ঢাকা ০৮:১৮ অপরাহ্ন, রবিবার, ২২ নভেম্বর ২০২৬
সর্বশেষ সংবাদ
Logo সোনারগাঁয়ে ‘আলহামদুলিল্লাহ যুব কল্যাণ সংঘের উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্প Logo গুরুতর চোটে ‘মৌসুম শেষ’ দুয়ের Logo খসড়া চুক্তি প্রত্যাখ্যান ইইউসহ অন্যান্য দেশের, ভেস্তে গেল কপ৩১ আলোচনা Logo সার্বিয়ার ৫ হাজার জাল ভিসাসহ চট্টগ্রামে গ্রেপ্তার ১ Logo দেশের বাজারে অনারের নতুন স্মার্টফোন ৬০০এস ৫জি Logo ইতিহাস গড়লেন মেসি, টানা দ্বিতীয়বার এমএলএস গোল্ডেন বুট জয় Logo ঢাবির ‘ইডাফস’ অ্যালামনাইয়ের আহ্বায়ক জাকির, সদস্য সচিব আসাদুজ্জামান Logo প্রতিপক্ষের মুখে বল ছুড়েও লাল কার্ড দেখেননি মেসি Logo আমরা শুনতে চাচ্ছি, প্রধানমন্ত্রী কী চাচ্ছেন: নাহিদ ইসলাম Logo দুই পরিবর্তন নিয়ে বাংলাদেশের বিপক্ষে দক্ষিণ আফ্রিকার একাদশ ঘোষণা

তরুণ প্রজন্মকে লেখাপড়ায় বেশি গুরুত্ব দিতে হবে: মির্জা ফখরুল

বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর তরুণ প্রজন্মকে লেখাপড়ায় অধিক গুরুত্ব দেওয়ার আহ্বান জানিয়েছেন। শুক্রবার বিকেলে মুন্সিগঞ্জের সিরাজদিখানের একটি অভিজাত রিসোর্টে ঢাকা কলেজের পুনর্মিলনী অনুষ্ঠানে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।

মির্জা ফখরুল বলেন, “তরুণ প্রজন্ম এখন প্রযুক্তির সঙ্গে গভীরভাবে সম্পৃক্ত এবং তাদের জ্ঞানও ব্যাপক। তবে শেখার প্রক্রিয়া কখনো শেষ হয় না। তাই তরুণদের সর্বদা লেখাপড়ার ওপর সর্বাধিক গুরুত্ব দিতে হবে, যেন তারা নিজেদের আরও দক্ষ ও যোগ্য করে তুলতে পারে।”

ঢাকা কলেজের স্মৃতিচারণ করে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, “আমি একসময় ঢাকা কলেজে পড়েছি, বলা যায় প্রাগৈতিহাসিক যুগে। ১৯৬৩-৬৫ ব্যাচে পড়াশোনা করেছি। আজকের পুনর্মিলনীতে সেই সময়ের অনেক বন্ধুদের সঙ্গে দেখা হয়েছে।”

তিনি আরও বলেন, “তখনকার সময়ের সঙ্গে এখনকার সময়ের অনেক পার্থক্য। চিন্তাধারা, প্রযুক্তি এবং প্রজন্মের মধ্যে একটি বিশাল ব্যবধান সৃষ্টি হয়েছে। কিন্তু সেই দিনের স্মৃতি আজও জীবন্ত।”

বিএনপি মহাসচিব বলেন, ‘ঢাকা কলেজের ছাত্র হিসেবে আমি গর্বিত। সেই কলেজ থেকে অনেক কিছু শিখেছি, দেখেছি। ঢাকা কলেজ থেকেই ছাত্র রাজনীতির ভালো অভিজ্ঞতা রয়েছে ছাত্র জীবনে। সব মিলিয়ে ঢাকা কলেজের জীবন আনন্দময় ছিল।

অনুষ্ঠানে ঢাকা কলেজের সাবেক ভিপি রিইউনিয়ন পরিচালনা কমিটির আহ্বায়ক মীর সরফত আলী সপুর সভাপতিত্বে আরও উপস্থিত ছিলেন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী ও বাংলাদেশ ব্যাংকের গভর্নর আহসান এইচ মনসুর।

জনপ্রিয়

সোনারগাঁয়ে ‘আলহামদুলিল্লাহ যুব কল্যাণ সংঘের উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্প

তরুণ প্রজন্মকে লেখাপড়ায় বেশি গুরুত্ব দিতে হবে: মির্জা ফখরুল

প্রকাশিত ০৭:০৮:১৫ অপরাহ্ন, শুক্রবার, ১৭ জানুয়ারী ২০২৫