ঢাকা ০৬:৩৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬

রান তাড়ার রেকর্ড গড়ে এগিয়ে গেল ভারত

খেলা ডেস্ক: ক্রাইস্টচার্চে অনুষ্ঠিত সিরিজের প্রথম টি-টোয়েন্টি ম্যাচে নিউ জিল্যান্ডকে চার উইকেটে হারিয়ে দারুণভাবে সফর শুরু করেছে ভারত। কিউইদের দেওয়া বিশাল ২২৫ রানের লক্ষ্য তাড়া করতে নেমে দুই বল বাকি থাকতেই জয়ের বন্দরে পৌঁছে যায় ভারতীয় দল। গ্লেন ফিলিপসের বিস্ফোরক ইনিংসের সুবাদে স্বাগতিকরা শক্ত চ্যালেঞ্জ ছুঁড়ে দিলেও তা সফলভাবে মোকাবিলা করে অতিথিরা। এই জয়ের মাধ্যমে টি-টোয়েন্টি ফরম্যাটে রান তাড়ায় নিজেদের ইতিহাসে নতুন রেকর্ড গড়ল ভারত।

এর আগে টি-টোয়েন্টিতে ভারতের সবচেয়ে বড় রান তাড়ায় জয়ের রেকর্ড ছিল ২০৯ রান। ২০২৩ সালে বিশাখাপাত্নামে অস্ট্রেলিয়ার বিপক্ষে এবং ২০২৬ সালে রায়পুরে নিউ জিল্যান্ডের বিপক্ষে এই লক্ষ্য টপকে গিয়েছিল তারা। সব দল মিলিয়ে নিউ জিল্যান্ডের বিপক্ষে এটি টি-টোয়েন্টির ইতিহাসে দ্বিতীয় সর্বোচ্চ রান তাড়া করে জয়ের রেকর্ড। ২০১৮ সালে অকল্যান্ডে ২৪৪ রান তাড়া করে জয় পেয়েছিল অস্ট্রেলিয়া।

ম্যাচের শুরুতে ব্যাট করতে নেমে নিউ জিল্যান্ডের পক্ষে গ্লেন ফিলিপস অপরাজিত ৮২ রানের এক ঝড়ো ইনিংস খেলেন, যেখানে ছিল আটটি চার ও তিনটি ছক্কা। এছাড়া ওপেনার ফিন অ্যালেন ২৪ বলে ৪৫ রানের আরেকটি কার্যকরী ইনিংস উপহার দেন। নির্ধারিত ওভার শেষে বড় সংগ্রহ গড়েও শেষ পর্যন্ত বোলারদের ব্যর্থতায় ম্যাচ হাতছাড়া করতে হয় স্বাগতিকদের।

ভারতের পক্ষে রান তাড়ায় উড়ন্ত সূচনা এনে দেন সাঞ্জু স্যামসন, যিনি ৩৩ বলে আটটি চার ও চারটি ছক্কার সাহায্যে ৬৭ রান সংগ্রহ করেন। শ্রেয়াস আইয়ার ২৮ বলে ৪২ রান এবং শেষ দিকে নামান ধির মাত্র ১৫ বলে পাঁচটি চার ও দুটি ছক্কায় ৪২ রানের ঝড়ো ইনিংস খেলে দলের জয় নিশ্চিত করেন। দুর্দান্ত এই পারফরম্যান্সের সুবাদে ম্যাচ সেরা নির্বাচিত হন নামান ধির।

জনপ্রিয়

এবার হেফাজতের উদ্যোগে নতুন প্ল্যাটফর্ম, থাকছে জামায়াত জোটের ২ দল

রান তাড়ার রেকর্ড গড়ে এগিয়ে গেল ভারত

প্রকাশিত ০৫:৫২:১৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬