ঢাকা ১১:১৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬

জলসিঁড়িতে শুরু হল তিন দিনের ‘উইন্টার ওয়েলনেস ফেস্টিভল’

রাজধানী ডেস্ক: রাজধানীর জলসিঁড়িতে অবস্থিত ফোর্টিস প্ল্যাটিনাম লাউঞ্জে শুরু হয়েছে তিন দিনব্যাপী উইন্টার ওয়েলনেস ফেস্টিভ্যাল। দ্য ফ্লো ফেস্টের এই পঞ্চম আসরটি ১২ নভেম্বর থেকে শুরু হয়ে চলবে ১৪ নভেম্বর পর্যন্ত। গুলশানের বাইরে এটি এই উৎসবের প্রথম আয়োজন এবং এর মাধ্যমেই ফোর্টিস প্ল্যাটিনাম লাউঞ্জের আনুষ্ঠানিক যাত্রা শুরু হলো। আধুনিক বিজ্ঞান ও প্রাচীন জীবনদর্শনের সমন্বয়ে সুস্থ জীবনযাপনের বার্তা নিয়ে এই উৎসব সাজানো হয়েছে।

উৎসবের বিভিন্ন বিভাগে জুম্বা, ইয়োগা, ফেন্সিং, বক্সিং এবং মানসিক স্বাস্থ্য নিয়ে উন্মুক্ত আলোচনার আয়োজন রাখা হয়েছে। প্রথম দিন থেকেই স্কুল শিক্ষার্থীসহ সব বয়সি মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ লক্ষ্য করা গেছে। মানসিক ও শারীরিক সুস্থতা নিয়ে খোলামেলা আলোচনা এবং সহায়তা চাওয়ার সংস্কৃতি গড়ে তোলাই এই আয়োজনের মূল উদ্দেশ্য। আয়োজকরা জানিয়েছেন, এটি কেবল বিনোদন নয়, বরং একটি উন্মুক্ত শিক্ষাকেন্দ্র হিসেবে কাজ করবে।

উৎসবে দ্য ফ্লো ফেস্টের প্রতিষ্ঠাতা সাজিয়া ওমর বলেন, মানুষ যেন এখান থেকে নতুন কোনো অনুশীলন বা সাহায্য চাওয়ার সাহস নিয়ে বাড়ি ফিরতে পারে। সুস্থতা কোনো বিলাসিতা নয়, এটি সবার জন্য স্বাভাবিক জীবনধারা হওয়া উচিত বলে তিনি মন্তব্য করেন। প্রথম দিনে জুম্বা, কার্টুন অঙ্কন, বক্সিং এবং বাউল গানসহ নানা পরিবেশনা ছিল। এছাড়া বিকেলে ব্যান্ড দল নেমেসিসের পরিবেশনার মধ্য দিয়ে প্রথম দিনের কার্যক্রম শেষ হয়।

আগামী দিনগুলোতেও ম্যাট পিলাটেস, স্ট্যান্ড-আপ কমেডি, নারীদের আত্মরক্ষা প্রশিক্ষণ এবং বিভিন্ন ব্যান্ডের কনসার্টের আয়োজন রয়েছে। উৎসবে বিভিন্ন ওয়েলনেস ব্র্যান্ড ও খাবারের স্টল নিয়ে ফ্লো মার্কেটও যুক্ত করা হয়েছে। প্রতিদিন সকাল ১০টা থেকে সন্ধ্যা সাড়ে ৬টা পর্যন্ত এই উৎসব চলবে এবং দর্শনার্থীদের যাতায়াতের জন্য শাটল বাসের ব্যবস্থা রাখা হয়েছে।

জনপ্রিয়

চাকরি হারালেন পুলিশের ৭ কর্মকর্তা

জলসিঁড়িতে শুরু হল তিন দিনের ‘উইন্টার ওয়েলনেস ফেস্টিভল’

প্রকাশিত ০৯:০৭:১৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬