ঢাকা ১১:৫১ অপরাহ্ন, বুধবার, ১১ নভেম্বর ২০২৬
সর্বশেষ সংবাদ

ফাঁকা আওয়াজেই আতঙ্ক

রাজনীতি ডেস্ক: অসংখ্য মামলার আসামি ও মৃত্যুদণ্ডপ্রাপ্ত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার আগামী ডিসেম্বর মাসে দেশে ফেরার ঘোষণা ঘিরে রাজনৈতিক অঙ্গনে তীব্র চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। তাঁর এই ঘোষণার পর বিভিন্ন স্থানে আন্দোলন ও সহিংসতার ঘটনা সামনে আসলেও মূলত একে রাজনৈতিক কৌশল হিসেবে দেখছেন বিশ্লেষকরা। দীর্ঘদিন ধরে কোণঠাসা দলটির নেতাকর্মীদের মনোবল বাড়াতে এবং সরকারকে চাপে রাখতে এই প্রত্যাবর্তনকে হাতিয়ার হিসেবে ব্যবহার করা হচ্ছে। তবে বাস্তবে তাঁর দেশে ফেরা নিয়ে আইনি ও কূটনৈতিক পর্যায়ে নানা জটিলতা ও প্রশ্ন রয়ে গেছে।

বিশ্লেষকদের একাংশের মতে, এই উদ্যোগের উদ্দেশ্য সরাসরি দেশে ফেরা নয় বরং রাজনৈতিক আলোচনার কেন্দ্রে থাকা এবং আত্মগোপনে থাকা কর্মীদের সক্রিয় করা। রাজনৈতিক বিশ্লেষক ড. নিয়াজ আহমেদ খান মনে করেন, কোনো দল সন্ত্রাস বা নৈরাজ্যের মাধ্যমে অবস্থান তৈরি করতে চাইলে তা গণঅভ্যুত্থানের আকাঙ্ক্ষার পরিপন্থি হবে। বর্তমান সরকারের নানামুখী চ্যালেঞ্জ মোকাবিলার সময়ে এই ঘোষণা নতুন রাজনৈতিক বিতর্ক তৈরি করেছে।

শেখ হাসিনার পাসপোর্ট ও জাতীয় পরিচয়পত্র পাওয়ার আবেদন ঘিরে সরকার ও দলের পক্ষ থেকে পাল্টাপাল্টি অবস্থান ও আইনি বিতর্ক তৈরি হয়েছে। স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ জানিয়েছেন, সন্ত্রাস ও মানবতাবিরোধী অপরাধে অভিযুক্ত ব্যক্তির ক্ষেত্রে নতুন ভ্রমণ নথি দেওয়ার প্রশ্নে আইনি বাধা রয়েছে। অন্যদিকে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের পক্ষ থেকে দাবি করা হচ্ছে, নাগরিক হিসেবে তাঁর পাসপোর্ট পাওয়ার মৌলিক অধিকার রয়েছে এবং সরকার পথ সংকুচিত করতে চাইছে।

অধ্যাপক হুমায়ুন কবীর বলেন, নাগরিকত্ব, পাসপোর্ট এবং প্রত্যর্পণ—প্রতিটি আলাদা আইনি বিষয় হওয়ায় শেষ পর্যন্ত সিদ্ধান্ত নির্ভর করবে প্রচলিত আইনের ওপর। এছাড়া আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের রায় ও আপিলের সুযোগ নিয়ে আইনজীবীদের মধ্যেও ভিন্নমত রয়েছে। চিফ প্রসিকিউটর আমিনুল ইসলাম আপিলের সুযোগ শেষের কথা বললেও আইনজীবী মনজিল মোরসেদ এটিকে মৌলিক আইনি প্রক্রিয়া হিসেবে দেখছেন।

জনপ্রিয়

ফাঁকা আওয়াজেই আতঙ্ক

ফাঁকা আওয়াজেই আতঙ্ক

প্রকাশিত ১১:৩৭:২৪ অপরাহ্ন, বুধবার, ১১ নভেম্বর ২০২৬