ঢাকা ০৩:১২ পূর্বাহ্ন, মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬
সর্বশেষ সংবাদ
Logo যুক্তরাজ্যে বৈধভাবে স্থায়ী হতে বেশির ভাগের ১০ বছর অপেক্ষা করতে হবে Logo পাচার করা অর্থ ফেরাতে হংকংয়ের সঙ্গে চুক্তির খসড়ায় সায় Logo সিলিন্ডার নিয়ে সংবাদ সম্মেলনে এনসিপি Logo প্রাক-অর্থায়ন তহবিল: বাংলাদেশ ব্যাংকের সঙ্গে আইএফআইসির চুক্তি Logo বায়ার্ন ম্যাচের আগে ‘অবিশ্বাস্য’ কেইনকে অভিনন্দন জানালেন সিমেওনে Logo বাদাম বিক্রির জীবন থেকে স্কুলের আঙিনায় ৮ বছরের হাসান Logo গঙ্গার পানি বণ্টন চুক্তি নবায়নের বিষয়ে যা বললেন শামা ওবায়েদ Logo রাজধানীতে বসছে আদিবাসী খাদ্য ও শস্য মেলা Logo কানাডায় যাচ্ছেন শিবলী-নিপা, শিক্ষার্থীদের নিয়ে এক মঞ্চে পরিবেশনা Logo পাবলিক প্রকিউরমেন্ট আইনের সংশোধনে চূড়ান্ত অনুমোদন

সেশনজট নিরসন থেকে ছাত্র সমিতি নির্বাচন, নতুন ডিনের কাছে শিক্ষার্থীদের ৪ দাবি

বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) ভেটেরিনারি অনুষদের নবনিযুক্ত ডিন অধ্যাপক ড. মো. সিদ্দিকুর রহমানকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন বাংলাদেশ ভেটেরিনারি স্টুডেন্টস ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন বাকৃবি শাখা (BVSWA-BAU) ও অনুষদের বিভিন্ন লেভেলের শিক্ষার্থীরা। এ সময় শিক্ষার্থীদের দীর্ঘদিনের বিভিন্ন সমস্যা তুলে ধরে চারটি দাবি জানিয়েছেন তাঁরা।

রবিবার (১ নভেম্বর) বিকেল ৫টায় ডিন কার্যালয়ে আয়োজিত এক সৌজন্য সাক্ষাতে নবনিযুক্ত ডিনকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়। এ সময় সংগঠনের নেতৃবৃন্দ অনুষদের সার্বিক উন্নয়ন ও শিক্ষার্থীদের কল্যাণে তাঁর সঙ্গে সমন্বয় করে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন। পাশাপাশি অনুষদের বিভিন্ন লেভেলের ক্লাস রিপ্রেজেন্টেটিভদের (সিআর) সঙ্গে পরিচিতি পর্ব অনুষ্ঠিত হয়।

সাক্ষাৎকালে শিক্ষার্থীদের পক্ষ থেকে চারটি দাবি তুলে ধরা হয়। দাবিগুলো হলো সেমিস্টারের মেয়াদ যৌক্তিকভাবে কমিয়ে সেশনজট নিরসন, শ্রেণিকক্ষ ও শৌচাগার সংস্কার, অনুষদে ক্যাফেটেরিয়া চালু এবং দ্রুততম সময়ে ছাত্রসমিতির নির্বাচন আয়োজন।

শিক্ষার্থীদের দাবিগুলো গুরুত্বসহকারে বিবেচনার আশ্বাস দিয়ে অধ্যাপক ড. মো. সিদ্দিকুর রহমান বলেন, শিক্ষার্থীদের শিক্ষা ও ক্যাম্পাসজীবনের মানোন্নয়নে প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণে তিনি আন্তরিক। সংশ্লিষ্ট বিষয়গুলো পর্যালোচনা করে যথাসম্ভব কার্যকর পদক্ষেপ নেওয়ার আশ্বাস দেন তিনি।

শিক্ষার্থীরা আশা প্রকাশ করেন, নবনিযুক্ত ডিনের সহযোগিতা ও কার্যকর উদ্যোগে ভেটেরিনারি অনুষদের দীর্ঘদিনের সমস্যাগুলোর সমাধান হবে। একই সঙ্গে অনুষদে শিক্ষার সুষ্ঠু পরিবেশ নিশ্চিত করা এবং শিক্ষার্থীবান্ধব ক্যাম্পাস গড়ে তোলার ক্ষেত্রে ইতিবাচক অগ্রগতি আসবে।

জনপ্রিয়

যুক্তরাজ্যে বৈধভাবে স্থায়ী হতে বেশির ভাগের ১০ বছর অপেক্ষা করতে হবে

সেশনজট নিরসন থেকে ছাত্র সমিতি নির্বাচন, নতুন ডিনের কাছে শিক্ষার্থীদের ৪ দাবি

প্রকাশিত ১১:৩০:৫২ অপরাহ্ন, রবিবার, ১ নভেম্বর ২০২৬