ঢাকা ০৬:৪১ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬
সর্বশেষ সংবাদ
Logo মহিলা পরিষদের জোবেদা হক জেন্ডার রিসার্চ সেন্টারের উদ্ধোধন Logo সুতা আমদানিতে ব্যাংক গ্যারান্টি ব্যবস্থা বহালের দাবি বিটিএমএর Logo চিটাগং ইন্ডিপেন্ডেন্ট ইউনিভার্সিটির ৫৮তম বোর্ড অব ট্রাস্টিজ সভা Logo ডিআইইউর যৌথ আয়োজনে হাঙ্গেরিতে ৩৮তম এইউএপি সম্মেলন Logo উচ্চ রক্তচাপ নিয়ে প্রজ্ঞার কর্মশালা Logo ‘তোমাকেও ওরা মেরে ফেলবে’: স্মৃতিকথায় ভারতের রাজনীতিতে সোনিয়া গান্ধীর বেদনার ক্ষত Logo এমবাপেকে নিয়েও শঙ্কায় ফ্রান্স Logo ৩২ বছর আগে গিয়েছিলেন বাহরাইনে, মানসিক ভারসাম্য হারিয়ে ফিরলেন লিলুফা Logo প্রধানমন্ত্রীর বাসা ‘জাতীয় গ্রিডে নেই’, চলছে সৌরবিদ্যুতে: বিদ্যুৎমন্ত্রী Logo ‘সংসদ সদস্যদের বক্তব্য শুনতে মন্ত্রীরা নেই’, সংসদে ক্ষোভ বিরোধীদলীয় নেতার

চিটাগং ইন্ডিপেন্ডেন্ট ইউনিভার্সিটির ৫৮তম বোর্ড অব ট্রাস্টিজ সভা

ক্যাম্পাস ডেস্ক: চিটাগং ইন্ডিপেন্ডেন্ট ইউনিভার্সিটির (সিআইইউ) ট্রাস্টি বোর্ডের ৫৮তম সভা সম্প্রতি বিশ্ববিদ্যালয়ের কনফারেন্স রুমে অনুষ্ঠিত হয়েছে। সিআইইউর পক্ষ থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়। বৈঠকে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন গুরুত্বপূর্ণ প্রাতিষ্ঠানিক বিষয় নিয়ে আলোচনা করা হয়।

সভায় মূলত স্থায়ী ক্যাম্পাসের উন্নয়ন কার্যক্রমের অগ্রগতি, জমি অধিগ্রহণ এবং মাস্টারপ্ল্যান প্রণয়ন নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। এ ছাড়া আগের সভার সিদ্ধান্তগুলোর বাস্তবায়ন অগ্রগতি পর্যালোচনা করা হয়। বিশ্ববিদ্যালয়ের চলমান উন্নয়ন কার্যক্রম এবং ভবিষ্যৎ অগ্রাধিকারের বিষয়গুলোও বৈঠকে স্থান পায়।

বৈঠকে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক এম এম নুরুল আবসার গত দুই বছরে সিআইইউতে গৃহীত বিভিন্ন একাডেমিক উদ্যোগ তুলে ধরেন। তিনি উল্লেখযোগ্য অর্জন এবং শিক্ষার মান ও একাডেমিক পরিবেশ উন্নয়নে বিশ্ববিদ্যালয়ের অগ্রগতি বোর্ডের সামনে উপস্থাপন করেন।

সভায় বিশ্ববিদ্যালয়ের প্রাতিষ্ঠানিক উন্নয়ন, অবকাঠামোগত অগ্রগতি এবং একাডেমিক উৎকর্ষ সাধনের ধারাবাহিকতা বজায় রাখার ওপর বিশেষ গুরুত্বারোপ করা হয়। সিআইইউ ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান লুৎফি এম আইয়ুব এই সভায় সভাপতিত্ব করেন।

উক্ত সভায় বোর্ডের অন্যান্য সদস্যদের মধ্যে ইঞ্জিনিয়ার আলী আহমেদ, দিলরুবা আহমেদ, সৈয়দ মাহমুদুল হক ও মির্জা সালমান ইস্পাহানি উপস্থিত ছিলেন। এ ছাড়া হাবিবুল্লাহ খান, সাফিয়া গাজী রহমান, শাহাব উদ্দিন আলম, পারভীন মাহমুদ, আবদুস সালাম, মির্জা মোহাম্মদ জামশেদ আলী এবং ইফতেখার হোসেন সভায় অংশ নেন।

জনপ্রিয়

মহিলা পরিষদের জোবেদা হক জেন্ডার রিসার্চ সেন্টারের উদ্ধোধন

চিটাগং ইন্ডিপেন্ডেন্ট ইউনিভার্সিটির ৫৮তম বোর্ড অব ট্রাস্টিজ সভা

প্রকাশিত ০৩:৩৭:১৬ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬