ঢাকা ১০:২১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬
সর্বশেষ সংবাদ
Logo ঘরসজ্জায় যেভাবে রুচিশীল নতুনত্ব আনা যায় Logo সাজেক থেকে ৩ হাজার পর্যটককে উদ্ধার করেছে সেনাবাহিনী Logo জাপানে উড়োজাহাজে সাপ, বাতিল হল ফ্লাইট Logo গোপন কথাটি এবার রবে গোপন, চ্যাটজিপিটিতে ‘লকড চ্যাট’ Logo সেই এনসিপি নেতার ফেসবুক স্টোরিতে ফের আগ্নেয়াস্ত্র প্রদর্শন Logo ডিসেম্বরের মধ্যে সিরাজগঞ্জ বিসিক শিল্পপার্কে গ্যাস-বিদ্যুৎ: প্রধানমন্ত্রীর মুখ্যসচিব Logo প্রধানমন্ত্রী যখন জাপান থাকবেন, রাষ্ট্রদূত থাকবেন ঢাকায় Logo অস্ট্রেলিয়াকে ইনিংস ব্যবধানে গুঁড়িয়ে সমতা ফেরাল দক্ষিণ আফ্রিকা Logo ডেলের ‘কোর সার্ভার পার্টনার অব দ্য ইয়ার’ পুরস্কার পেল স্মার্ট টেকনোলজিস Logo গিলের বিশ্বরেকর্ড ভেঙে ব্রুকের বিধ্বংসী ডাবল সেঞ্চুরি

গোপন কথাটি এবার রবে গোপন, চ্যাটজিপিটিতে ‘লকড চ্যাট’

প্রযুক্তি ডেস্ক: জনপ্রিয় কৃত্রিম বুদ্ধিমত্তা প্ল্যাটফর্ম চ্যাটজিপিটিতে ব্যবহারকারীদের আলাপচারিতা আরও সুরক্ষিত করতে ‘লকড চ্যাট’ নামের একটি নতুন ফিচার নিয়ে এসেছে এর নির্মাতা প্রতিষ্ঠান ওপেনএআই। এর মাধ্যমে গ্রাহকরা তাদের চ্যাটিং ইতিহাসের বিশেষ আলাপ, পিন করা চ্যাট বা সার্চ অপশন সম্পূর্ণ গোপন রাখতে পারবেন। মূলত পাবলিক প্লেসে বা অন্যের হাতে ফোন দেওয়ার সময় চ্যাটজিপিটির সঙ্গে হওয়া কথোপকথন নিরাপদ রাখতেই এই চমৎকার সুবিধাটি চালু করা হয়েছে।

নতুন এই ফিচারে প্রবেশ করতে বা গোপনীয় আলাপ দেখতে চার ডিজিটের একটি গোপন পিন কোড ব্যবহার করতে হবে। এছাড়া আইফোন ও অ্যান্ড্রয়েড ব্যবহারকারীরা নিজেদের সুবিধা অনুযায়ী ফেস আইডির মতো বায়োমেট্রিক সিস্টেম ব্যবহার করেও এসব চ্যাট খোলার সুযোগ পাবেন। এই সমস্ত সুবিধা যুক্ত হয়ে সমস্ত গোপনীয় আলাপ নিয়ে ‘লকড চ্যাটস’ নামে একটি সম্পূর্ণ আলাদা প্রজেক্ট তৈরি হবে।

তবে ওপেনএআই পরিষ্কারভাবে জানিয়েছে যে এই ফিচারটি কোনো এন্ড-টু-এন্ড এনক্রিপ্টেড ব্যবস্থা নয় এবং এটি কোনো আইনি ঝামেলা বা কর্মক্ষেত্রের বাধ্যবাধকতা এড়ানোর মাধ্যম হিসেবে কাজ করবে না। চ্যাট লক করার কারণে এআই মডেলের ট্রেইনিং সেটিংস কিংবা চ্যাটিং হিস্ট্রি সংরক্ষণের মেয়াদের ওপর কোনো নেতিবাচক প্রভাব পড়বে না।

কোম্পানিটি সতর্ক করে জানিয়েছে যে অ্যাকাউন্ট পিন রিসেট করতে হলে এই প্রজেক্টে সংরক্ষিত সমস্ত লকড চ্যাট ও আপলোড করা ফাইল স্থায়ীভাবে মুছে যাবে। একবার এই তথ্যগুলো মুছে গেলে তা আর কখনোই পুনরুদ্ধার করা সম্ভব হবে না এবং ওপেনএআই সাপোর্ট টিমও হারিয়ে যাওয়া ডেটা ফিরিয়ে দিতে পারবে না।

বর্তমানে পর্যায়ক্রমে এই নতুন ফিচারটি সব গ্রাহকের অ্যাকাউন্টে পৌঁছে দেওয়া হচ্ছে এবং বিনামূল্যে ব্যবহারকারীসহ সকল সাবস্ক্রিপশনধারী এই সুবিধা পাবেন। অ্যান্ড্রয়েড ও আইওএস ডিভাইসে লকড চ্যাটিংয়ের মধ্যে ভয়েস মোড ব্যবহার করা গেলেও কোডেক্সের মাধ্যমে করা আলাপ লক করার কোনো সুযোগ থাকছে না।

জনপ্রিয়

ঘরসজ্জায় যেভাবে রুচিশীল নতুনত্ব আনা যায়

গোপন কথাটি এবার রবে গোপন, চ্যাটজিপিটিতে ‘লকড চ্যাট’

প্রকাশিত ০৯:২২:২১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬