ঢাকা ০৮:১৩ পূর্বাহ্ন, বুধবার, ০৪ নভেম্বর ২০২৬

ভিয়ারেয়ালকে গোলবন্যায় ভাসাল পিএসজি

খেলা ডেস্ক: উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের ম্যাচে প্রতিপক্ষের মাঠে বড় জয় তুলে নিয়েছে ইউরোপ চ্যাম্পিয়ন পিএসজি। স্প্যানিশ ক্লাব ভিয়ারেয়ালকে ছয় গোলে উড়িয়ে দিয়েছে ফরাসি জায়ান্টরা। ম্যাচের প্রথমার্ধে মাত্র আট মিনিটের ঝড়ে চার গোল করে ম্যাচের নিয়ন্ত্রণ নিজেদের হাতে নেয় তারা। এই জয়ে পয়েন্ট টেবিলে নিজেদের শীর্ষস্থান আরও সুসংহত করল পিএসজি।

ম্যাচের শুরু থেকেই দুর্দান্ত পারফরম্যান্স প্রদর্শন করে ফরাসি ক্লাবটি। নবম মিনিটে কর্নার থেকে বল পেয়ে জুয়াও নেভ্স প্রথম গোল করেন। এরপর ভিয়ারেয়ালের রক্ষণের মারাত্মক ভুলে দেজিরে দুয়ে, সেনি মায়ুলু ও ফাবিয়া রুইসের গোলে মাত্র ১৬ মিনিট দুই সেকেন্ডের মধ্যে চার গোল পূর্ণ করে পিএসজি, যা চ্যাম্পিয়ন্স লিগের ইতিহাসে সবচেয়ে কম সময়ে চার গোল করার রেকর্ড।

ম্যাচের দ্বিতীয়ার্ধেও নিজেদের আধিপত্য বজায় রাখে পিএসজি। ম্যাচের পঞ্চদশ মিনিটে ভিতিনিয়ার পাস থেকে নিজের দ্বিতীয় ও দলের পঞ্চম গোলটি করেন স্প্যানিশ মিডফিল্ডার ফাবিয়া রুইস। এরপর ম্যাচের শেষভাগে বদলি নামা ১৭ বছর বয়সি সেন্টার-ব্যাক ডেভিড বুলি আরেকটি গোল করলে বড় জয় নিশ্চিত হয়। চলতি আসরের প্রথম চার রাউন্ডের প্রতিটিতে অন্তত চারটি করে গোল করল পিএসজি।

এই দাপুটে জয়ের মাধ্যমে ইউরোপিয়ান প্রতিযোগিতায় দারুণ এক কীর্তি গড়েছে পিএসজি। চ্যাম্পিয়ন্স লিগে টানা ১৪ ম্যাচ অপরাজিত থেকে ফরাসি ক্লাব হিসেবে সর্বোচ্চ ম্যাচ অপরাজিত থাকার লিওঁর রেকর্ড স্পর্শ করেছে তারা। চার ম্যাচে ১২ পয়েন্ট নিয়ে পিএসজি এখন টেবিলের শীর্ষে অবস্থান করছে।

জনপ্রিয়

ভিয়ারেয়ালকে গোলবন্যায় ভাসাল পিএসজি

ভিয়ারেয়ালকে গোলবন্যায় ভাসাল পিএসজি

প্রকাশিত ০৬:২২:১৭ পূর্বাহ্ন, বুধবার, ৪ নভেম্বর ২০২৬