ঢাকা ০৯:০৬ অপরাহ্ন, শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬
সর্বশেষ সংবাদ
Logo আন্দোলনে গ্রেপ্তারদের মুক্তি ও মামলা প্রত্যাহারের আহ্বান শ্রমিক নেতাদের Logo পবিত্র কোরআন ছুঁয়ে শপথ নেওয়ার পরিকল্পনা জানালেন প্রথম মুসলিম মার্কিন সিনেটর Logo লক্ষণ ছাড়াই শরীরে বাসা বাঁধতে পারে ডায়াবেটিস: পরীক্ষা করবেন কখন? Logo ইংল্যান্ডের বিপক্ষে ফিরছেন ওইয়ারসাবাল ও ইয়ামাল Logo ম‍্যানচেস্টার ইউনাইটেডের কোচ হতে যুক্তরাষ্ট্র ছাড়ছেন পচেত্তিনো Logo নিয়োগ পরীক্ষায় ‘প্রক্সি’: ধরা পড়া ২ পরীক্ষার্থী রিমান্ডে Logo চোখ, কিডনি ও পায়ের সুরক্ষা: ডায়াবেটিস রোগীদের জরুরি পরীক্ষা ও যত্ন Logo ‘ফ্যাসিবাদ-স্বৈরাচারকে রাজনীতিতে ফেরার সুযোগ দেবে না জনগণ’ Logo গাইবান্ধায় মজলিসের খাবার খেয়ে বমি-ডায়রিয়া, হাসপাতালে ভর্তি অর্ধশতাধিক Logo সর্বনিম্ন নিট পেনশন ১০ হাজার, বেতন আদেশ সংশোধন করে প্রজ্ঞাপন

নোবেলজয়ীদের আবিষ্কার নিয়ে চট্টগ্রামে ‘নোবেল বিজ্ঞান বক্তৃতা’

ক্যাম্পাস ডেস্ক: চট্টগ্রামের থিয়েটার ইনস্টিটিউট মিলনায়তনে সাম্প্রতিক সময়ে অনুষ্ঠিত হয়েছে ষষ্ঠ ‘নোবেল বিজ্ঞান বক্তৃতা’। চিকিৎসা, পদার্থ ও রসায়নে নোবেল পুরস্কারপ্রাপ্তদের গবেষণা নিয়ে ‘দৃষ্টি চট্টগ্রাম’ নামের একটি সংগঠন এই অনুষ্ঠানের আয়োজন করে। এতে তিন শতাধিক শিক্ষার্থী, তরুণ গবেষক এবং বিজ্ঞানপ্রেমী মানুষ স্বতঃস্ফূর্তভাবে অংশ নেন।

চিকিৎসা বিজ্ঞান বিষয়ে আলোচনা করতে গিয়ে অধ্যাপক হাসিনা খান জানান যে অপটোজেনেটিকস পদ্ধতির মাধ্যমে মস্তিষ্কের নির্দিষ্ট স্নায়ুকোষ নিয়ন্ত্রণ করা সম্ভব হয়েছে। পদার্থবিজ্ঞানের আলোচনায় অধ্যাপক এ কে এম রেজাউর রহমান নিউট্রিনো কণা শনাক্তকরণ এবং ব্ল্যাক হোল রহস্য উন্মোচনে এর অবদানের কথা তুলে ধরেন। এছাড়া রসায়ন বিষয়ক পর্বে শিক্ষক রাতুল কুমার শীল অণুর ত্রিমাত্রিক গঠন নিয়ে গবেষণার নানান সম্ভাব্য সুফলের কথা বর্ণনা করেন।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে চট্টগ্রাম জেলা পরিষদের প্রশাসক মোহাম্মদ মাহবুবের রহমান শামীম উল্লেখ করেন যে বিজ্ঞানচর্চা শুধু ল্যাবরেটরিতে সীমাবদ্ধ থাকে না বরং মানবজীবনের প্রতিটি ক্ষেত্রে এর বিশাল প্রভাব রয়েছে। তরুণদের মধ্যে যুক্তিবাদী মন ও গবেষণার আগ্রহ তৈরির ওপর তিনি বিশেষ গুরুত্ব আরোপ করেন। অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন সংগঠনের প্রতিষ্ঠাতা মাসুদ বকুলসহ বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক ও সংগঠকরা।

বিশ্বখ্যাত গবেষকদের কাজের সঙ্গে তরুণ প্রজন্মকে পরিচয় করিয়ে দেওয়া এবং তাদের মাঝে বিজ্ঞানমনস্কতা গড়ে তোলাই ছিল এই আয়োজনের মূল লক্ষ্য। ১১টি শিক্ষাপ্রতিষ্ঠান ও বিজ্ঞানভিত্তিক সংগঠনের সহ-আযোগিতায় সম্পন্ন হওয়া এই অনুষ্ঠানে পৃষ্ঠপোষকতা করে চট্টগ্রাম জেলা পরিষদ ও জি আর মেটালিক। অনুষ্ঠান শেষে বিভিন্ন ক্যাটাগরিতে বিজয়ী স্কুল-কলেজ ও বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়।

জনপ্রিয়

আন্দোলনে গ্রেপ্তারদের মুক্তি ও মামলা প্রত্যাহারের আহ্বান শ্রমিক নেতাদের

নোবেলজয়ীদের আবিষ্কার নিয়ে চট্টগ্রামে ‘নোবেল বিজ্ঞান বক্তৃতা’

প্রকাশিত ০২:২২:২০ অপরাহ্ন, শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬