ঢাকা ১১:৪২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬

প্রধানমন্ত্রীকে ‘ট্রান্সফরমেটিভ লিডার’ বলছেন বিশ্বনেতারা

জাতীয় ডেস্ক: বাংলাদেশের গণতান্ত্রিক উত্তরণের পর প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বকে ‘ট্রান্সফরমেটিভ লিডারশিপ’ বা রূপান্তরমূলক নেতৃত্ব হিসেবে দেখছেন আন্তর্জাতিক সম্প্রদায়ের শীর্ষ নেতারা। সম্প্রতি তুরস্কের আনতালিয়ায় জাতিসংঘের জলবায়ু পরিবর্তনবিষয়ক সম্মেলন (কপ৩১) চলাকালে আয়োজিত এক সংবাদ সম্মেলনে পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির এই তথ্য জানান। তিনি উল্লেখ করেন, বিভিন্ন দেশের রাষ্ট্র ও সরকারপ্রধানদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ এবং দ্বিপক্ষীয় বৈঠকে প্রধানমন্ত্রীকে এই বিশেষ অভিধায় ভূষিত করা হয়েছে। প্রায় ১৮ থেকে ২০ কোটি মানুষের নেতৃত্বে তাঁর এই ভূমিকা এবং গণতান্ত্রিক ম্যান্ডেটকে বিশ্বনেতারা অত্যন্ত গুরুত্বের সঙ্গে গ্রহণ করেছেন।

সম্মেলনের সাইডলাইনে প্রধানমন্ত্রী বিভিন্ন দেশের শীর্ষ নেতাদের সঙ্গে বৈঠক ও সৌজন্য সাক্ষাতে অংশ নেন। তিনি উজবেকিস্তানের প্রেসিডেন্ট ও চীনের ভাইস প্রেসিডেন্টের সঙ্গে গুরুত্বপূর্ণ দ্বিপক্ষীয় বৈঠক করেন এবং ব্রাজিল, মালদ্বীপ, পাকিস্তান, কুয়েতসহ একাধিক দেশের প্রধানমন্ত্রী ও রাষ্ট্রপ্রধানের সঙ্গে মতবিনিময় করেন। এসব বৈঠকে আঞ্চলিক স্থিতিশীলতা, দ্বিপক্ষীয় সম্পর্ক জোরদার এবং ফিলিস্তিন ও রোহিঙ্গা সংকটের মতো আন্তর্জাতিক বিষয়গুলো গুরুত্ব পায়। এছাড়া চীন ও উজবেকিস্তানের সঙ্গে সরাসরি যোগাযোগ, জ্বালানি ও অবকাঠামো খাতে বিনিয়োগ এবং অর্থনৈতিক অংশীদারত্ব বাড়ানোর বিষয়ে আলোচনা হয়।

প্রতিমন্ত্রী জানান, সফরকালে দ্বিপক্ষীয় সম্পর্ক আরও এগিয়ে নিতে বিভিন্ন দেশের সঙ্গে পারস্পরিক আমন্ত্রণ ও সহযোগিতার ক্ষেত্র প্রসারিত হয়েছে। ব্রাজিল এবং উজবেকিস্তানের শীর্ষ নেতারা প্রধানমন্ত্রীকে নিজ নিজ দেশ সফরের আমন্ত্রণ জানিয়েছেন এবং মালদ্বীপের প্রেসিডেন্টও শিগগির বাংলাদেশ সফরের আগ্রহ প্রকাশ করেছেন। পাশাপাশি, মুসলিম বিশ্বে শান্তি প্রতিষ্ঠায় বাংলাদেশের দীর্ঘ অভিজ্ঞতা ও অবদানের কথা তুলে ধরা হয় এবং মুসলিম উম্মাহর স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে একসঙ্গে কাজ করার ওপর জোর দেওয়া হয়।

এই সম্মেলনে বাংলাদেশের প্রতিনিধিদলের সক্রিয় উপস্থিতি দেশের আন্তর্জাতিক অবস্থানকে আরও সুদৃঢ় করবে বলে আশা করা হচ্ছে। জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলায় দেশের অগ্রাধিকার ও জাতীয় অবস্থান বিশ্বমঞ্চে তুলে ধরার পাশাপাশি জলবায়ু কূটনীতিতে বাংলাদেশ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। আগামী দিনেও এসব দ্বিপক্ষীয় ও বহুপক্ষীয় আলোচনার মাধ্যমে দেশের অর্থনৈতিক অগ্রগতি ও কূটনৈতিক সম্পর্ক আরও প্রসারিত হবে বলে সংশ্লিষ্টরা মনে করছেন।

জনপ্রিয়

কুমিল্লায় কিশোর গ্যাংবিরোধী অভিযান: ১১ দিনে আটক ২৭৬৫, মুচলেকায় ছাড়া ১১৫৯

প্রধানমন্ত্রীকে ‘ট্রান্সফরমেটিভ লিডার’ বলছেন বিশ্বনেতারা

প্রকাশিত ০১:০৭:১৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬