ঢাকা ১২:০৭ পূর্বাহ্ন, মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬
সর্বশেষ সংবাদ
Logo বাদাম বিক্রির জীবন থেকে স্কুলের আঙিনায় ৮ বছরের হাসান Logo গঙ্গার পানি বণ্টন চুক্তি নবায়নের বিষয়ে যা বললেন শামা ওবায়েদ Logo রাজধানীতে বসছে আদিবাসী খাদ্য ও শস্য মেলা Logo কানাডায় যাচ্ছেন শিবলী-নিপা, শিক্ষার্থীদের নিয়ে এক মঞ্চে পরিবেশনা Logo পাবলিক প্রকিউরমেন্ট আইনের সংশোধনে চূড়ান্ত অনুমোদন Logo কুবির আন্তর্জাতিক সম্পর্ক দপ্তরের নতুন পরিচালক ড. আব্দুল আহাদ Logo ‘পাটওয়ারী স্বরাষ্ট্রমন্ত্রী হলে ছাগল-ল্যাপটপ চুরি বেড়ে যাবে’ Logo জাবি উপাচার্যের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ চীনের টিজিএস গ্রুপের চেয়ারম্যানের Logo নোবিপ্রবির তৃতীয় সমার্বতনের নিবন্ধনের সময় বাড়ানোর দাবি শিক্ষার্থীদের Logo পাবিপ্রবিতে ডিবেটিং সোসাইটির কমিটি গঠনে শিবির সভাপতির হস্তক্ষেপের অভিযোগ

কানাডায় যাচ্ছেন শিবলী-নিপা, শিক্ষার্থীদের নিয়ে এক মঞ্চে পরিবেশনা

বিনোদন ডেস্ক: প্রখ্যাত নৃত্যশিল্পী জুটি শিবলী মহম্মদ ও শামীম আরা নিপা কানাডার উদ্দেশে দেশ ত্যাগ করেছেন। আগামী ১৪ নভেম্বর কানাডার টরন্টো প্যাভিলিয়নে ‘মোমেন্টস উইথ লেজেন্ডস’ শীর্ষক সাংস্কৃতিক সন্ধ্যা অনুষ্ঠিত হবে। এই আয়োজনের মূল আকর্ষণ হিসেবে ছাত্রছাত্রীদের সঙ্গে নিয়ে মঞ্চে নাচবেন এই দুই নৃত্যশিল্পী।

কানাডার বিভিন্ন শহরে ছড়িয়ে থাকা শিক্ষার্থীদের নিয়ে এই পরিবেশনা সাজানো হয়েছে। মূল অনুষ্ঠানের আগে ৭ ও ৮ নভেম্বর একটি বিশেষ কর্মশালা অনুষ্ঠিত হবে। সেই কর্মশালায় ভালো করা শিক্ষার্থীদের নিয়ে শিবলী ও নিপার সঙ্গে মঞ্চে পরিবেশনার সুযোগ রাখা হয়েছে।

দীর্ঘ এই সফরের প্রস্তুতি সম্পর্কে শামীম আরা নিপা জানান, সেখানে গিয়ে শিক্ষার্থীদের ট্রেনিং ও রিহার্সাল করাতে হবে। রবীন্দ্রনাথ, নজরুল, ফিউশন, দেশ ও ফোকসহ বিভিন্ন ধারার প্রায় পাঁচটি নাচে তারা অংশ নেবেন। স্থানীয় শিল্পীদের যুক্ত করে কাজ করার মাধ্যমে নাচের চর্চা ছড়িয়ে দেওয়াই এই পরিকল্পনার মূল উদ্দেশ্য।

শিবলী মহম্মদ বলেন, সারাবিশ্বে ছড়িয়ে থাকা অগণিত শিক্ষার্থী তাদের দীর্ঘ নৃত্যজীবনের অন্যতম বড় অর্জন। কানাডায় বসবাসকারী এবং বাংলাদেশ থেকে অনলাইনে যুক্ত হওয়া সাবেক শিক্ষার্থীরা এই পারফরম্যান্স নিয়ে অত্যন্ত উচ্ছ্বসিত। তিন দিনের কর্মশালা ও অনুষ্ঠান শেষে আগামী ২৫ নভেম্বর এই দুই শিল্পীর দেশে ফেরার কথা রয়েছে।

জনপ্রিয়

বাদাম বিক্রির জীবন থেকে স্কুলের আঙিনায় ৮ বছরের হাসান

কানাডায় যাচ্ছেন শিবলী-নিপা, শিক্ষার্থীদের নিয়ে এক মঞ্চে পরিবেশনা

প্রকাশিত ১১:০৭:১৯ অপরাহ্ন, সোমবার, ২ নভেম্বর ২০২৬