ঢাকা ০৫:১২ পূর্বাহ্ন, মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬
সর্বশেষ সংবাদ
Logo হুমায়ুন-মিলিব্যান্ড সাক্ষাৎ: বাণিজ্য বাড়া ও এয়ারবাস কেনা নিয়ে সন্তোষ প্রকাশ Logo যুক্তরাজ্যে বৈধভাবে স্থায়ী হতে বেশির ভাগের ১০ বছর অপেক্ষা করতে হবে Logo পাচার করা অর্থ ফেরাতে হংকংয়ের সঙ্গে চুক্তির খসড়ায় সায় Logo সিলিন্ডার নিয়ে সংবাদ সম্মেলনে এনসিপি Logo প্রাক-অর্থায়ন তহবিল: বাংলাদেশ ব্যাংকের সঙ্গে আইএফআইসির চুক্তি Logo বায়ার্ন ম্যাচের আগে ‘অবিশ্বাস্য’ কেইনকে অভিনন্দন জানালেন সিমেওনে Logo বাদাম বিক্রির জীবন থেকে স্কুলের আঙিনায় ৮ বছরের হাসান Logo গঙ্গার পানি বণ্টন চুক্তি নবায়নের বিষয়ে যা বললেন শামা ওবায়েদ Logo রাজধানীতে বসছে আদিবাসী খাদ্য ও শস্য মেলা Logo কানাডায় যাচ্ছেন শিবলী-নিপা, শিক্ষার্থীদের নিয়ে এক মঞ্চে পরিবেশনা

বিইউএফটিতে সপ্তম টেক্সটাইল গবেষণা সম্মেলন

ক্যাম্পাস ডেস্ক: পোশাক খাতের টেকসই উন্নয়ন, গবেষণা ও উদ্ভাবনী বিষয় নিয়ে সম্প্রতি ঢাকার তুরাগের নিশাতনগরে অবস্থিত বিজিএমইএ ইউনিভার্সিটি অব ফ্যাশন অ্যান্ড টেকনোলজিতে সপ্তম টেক্সটাইল গবেষণা সম্মেলন সম্পন্ন হয়েছে। বিশ্ববিদ্যালয়ের মিলনায়তনে আয়োজিত এই সম্মেলনে দেশি ও বিদেশি বহু শিক্ষাবিদ, গবেষক এবং শিল্পখাতের উদ্যোক্তারা অংশগ্রহণ করেন। আধুনিক পোশাক শিল্পে পরিবর্তন আনতে এবং গবেষণার ক্ষেত্র প্রসারণের উদ্দেশ্যে এই বিশেষ আয়োজন করা হয়।

অনুষ্ঠানে বস্ত্রবর্জ্য পুনর্ব্যবহার, পরিবেশবান্ধব উপকরণ, উৎপাদনে কৃত্রিম বুদ্ধিমত্তার প্রয়োগ ও স্মার্ট টেক্সটাইল নিয়ে একাধিক প্রবন্ধ উপস্থাপিত হয়। এছাড়া নবায়নযোগ্য জ্বালানি এবং বস্ত্র রপ্তানির ক্ষেত্রে আন্তর্জাতিক পরিবেশগত বিধিবিধান মেনে চলার উপায় নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। পাকিস্তানের ন্যাশনাল টেক্সটাইল ইউনিভার্সিটির গবেষক হাফসা জামশেদ এবং চীনের চেংদু ছিংগং পলিটেকনিক ইউনিভার্সিটির নিহং পাং এতে মূল প্রবন্ধ উপস্থাপন করেন।

বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত উপাচার্য আইয়ুব নবী খানের সভাপতিত্বে অনুষ্ঠিত এই আয়োজনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের চেয়ারম্যান মামুন আহমেদ। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে যোগ দেন প্রতিষ্ঠানটির ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান মেসবা উদ্দিন আলী। এছাড়াও দেশি-বিদেশি বিভিন্ন বিশেষজ্ঞ ও বিশ্ববিদ্যালয়ের উচ্চপদস্থ কর্মকর্তারা সম্মেলনে তাদের মতামত তুলে ধরেন।

সম্মেলনের অংশ হিসেবে আয়োজিত ডিজিটাল ফ্যাশন ক্যাটওয়াক এবং পাঁচ মিনিট গবেষণা প্রতিযোগিতায় চূড়ান্ত প্রতিযোগিরা তাদের উদ্ভাবনী ধারণা উপস্থাপন করেন। পরে বিচারকদের রায়ে বিজয়ী প্রতিভাবানদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। সার্বিকভাবে এই সম্মেলন পোশাক খাতের প্রযুক্তিগত অগ্রগতি ও গবেষণার নতুন দিগন্ত উন্মোচনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে সংশ্লিষ্টরা আশা প্রকাশ করেন।

জনপ্রিয়

হুমায়ুন-মিলিব্যান্ড সাক্ষাৎ: বাণিজ্য বাড়া ও এয়ারবাস কেনা নিয়ে সন্তোষ প্রকাশ

বিইউএফটিতে সপ্তম টেক্সটাইল গবেষণা সম্মেলন

প্রকাশিত ০১:০৭:১৯ পূর্বাহ্ন, সোমবার, ২ নভেম্বর ২০২৬