ঢাকা ০১:৫৪ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬
সর্বশেষ সংবাদ
Logo ‘তোমাকেও ওরা মেরে ফেলবে’: স্মৃতিকথায় ভারতের রাজনীতিতে সোনিয়া গান্ধীর বেদনার ক্ষত Logo এমবাপেকে নিয়েও শঙ্কায় ফ্রান্স Logo ৩২ বছর আগে গিয়েছিলেন বাহরাইনে, মানসিক ভারসাম্য হারিয়ে ফিরলেন লিলুফা Logo প্রধানমন্ত্রীর বাসা ‘জাতীয় গ্রিডে নেই’, চলছে সৌরবিদ্যুতে: বিদ্যুৎমন্ত্রী Logo ‘সংসদ সদস্যদের বক্তব্য শুনতে মন্ত্রীরা নেই’, সংসদে ক্ষোভ বিরোধীদলীয় নেতার Logo সাবেক উপদেষ্টা আসিফ নজরুলের ফোন ছিনতাই Logo ঢাকার আশপাশে নতুন বিমানবন্দর তৈরির পরিকল্পনা রয়েছে: সংসদে মন্ত্রী Logo ভর্তি পরীক্ষার তারিখ চূড়ান্ত করল ১২ বিশ্ববিদ্যালয়, কোথায় কবে Logo চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে হেরোইনসহ আটক ৩, দুটি ইজিবাইক জব্দ Logo ফাঁকা আওয়াজেই আতঙ্ক

সিঙ্গাপুরে শ্রমিক অধিকার নিয়ে কথা বলে বিতর্কে বাংলাদেশি

প্রবাস ডেস্ক: সিঙ্গাপুরে অভিবাসী শ্রমিকদের মজুরি ও বিভিন্ন অধিকার নিয়ে কথা বলায় ওয়ার্ক পারমিট নবায়ন নিয়ে বিতর্কে জড়িয়েছেন রিপন চৌধুরী নামের এক বাংলাদেশি কর্মী। দেশটিতে দীর্ঘদিন ধরে পাইপ ফিটার হিসেবে কাজ করার পাশাপাশি তিনি মাইগ্র্যান্ট ওয়ার্কার্স সিঙ্গাপুর নামের একটি সংগঠন প্রতিষ্ঠা করেছেন। সম্প্রতি তার কাজের নবায়ন আবেদন প্রত্যাখ্যান করেছে দেশটির জনশক্তি মন্ত্রণালয়। এই সিদ্ধান্তের সুনির্দিষ্ট কারণ জানতে চাওয়ার পাশাপাশি শ্রমিকদের সুরক্ষায় বিভিন্ন দাবি তুলেছেন তিনি।

রিপনের একটি ভিডিও এবং শ্রমিকদের অধিকার বিষয়ক অনলাইন পিটিশনকে কেন্দ্র করে সিঙ্গাপুরের সামাজিক যোগাযোগমাধ্যমে তুমুল বিতর্ক শুরু হয়েছে। ওই ভিডিওতে একজন অভিবাসী শ্রমিকের বেতনের সঙ্গে দেশটির প্রধানমন্ত্রীর বেতনের তুলনা করা হয়েছিল, যা নিয়ে স্থানীয় মহলে সমালোচনার সৃষ্টি হয়। ক্ষমতাসীন দলের এক সমর্থক এই ভিডিও ও পিটিশনের সমালোচনা করে জানান যে ব্যক্তিগত স্বার্থে নিয়ম পরিবর্তনের চেষ্টা গ্রহণযোগ্য নয়। এর জবাবে রিপন পরিষ্কার করেন যে শ্রমিক হিসেবে অধিকার নিয়ে প্রশ্ন তোলা মানে সিঙ্গাপুরের নিয়ম পরিবর্তনের দাবি নয়।

রিপনের অনলাইন পিটিশনে ওয়ার্ক পারমিটের মেয়াদ বাড়ানো, নবায়ন প্রত্যাখ্যানের কারণ জানানো এবং সরকারের সমালোচনা করায় শ্রমিকদের আইনি সুরক্ষা নিশ্চিত করার দাবি জানানো হয়েছে। সমালোচকরা মনে করছেন এসব দাবি সিঙ্গাপুরের কাছে বিশেষ সুবিধা চাওয়ার শামিল কারণ দেশটিতে কাজের অনুমতি স্থায়ী কোনো অধিকার নয়। তবে রিপন ও তার সমর্থক বিভিন্ন সংগঠন মনে করে ১৬ বছর কাজ করার পর ওয়ার্ক পারমিট নবায়ন না হওয়ার কারণ জানতে চাওয়া এবং কর্মক্ষেত্রের অনিয়ম নিয়ে কথা বলা অন্যায় নয়।

এর আগে গত সেপ্টেম্বর মাসে সব শ্রমিকের জন্য ন্যূনতম মজুরি চালুর দাবি জানিয়ে একটি ভিডিও প্রকাশ করেছিলেন রিপন। এর কিছুদিন পর সংশ্লিষ্ট কোম্পানির মাধ্যমে তার ওয়ার্ক পারমিট নবায়নের আবেদন প্রত্যাখ্যানের কথা জানানো হয় এবং তাকে একটি পদত্যাগপত্র দেওয়া হলেও তিনি তাতে সই করেননি। ইতিমধ্যে রিপনের ওয়ার্ক পারমিটের মেয়াদ শেষের পথে রয়েছে এবং তার পক্ষে বিভিন্ন সংগঠন ও সাধারণ মানুষ জনশক্তি মন্ত্রণালয়ে আবেদন জানিয়েছে। এর আগে ২০২২ সালেও আরেক বাংলাদেশি কর্মীর ওয়ার্ক পারমিট নবায়ন না করার মতো ঘটনা ঘটেছিল।

জনপ্রিয়

‘তোমাকেও ওরা মেরে ফেলবে’: স্মৃতিকথায় ভারতের রাজনীতিতে সোনিয়া গান্ধীর বেদনার ক্ষত

সিঙ্গাপুরে শ্রমিক অধিকার নিয়ে কথা বলে বিতর্কে বাংলাদেশি

প্রকাশিত ১২:০৭:১৮ অপরাহ্ন, মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬