ঢাকা ১২:৩২ পূর্বাহ্ন, শনিবার, ০৭ নভেম্বর ২০২৬
সর্বশেষ সংবাদ
Logo ফুটবল থেকে রোনালদোর বিদায় যেন এমন না হয়, চাওয়া মরিনিয়োর Logo আইনজীবীদের সম্পূরক কর্মসংস্থানের ব্যবস্থা করতে চাই: আইনমন্ত্রী Logo বগুড়ায় নাশকতার মামলায় ২ কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ নেতা গ্রেপ্তার Logo চট্টগ্রামে সেমিনার: ‘ক্লাস্টারভিত্তিক’ অর্থনৈতিক বিকাশ দরকার, বলছেন অধ্যাপক ওবায়দুল করিম Logo পরিচালকের সঙ্গে প্রেমের গুঞ্জন, যা বললেন দীঘি Logo আরও কয়েক সপ্তাহ সাকাকে পাচ্ছে না আর্সেনাল Logo নাশরা নাঈম: আলীগড় মুসলিম বিশ্ববিদ্যালয়ের ১০৫ বছরের ইতিহাসে প্রথম নারী ভিপি Logo যুক্তরাষ্ট্রের বাজার থেকে একদিনেই উধাও কয়েক ট্রিলিয়ন ডলার Logo শিল্পকলায় চিত্র প্রদর্শনী ‘শিল্প অভিব্যক্তির সুষমা’ Logo ঐক্যবদ্ধ হয়ে গণতান্ত্রিক বাংলাদেশ গড়ার আহ্বান রাষ্ট্রপতির

‘সৃজনশীল’ অর্থনীতির জাতীয় রূপরেখা তৈরিতে ব্র্যাক ও ইউনেস্কোর সমঝোতা

অর্থনীতি ডেস্ক: বাংলাদেশের সৃজনশীল অর্থনীতির উন্নয়নে যৌথভাবে কাজ করার লক্ষ্যে একটি সমঝোতা স্মারক সই করেছে ব্র্যাক এবং জাতিসংঘের শিক্ষা, বিজ্ঞান ও সংস্কৃতিবিষয়ক সংস্থা ইউনেস্কো। সম্প্রতি রাজধানীর ব্র্যাক সেন্টারে আয়োজিত এক অনুষ্ঠানে এই অংশীদারত্ব চুক্তি স্বাক্ষরিত হয়। ব্র্যাকের নির্বাহী পরিচালক আসিফ সালেহ এবং ইউনেস্কোর বাংলাদেশ প্রতিনিধি ও ঢাকা কার্যালয়ের প্রধান সুসান ভাইজ নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিতে সই করেন। অনুষ্ঠানে উভয় প্রতিষ্ঠানের জ্যেষ্ঠ কর্মকর্তারাও উপস্থিত ছিলেন।

এই অংশীদারত্ব দেশের সৃজনশীল শিল্পের সম্ভাবনা পুরোপুরি কাজে লাগাতে এবং একটি কার্যকর জাতীয় রূপরেখা প্রণয়নে সহায়তা করবে। চুক্তির আওতায় প্রয়োজনীয় তথ্য-উপাত্ত, গবেষণালব্ধ প্রমাণ ও ধারণা একত্রিত করে সরকারকে সহায়তা প্রদান করা হবে। এর ফলে দেশের সৃজনশীল খাতের জন্য একটি সুনির্দিষ্ট কৌশল ও রোডম্যাপ তৈরি করা সম্ভব হবে।

অনুষ্ঠানে ব্র্যাকের নির্বাহী পরিচালক আসিফ সালেহ জানান, বাংলাদেশের সংস্কৃতি, ঐতিহ্য, কারুশিল্প, সংগীত ও চলচ্চিত্র এক অমূল্য অর্থনৈতিক সম্পদ। এই খাতের অপার সম্ভাবনাকে বাস্তবে রূপ দিতে এবং অনানুষ্ঠানিকভাবে কর্মরত বিপুলসংখ্যক মানুষের জীবিকার সুযোগ বাড়াতে এই উদ্যোগ ভূমিকা রাখবে।

ইউনেস্কোর বাংলাদেশ প্রতিনিধি সুসান ভাইজ বলেন, দেশের সমৃদ্ধ সাংস্কৃতিক ঐতিহ্য ও সৃজনশীলতাকে সঠিকভাবে কাজে লাগিয়ে কারুশিল্পী, নৃত্যশিল্পী ও রন্ধনশিল্পীদের জীবনমান উন্নয়ন করা সম্ভব। এই অংশীদারত্ব সাধারণ মানুষের জীবনমান উন্নয়নের পথ চিহ্নিত করতে সহায়ক হবে।

এই চুক্তির মাধ্যমে বাংলাদেশের সৃজনশীল শিল্পের বিকাশ ঘটাতে চায় ব্র্যাক ও ইউনেস্কো। এর ফলে মানুষের আয় ও জীবিকার নতুন সুযোগ সৃষ্টির পাশাপাশি দেশের সাংস্কৃতিক ঐতিহ্য সংরক্ষণ এবং তা আরও বিস্তৃত পরিসরে তুলে ধরা সম্ভব হবে বলে আশা প্রকাশ করা হয়েছে।

জনপ্রিয়

ফুটবল থেকে রোনালদোর বিদায় যেন এমন না হয়, চাওয়া মরিনিয়োর

‘সৃজনশীল’ অর্থনীতির জাতীয় রূপরেখা তৈরিতে ব্র্যাক ও ইউনেস্কোর সমঝোতা

প্রকাশিত ১১:৩৭:৪১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৫ নভেম্বর ২০২৬