞ্চুরি এবং ৯৭ বলে দেড়শ রানের মাইলফলক স্পর্শ করেন। শেষ পর্যন্ত ১১৬ বলে ২১টি চার ও ১০টি ছক্কার সাহায্যে ২০২ রানের অবিশ্বাস্য এক ইনিংস উপহার দেন তিনি।

এই রেকর্ডের আগে ওয়ানডে ক্রিকেটে দ্রুততম ডাবল সেঞ্চুরির মালিক ছিলেন ভারতের শুভমান গিল, যিনি ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ১১৭ বলে এই কীর্তি গড়েছিলেন। এছাড়া ব্রুক ভেঙেছেন বেন স্টোকসের গড়া ইংল্যান্ডের হয়ে সর্বোচ্চ ব্যক্তিগত ইনিংসের পূর্বের রেকর্ডও। শুরুর দিকে ইংল্যান্ড ১৬ ওভারের মধ্যে ৮৫ রানে দুটি উইকেট হারালেও ব্রুকের কল্যাণে বড় সংগ্রহ পায় দল। তিনি জো রুটের সঙ্গে ১৫৯ রান এবং উইল জ্যাকসের সঙ্গে অবিস্মরণীয় জুটি গড়ে দলের রান পাহাড় তৈরি করেন।

অধিনায়কের এমন মারমুখী ব্যাটিংয়ের সুবাদে নির্ধারিত ৫০ ওভারে ৪ উইকেটে ৪২৯ রানের বিশাল সংগ্রহ পায় ইংল্যান্ড দল। শ্রীলঙ্কার বোলারদের ওপর চড়াও হয়ে তারা পাকিস্তানের মাটিতে ওয়ানডে ক্রিকেটের সর্বোচ্চ দলীয় সংগ্রহের রেকর্ডও নিজেদের করে নেয়। জয়ের জন্য শ্রীলঙ্কার সামনে চারশো ত্রিশ রানের পাহাড়সম বিশাল লক্ষ্য ছুড়ে দিয়েছে ইংলিশরা।

জনপ্রিয়

সাজেক থেকে ৩ হাজার পর্যটককে উদ্ধার করেছে সেনাবাহিনী

গিলের বিশ্বরেকর্ড ভেঙে ব্রুকের বিধ্বংসী ডাবল সেঞ্চুরি

প্রকাশিত ০৮:০৭:৩৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬