ঢাকা ০৪:১৬ পূর্বাহ্ন, মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬
সর্বশেষ সংবাদ
Logo হুমায়ুন-মিলিব্যান্ড সাক্ষাৎ: বাণিজ্য বাড়া ও এয়ারবাস কেনা নিয়ে সন্তোষ প্রকাশ Logo যুক্তরাজ্যে বৈধভাবে স্থায়ী হতে বেশির ভাগের ১০ বছর অপেক্ষা করতে হবে Logo পাচার করা অর্থ ফেরাতে হংকংয়ের সঙ্গে চুক্তির খসড়ায় সায় Logo সিলিন্ডার নিয়ে সংবাদ সম্মেলনে এনসিপি Logo প্রাক-অর্থায়ন তহবিল: বাংলাদেশ ব্যাংকের সঙ্গে আইএফআইসির চুক্তি Logo বায়ার্ন ম্যাচের আগে ‘অবিশ্বাস্য’ কেইনকে অভিনন্দন জানালেন সিমেওনে Logo বাদাম বিক্রির জীবন থেকে স্কুলের আঙিনায় ৮ বছরের হাসান Logo গঙ্গার পানি বণ্টন চুক্তি নবায়নের বিষয়ে যা বললেন শামা ওবায়েদ Logo রাজধানীতে বসছে আদিবাসী খাদ্য ও শস্য মেলা Logo কানাডায় যাচ্ছেন শিবলী-নিপা, শিক্ষার্থীদের নিয়ে এক মঞ্চে পরিবেশনা

পোশাক খাত প্রবৃদ্ধির ধারায়, অক্টোবরে রপ্তানি আয় বেড়েছে ৪.৩৯%

অর্থনীতি ডেস্ক: তৈরি পোশাক খাতের শক্তিশালী অবস্থানের ওপর ভর করে দেশের পণ্য রপ্তানি আয়ে ইতিবাচক ধারা অব্যাহত রয়েছে। বিভিন্ন ধরনের চ্যালেঞ্জ ও সংকট মোকাবেলা করে চলতি অর্থবছরের চতুর্থ মাস অক্টোবরে ৩৯৯ কোটি ১৮ লাখ ডলারের পণ্য রপ্তানি হয়েছে। এই অঙ্ক গত বছরের একই মাসের তুলনায় ৪ দশমিক ৩৯ শতাংশ বেশি এবং সেপ্টেম্বরের তুলনায় ১ দশমিক ৩২ শতাংশ বেশি। রপ্তানি উন্নয়ন ব্যুরোর (ইপিবি) প্রকাশিত হালনাগাদ তথ্যে এই চিত্র উঠে এসেছে।

চলতি অর্থবছরের প্রথম চার মাসে (জুলাই-অক্টোবর) সার্বিক রপ্তানি আয় ৫ দশমিক ৮৮ শতাংশ বেড়ে মোট ১ হাজার ৭০৮ কোটি ৫৯ লাখ ডলারে দাঁড়িয়েছে। এর মধ্যে কেবল অক্টোবর মাসেই তৈরি পোশাক রপ্তানি থেকে ৩১৬ কোটি ৭৮ লাখ ডলার আয় হয়েছে, যা মোট রপ্তানি আয়ের প্রায় ৭৯ দশমিক ৩৬ শতাংশ। মূলত এই সময়ে নিট ও ওভেন পোশাকের রপ্তানি বাড়ায় সামগ্রিক আয়ে বড় ভূমিকা রেখেছে।

পোশাক খাতের এই ধারাবাহিক প্রবৃদ্ধি নিয়ে বিকেএমইএর নির্বাহী সভাপতি ফজলে শামীম এহসান জানান, গ্যাস ও বিদ্যুতের নানা সংকট সত্ত্বেও রপ্তানি বাড়া একটি ইতিবাচক দিক। বর্তমান সময়টিকে পোশাক রপ্তানির ভরা মৌসুম হিসেবে উল্লেখ করে তিনি আশা প্রকাশ করেন যে, আগামী ডিসেম্বর পর্যন্ত এই ধারা অব্যাহত থাকবে। অক্টোবর থেকে ডিসেম্বর ত্রৈমাসিকে সাধারণত সবচেয়ে বেশি পোশাক রপ্তানি হয়ে থাকে।

এদিকে একক দেশ হিসেবে বাংলাদেশের সবচেয়ে বড় বাজার যুক্তরাষ্ট্রেও রপ্তানি আয়ে উল্লেখযোগ্য প্রবৃদ্ধি দেখা গেছে। অক্টোবরে দেশটিতে ৭৫ কোটি ৬৬ লাখ ডলারের পণ্য রপ্তানি হয়েছে, যা আগের বছরের একই সময়ের চেয়ে ১২ দশমিক ১০ শতাংশ বেশি। এছাড়া যুক্তরাজ্য, জার্মানি ও স্পেনের মতো প্রধান বাজারগুলোতেও রপ্তানি প্রবৃদ্ধি বজায় রয়েছে, যা দেশের অর্থনীতিকে আরও গতিশীল করছে।

জনপ্রিয়

হুমায়ুন-মিলিব্যান্ড সাক্ষাৎ: বাণিজ্য বাড়া ও এয়ারবাস কেনা নিয়ে সন্তোষ প্রকাশ

পোশাক খাত প্রবৃদ্ধির ধারায়, অক্টোবরে রপ্তানি আয় বেড়েছে ৪.৩৯%

প্রকাশিত ১২:০৭:১৮ পূর্বাহ্ন, সোমবার, ২ নভেম্বর ২০২৬