ঢাকা ১১:৩১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬

বাকৃবিতে ৭২ কৃষক-কৃষাণীর অংশগ্রহণে শীতকালীন সবজি চাষ কর্মসূচির উদ্বোধন

দেশের কৃষিখাতের উন্নয়নে শীতকালীন সবজি চাষে গুরুত্বারোপ করে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে( বাকৃবি) “শীতকালীন সবজি চাষ কর্মসূচি-২০২৬-২৭” শীর্ষক কর্মসূচির উদ্বোধনী অনুষ্ঠিত হয়েছে। বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় সম্প্রসারণ কেন্দ্র (বাউএক)-এর আয়োজনে বাউএক অন্তর্ভুক্ত সমিতিগুলোর কৃষক-কৃষাণীদের অংশগ্রহণে -এর উদ্বোধনী অনুষ্ঠিত হয়।

বৃহস্পতিবার(১২ নভেম্বর) সকাল ১১টায় বাউএক চাষি মিলনায়তনে এ অনুষ্ঠান আয়োজিত হয়। দুইপর্বে দিনব্যাপী পরিচালিত এ অনুষ্ঠানে বাউএক এর অন্তর্ভুক্ত বিভিন্ন সমিতির সর্বমোট ৭২ জন কৃষক-কৃষাণী অংশগ্রহণ করেন। এসময় কৃষক-কৃষাণীদের মাঝে ব্রুকলি, বীজবিহীন লেবুর চারা, বিনা ১১- টমেটোর চারা ও গাজরের বীজ বিতরণ করা হয়।

এসময় বাউএক-এর পরিচালক অধ্যাপক ড. ইফ্ফাত তারা মাহ্জাবীনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাকৃবির উপাচার্য অধ্যাপক ড. মো: রফিকুল ইসলাম সরদার, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাউএক এর সাবেক পরিচালক ও সহকারী প্রক্টর অধ্যাপক ড. সোনিয়া সেহেলী। এছাড়া উপস্থিত ছিলেন অতিরিক্ত পরিচালক কৃষিবিদ আফরোজা বেগম এবং বাউএক অন্তর্ভুক্ত সমিতিগুলোর কৃষক-কৃষাণীরা।

বিশেষ অতিথির বক্তব্যে অধ্যাপক ড. সোনিয়া সেহেলী বলেন, আমাদের বিশ্ববিদ্যালয়ের প্রধান তিনটি কার্যক্রম- শিক্ষা, গবেষণা ও সম্প্রসারণ এর মধ্যে অন্যতম অনুসঙ্গ ‘সম্প্রসারণ’ কার্যক্রম আরো বিস্তৃত করতে হবে। এই কর্মসূচীর মাধ্যমে শুধুমাত্র অংশগ্রহণকারী কৃষক-কৃষাণীই উপকৃত হবেননা বরং তাদেরকে দেখে আশেপাশের অন্যান্য কৃষকগণও উপকৃত হবেন।

প্রধান অতিথির বক্তব্যে উপাচার্য অধ্যাপক ড. মো: রফিকুল ইসলাম সরদার বলেন, তিনি এদেশের কৃষিখাতে বৈপ্লবিক পরিবর্তনের পেছনে কৃষক-কৃষাণীদের অবদান অনেক। কৃষির উন্নতিতে এদেশের কৃষি-গবেষকবৃন্দ শুরুর কাজগুলো সুচারুভাবে এগিয়ে নিলেও মুল কাজটা মাঠ পর্যায়ের প্রান্তিক কৃষক করে থাকেন। শীতকালীন সবজি চাষে আধুনিক কৃষি প্রযুক্তি, সঠিক ব্যবস্থাপনা ও মানসম্মত উৎপাদন বৃদ্ধির বিষয়ে চলমান কর্মসূচী সত্যি প্রশংসনীয়। দেশের কৃষি খাতের উন্নয়ন তথা দেশের উন্নতির জন্য আমাদের সমাজের প্রত্যেকেরই কিছু না কিছু দায়বদ্ধতা আছে। সে দৃষ্টিকোণ থেকে আমাদের সকলকেই আরও অধিক দায়িত্বশীল হতে হবে।

জনপ্রিয়

তিন মন্ত্রীকে ফোন করেও পাননি ডেপুটি স্পিকার

বাকৃবিতে ৭২ কৃষক-কৃষাণীর অংশগ্রহণে শীতকালীন সবজি চাষ কর্মসূচির উদ্বোধন

প্রকাশিত ০৮:৫১:১৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬