ঢাকা ১১:০৯ অপরাহ্ন, রবিবার, ২২ নভেম্বর ২০২৬
সর্বশেষ সংবাদ
Logo কোন ঘড়ি পরবেন নতুন বন্ড, রবার্ট প্যাটিনসনকে ঘিরে নতুন প্রশ্ন Logo উৎসবমুখর পরিবেশে জাবিতে শুরু হলো ৬ দিনব্যাপী ম্যানেজমেন্ট উইক Logo সংস্কারের পরও বেহাল দশায় পাবিপ্রবির কেন্দ্রীয় মাঠ Logo ২ গোল হজমের পর আক্রমণের ঝড় তুলে জিতল বার্সেলোনা Logo জাবিতে জুলাই হামলার বিচার, শিক্ষকদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়াসহ ছাত্রশিবিরের চার দাবি Logo কেবি কলেজে “নবীনবরণ ২০২৬” অনুষ্ঠিত, বরণ করা হলো ৮৫০ শিক্ষার্থীকে Logo হাতে আঘাত পাওয়ার পর উইকেটশূন্য মুস্তাফিজ Logo যোগাযোগের চেষ্টা করেছিলেন ট্রাম্প, সাড়াই দেননি কিম জং উন Logo পুতুলের পদে নির্বাচন: ঢাকার সমর্থন চাইলেন ভুটানের প্রার্থী Logo ২২ বছর পর সুনামগঞ্জ যাচ্ছেন প্রধানমন্ত্রী

জাবি ছাত্রীকে হেনস্তার অভিযোগ: ইতিহাস পরিবহনের ১২ বাস আটক

‎‎জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) ৫৪তম আবর্তনের এক ছাত্রীকে বাসে হেনস্তা ও দুর্ব্যবহারের অভিযোগে ইতিহাস পরিবহনের ১২টি বাস আটক করেছেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা।
‎
‎সোমবার (২ নভেম্বর) দুপুরে এ ঘটনার প্রতিবাদে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা বাসগুলো আটক করেন। এ সময় অভিযুক্ত বাসকর্মীর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি জানান তাঁরা।
‎
‎ভুক্তভোগী ছাত্রীর অভিযোগ, গতকাল রোববার ক্যাম্পাস থেকে বাসায় যাওয়ার উদ্দেশ্যে তিনি একটি বাসে ওঠেন। তবে গার্মেন্টস শ্রমিকদের আন্দোলনের কারণে সৃষ্ট পরিস্থিতিতে বাসা থেকে ফোন করে তাঁকে পুনরায় ক্যাম্পাসে ফিরে আসতে বলা হয়। পরে রাস্তা পার হয়ে তিনি ইতিহাস পরিবহনের একটি বাসে ওঠেন।
‎
‎ওই ছাত্রী জানান, হেমায়েতপুর থেকে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় পর্যন্ত শিক্ষার্থীদের নির্ধারিত ভাড়া ১০ টাকা হলেও বাসের কন্ডাক্টর তাঁর কাছ থেকে ২০ টাকা আদায় করেন। পরে নির্ধারিত স্থানে বাস না থামিয়ে তাঁকে চলন্ত বাস থেকে নামতে বলা হয়। বাস থামানোর পর নামবেন জানালে কন্ডাক্টর তাঁর সঙ্গে দুর্ব্যবহার করেন এবং গায়ে হাত দেওয়ার চেষ্টা করেন বলে অভিযোগ করেন তিনি। এ সময় চিৎকার করলে কন্ডাক্টর আর এগোননি। বাস থেকে নামার পরও তাঁকে ও তাঁর সঙ্গে থাকা আরেকজনকে উদ্দেশ্য করে গালিগালাজ ও খারাপ আচরণ করা হয় বলে জানান ওই ছাত্রী।
‎
‎এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের সহকারী প্রক্টর শায়লা শারমিন সেতু বলেন, ‘এ ধরনের ঘটনা নতুন নয়। প্রায়ই এমন অভিযোগ পাওয়া যাচ্ছে। বাস সংশ্লিষ্ট ব্যক্তিদের বারবার সতর্ক করার পরও একই ঘটনার পুনরাবৃত্তি হচ্ছে, যা কোনোভাবেই কাম্য নয়। আমরা প্রচলিত নিয়ম অনুযায়ী ব্যবস্থা নেব এবং প্রয়োজনে পুলিশের সহায়তা নেব।’
‎
‎

জনপ্রিয়

কোন ঘড়ি পরবেন নতুন বন্ড, রবার্ট প্যাটিনসনকে ঘিরে নতুন প্রশ্ন

জাবি ছাত্রীকে হেনস্তার অভিযোগ: ইতিহাস পরিবহনের ১২ বাস আটক

প্রকাশিত ১০:১০:০২ অপরাহ্ন, সোমবার, ২ নভেম্বর ২০২৬