ঢাকা ১২:৩৩ পূর্বাহ্ন, শনিবার, ০৭ নভেম্বর ২০২৬
সর্বশেষ সংবাদ
Logo ফুটবল থেকে রোনালদোর বিদায় যেন এমন না হয়, চাওয়া মরিনিয়োর Logo আইনজীবীদের সম্পূরক কর্মসংস্থানের ব্যবস্থা করতে চাই: আইনমন্ত্রী Logo বগুড়ায় নাশকতার মামলায় ২ কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ নেতা গ্রেপ্তার Logo চট্টগ্রামে সেমিনার: ‘ক্লাস্টারভিত্তিক’ অর্থনৈতিক বিকাশ দরকার, বলছেন অধ্যাপক ওবায়দুল করিম Logo পরিচালকের সঙ্গে প্রেমের গুঞ্জন, যা বললেন দীঘি Logo আরও কয়েক সপ্তাহ সাকাকে পাচ্ছে না আর্সেনাল Logo নাশরা নাঈম: আলীগড় মুসলিম বিশ্ববিদ্যালয়ের ১০৫ বছরের ইতিহাসে প্রথম নারী ভিপি Logo যুক্তরাষ্ট্রের বাজার থেকে একদিনেই উধাও কয়েক ট্রিলিয়ন ডলার Logo শিল্পকলায় চিত্র প্রদর্শনী ‘শিল্প অভিব্যক্তির সুষমা’ Logo ঐক্যবদ্ধ হয়ে গণতান্ত্রিক বাংলাদেশ গড়ার আহ্বান রাষ্ট্রপতির

‘ধন‍্যবাদ অধিনায়ক, ১০০০ গোলের জন‍্য এগিয়ে চলো’

খেলা ডেস্ক: প্রায় দুই যুগ ধরে জাতীয় দলের হয়ে মাঠ মাতানোর পর আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানিয়েছেন ক্রিস্টিয়ানো রোনালদো। ৪১ বছর বয়সী এই মহাতারকা সামাজিক মাধ্যমে নিজের অবসরের সিদ্ধান্তের কথা আনুষ্ঠানিকভাবে প্রকাশ করেন। দেশের হয়ে ছয়টি করে বিশ্বকাপ ও ইউরো টুর্নামেন্টের চূড়ান্ত পর্বে খেলার অনন্য রেকর্ডের অধিকারী তিনি। তার এই দীর্ঘ ও গৌরবময় অধ্যায়ের শেষবেলায় বিশেষ বার্তা দিয়েছে দেশটির ফুটবল অঙ্গন।

পর্তুগাল ফুটবল ফেডারেশন এক অফিসিয়াল বিবৃতিতে তাদের চিরন্তন অধিনায়কের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করেছে। দীর্ঘ ২৩৪টি ম্যাচ খেলে ১৪৬টি গোল করা এই মহাতারকাকে কেবল একজন অসামান্য ক্রীড়াবিদ নয়, বরং একজন অনুপ্রেরণাদায়ী নেতা ও জাতীয় দলের চেতনার প্রতীক হিসেবে উল্লেখ করা হয়েছে। মাঠের লড়াইয়ে তার ঘামের প্রতিটি বিন্দু এবং জয়সূচক গোল দেশের জার্সির প্রতি তার নিঃশর্ত ভালোবাসার প্রমাণ দেয় বলে জানিয়েছে ফেডারেশন।

পর্তুগিজ ফুটবল ফেডারেশনের সভাপতি পেদ্রো প্রয়েঙ্কাও আলাদা বিবৃতিতে রোনালদোর বর্ণাঢ্য ক্যারিয়ার ও অবদানের কথা শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেছেন। এছাড়া দেশটির প্রেসিডেন্ট আন্তোনিও জুজে সেগুরাও বার্তা পাঠিয়ে পর্তুগালের নাম বিশ্বজুড়ে উঁচুতে তুলে ধরার জন্য তাকে ধন্যবাদ জানিয়েছেন। তারা মনে করেন, এটি রোনালদোর ক্রীড়াজীবনের অন্যতম কঠিন একটি দিন হলেও দেশের মানুষ সবসময় তার পাশে রয়েছে।

দেশের মহানায়ককে সাধারণ কোনো বিদায় জানাতে নারাজ পর্তুগালের ফুটবল কর্তৃপক্ষ। তারা এই মহাতারকার বিশাল ক্যারিয়ারের প্রতি উপযুক্ত শ্রদ্ধাঞ্জলি আয়োজনের পরিকল্পনা করছে, যেখানে ভক্তরা তাকে আরও একবার করতালি দিয়ে উদযাপন করতে পারবে। বিবৃতিতে রোনালদোর হাজার গোলের ঐতিহাসিক অভিযানে সাফল্য কামনা করে তাকে ধন্যবাদ জানানো হয়েছে।

জনপ্রিয়

ফুটবল থেকে রোনালদোর বিদায় যেন এমন না হয়, চাওয়া মরিনিয়োর

‘ধন‍্যবাদ অধিনায়ক, ১০০০ গোলের জন‍্য এগিয়ে চলো’

প্রকাশিত ০৯:৩৭:২৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৫ নভেম্বর ২০২৬